Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » “হতাশার মধ্যেই থাকি, চব্বিশ ঘণ্টাই মানসিক চাপে থাকি”
    সাক্ষাৎকার

    “হতাশার মধ্যেই থাকি, চব্বিশ ঘণ্টাই মানসিক চাপে থাকি”

    Moner KhaborBy Moner KhaborMay 15, 2024Updated:May 15, 2024No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আলমগীর
    রিকশা চালক

    মানসিক স্বাস্থ্য সচেতনতা ‘মনের খবর’র মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন রিকশা চালকের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। রিকশা চালক আলমগীরের বাড়ি জামালপুরের দেওয়ানগেঞ্জ। বয়স মাত্র ২২। ছোটোবেলায় বাবা হারিয়েছেন। পরিবারে রয়েছে মা, স্ত্রী ও এক সন্তান। তার সাথে কথা বলেছেন, মনের খবর প্রতিবেদক।

    আপনার নাম পরিচয়, পরিবারের কে কে আছে?

    আমি আলমগীর, বয়স ২২। জামালপুরের দেওয়ানগঞ্জে আমার বাড়ি। বিয়ে করেছি, এক ছেলে আছে। ৩ বছর বয়স। বাবা নেই। আমার যখন ৭/৮ বছর বয়স তখনই বাবা মারা যান।

    পড়াশোনা করেছেন?

    ছোটোবেলাতেই বাবা মারা গেছে। অভাবের সংসারে তো আর পড়ালেখা হয় না। তেমন করতে পারিনি। ক্লাস ফাইভে (পঞ্চম শ্রেণি) পড়েছিলাম।

    ঢাকায় থাকেন কতবছর ধরে?

    অনেক বছর থেকেই। ছোটোবেলায় ঢাকায় আসি। বাবা মারা যাওয়ার পর পরিবারে আর কেউ নেই রোজগার করার। অল্প বয়স থেকেই কাজ করি।

    রিকশা চালিয়ে কত টাকা আয় হয় প্রতিদিন?

    এই হাজার/বারোশ টাকা হয়। মাঝে মাঝে কম হয়, বেশিও হয়।

    খরচ কেমন হয়? থাকেন কোথায়?

    মালিকরে রিকশার ভাড়া দিতে হয় ১৩০ টাকা। রাতে মালিকের গ্যারেজেই থাকি। মগবাজার ওয়ারলেসে।

    মন খারাপ হয় কখনো?

    মন খারাপ তো হবেই। কত সময় কত কারণে মন খারাপ হয়।

    মন ভালো না থাকার কারণ কী?

    মন ভালো থাকা না থাকার অনেক কারণ আছে। এই যে মাঝে মাঝে যাত্রী নিয়া ক্যাচালে পড়ি। যাত্রীরা ভাড়া নিয়া ক্যাচাল করে। খারাপ ব্যবহার করে। অনেকে গালি দেয়। প্রতিবাদ করতে পারি না। আমি তো রিকশা চালাই। তখন অনেক মন খারাপ হয়। এরপর সংসার, আত্মীস্বজন, বন্ধুবান্ধব নিয়ে কত সমস্যাই তো হয়। তখনও মন খারাপ হয়। কোনোদিন ভালো ভাড়া কাটতে না পারলেও মন খারাপ হয়।

    মন খারাপ হওয়া, দীর্ঘসময় মন খারাপ থাকা বা মানসিক স্বাস্থ্য খারাপ হওয়া। এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে আপনার?

    মানসিক স্বাস্থ্য কী, অতকিছু কি আর বুঝি। সাধারণ মানুষ। মন খারাপ হয় এইটা বুঝি

    আচ্ছা, ধরুন অনেক মানুষ আছে রাস্তায় রাস্তায় ঘুরে। নিজের পরিচয় জানে না, কিছু বলতে পারে না। আমরা তাদের পাগল বলি। এই যে অবস্থা এটা হলো মানসিক স্বাস্থের সমস্যা। এই অবস্থা থেকে ভালো থাকা মানসিক সুস্থতা…

    কেউ ইচ্ছে করে পাগল হয়, কেউ কাউকে বানায়। কেউ পাগলের বেশ ধরে

    ইচ্ছে করে পাগল হওয়া যায়?

    ইচ্ছা কইরা পাগল হওয়া যায় না। ভান ধরা যায়। অনেকে আছে নাহ… পাগলের ভান কইরা থাহে (পাগলের বেশে ধরে থাকে)। কত মানুষই আছে এইরকম করে।

    গ্রামাঞ্চলে এরকম মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা করে ফকির-কবিরাজরা। এ বিষয়ে আপনার ধারণা কী?

    কবিরাজ কি পাগল ঠিক করতে পারব? অনেকে তো কবিরাজের নিজের লোকও হইতে পারে। দুয়েকজন থাকতে পারে-আল্লাহ মানুষকে অনেক শুণ দেয় না? তাগো উসিলায় ভালো হইতে পারে।

    মানসিকভাবে যারা অসুস্থ হাসপাতালে তাদের চিকিৎসা হয় এটা জানেন?

