Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » হতাশা ও বিষণ্ণতা দূর করার সহজ উপায়
    ফিচার

    হতাশা ও বিষণ্ণতা দূর করার সহজ উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 26, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    হতাশা ও বিষণ্ণতা দূর করার সহজ উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবনের বিভিন্ন পর্যায়ে এমন মনে হতে পারে যে, জীবন যেন হতাশা এবং বিষণ্ণতার মাঝে থমকে গেছে। কিন্তু কিছু আশা জাগানিয়া কৌশল মন থেকে এমন নেতিবাচক অনুভূতি দূর করতে পারে।

    জীবনে সুখ-দুঃখ, সুসময়-দুঃসময় থাকবেই। এমন কাউকেই এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবেনা যার জীবনে শুধুমাত্র সুখ বা ভালো সময় আছে কিন্তু দুঃখ বা বিপদ নেই। সুখের পর যেমন দুঃখ আসে তেমনি দুঃখের পর আবার সুখের সময় আসা সুনিশ্চিত।

    কিন্তু এমন অনেকেই আছে যারা বিপদের সময়, দুঃখের সময় এতোটাই ভেঙ্গে পড়ে যে তাদের মনে হয় এখানেই সব কিছু শেষ। তারা এতোটাই হতাশ হয়ে পড়ে যে জীবনে কোন স্বপ্ন দেখা বা আশা করার ইচ্ছে অবশিষ্ট থাকেনা।

    মনস্তত্ত্ববিদগণের মতে, তাদের মূল সমস্যা হল তারা শুধুমাত্র তাদের জীবনের বিভিন্ন বিপদ আপদ এবং অসন্তোষের দিকেই মনোযোগ প্রদান করে। তাদের মধ্যে বিপদ কাটিয়ে ওঠার কোন প্রচেষ্টা থাকেনা এবং তারা আশাবাদী মনোভাবের পরিবর্তে হতাশাকেই লালন করে।

    ফলে তারা বিপদ মুক্তির পথও খুঁজে পেতে ব্যর্থ হয়। তাই এটা নিশ্চিত যে, যে কোন বিপদে কখনো মনোবল হারালে চলবে না। আশা বাঁচিয়ে রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে। তাহলেই হতাশা ও বিষণ্ণতা থেকে পরিত্রাণের পথ খুঁজে পাওয়া সম্ভব হবে।

    যে কোন সমস্যা সমাধান এবং বিপদে ধৈর্য ধারনের জন্য হতাশা ও বিষণ্