    চিকিৎসা করলে তো ভালো হইবেই। হাসপাতালে তো সব রোগেরই চিকিৎসা করে ডাক্তাররা। কেউ পাগল হয়ে গেলে আত্মীয়-স্বজন তারে হাসপাতালে নিলে চিকিৎসা করা যায়।

    হাসপাতালে মানসিক অসুস্থদের চিকিৎসা হয় এটা জানেন কীভাবে?

    গ্যারেজে থাকি। হারাদিন কত মানুষ কত রকমের কথা কয়। এইরকম শুনছি পাগল হইলেও চিকিৎসা হয়। আবার অনেক সময় তো দেখা যায় পাগল হয়ে বাড়ি থেকে হারায়া গেছে এমন কাউকে আত্মীয়-স্বজনরা খুঁজে পাইলে যারা একটু শিক্ষিত তারা ডাক্তারের কাছেও নেয়।

    আপনি কখনো মানসিক চাপে পড়েছেন?

    চাপ তো থাকেই সব সময়। ছোটো থেকে বাবা নাই। জীবনে অনেক চাপের মধ্যে বড়ো হইছি। সংসার জীবনে চাপ। কামাই-রোজগারের চাপ চাপের কোনো শেষ নাই।

    ইদানীং অনেক মানুষ আত্মহত্যা করে। বিশেষ করে আপনার আমার মতো তরুণ- তরুণীরা। কোনো একটা দুর্ঘটনা ঘটলেই এটা করে না। সবকিছু সহ্য করেও মানুষ বাঁচতে চায়। কিন্তু একসময় হতাশ হয়ে যায়। জীবনের প্রতি মায়া, ভরসা হারিয়ে ফেলে আত্মহত্যা করে। আপনার কখনো এরকম মনে হয়েছে?

    আমরা গরীব মানুষ। কত দুঃখ কষ্ট আছে। কষ্ট নিয়া বড়ো হইছি। নানান সময় নানান চাপ থাকে মনে আমার অনেক সময় মনে হইছে মইরা যাই। মরলেই কেবল শান্তি পাবো। পরে আবার মনরে সান্ত্বনা দিছি মইরা গেলে কী পামু? লাভ কী আমার। বাঁইচা থাকলে আমার লাভ আছে।

    কেমন লাভ?

    কষ্ট কইরা বাঁইচা থাকলে একদিন তো এমনিই মরমু। ওই সময় আল্লাহর কাছে মাফ পাইতে পারি। কিন্তু নিজে নিজে মরলে তো এইডা পামু না। নিজে নিজে মরা (আত্মত্মহত্যা) তো পাপ। আল্লাহ শাস্তি দিবেন মরার পরে।

    জিনিসপত্রের দাম বাড়ায় চাপ অনুভব করেন?

    আমরা তো সব সময় চাপের মধ্যে থাকি। হতাশার মধ্যে থাকি। চব্বিশ ঘণ্টা মানসিক চাপের মধ্যে থাকি। বাজারে জিনিসপত্রের দাম বাড়ে প্রতিদিন। চলতে কষ্ট হয়। মাস গেলে হিসাব মিলাইতে পারি না। মানসিকভাবে অনেক চাপে পড়ি। অনেক কষ্টে চাপাচাপি করে চলতে হয়।

    এত চাপ নিয়ে বেঁচে থাকেন কীভাবে?

    কষ্ট হয়। কিন্তু সংসার আছে। বউ পোলাপান আছে। মা আছে। আত্মীয়-স্বজন আছে। আল্লাহর আজাবের ভয় আছে। এজন্য কষ্ট হইলেও বাঁইচা থাকার চেষ্টা করি। যেদিন আল্লাহ মরণ দিব সেদিন তো কেউ ঠেকাতে পারবে না। সেদিন এমনিই মরমু।

    আপনার তো মাশাআল্লাহ আয় ভালো। অনেকে এর থেকেও কম আয় করেন। তো, আপনার তাহলে অর্থনৈতিক চাপ কেন?

    স্যার, বাজারের যা অবস্থা। প্রত্যেকদিন জিনিসের দাম বাড়ে। ঢাকার শহর থাকতে একগ্লাস পানিও কিইন্না খাওয়া লাগে। বাড়িতে মা, বউ-বাচ্চা আছে। সবারই তো অসুখ-বিসুখ হয়। কত ধররে খরচ আছে জীবনে বাঁচতে হলে। যেই আয় তাতে খুব কষ্ট হয়।

    মানসিক চাপে হতাশার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইরিটেবল বাওয়েল সিনড্রোম: পেটের সমস্যাও মানসিক রোগ
    Next Article দীর্ঘমেয়াদি রোগীদের জন্য কর্মস্থলে কেমন পরিবেশ দরকার?
    Moner Khabor

    Related Posts

    সমাজে নৈতিক অবক্ষয় নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়

    December 12, 2023

    ডাক্তার-রোগী সম্পর্কের দূরত্ব ঘোচানোর দায় সরকারের : ডা. জাফরুল্লাহ

    April 12, 2023

    ‘ADHD কারো একার পক্ষে সারিয়ে ফেলা সম্ভব নয়’- অধ্যাপক ডা. গোলাম রব্বানী

    February 28, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.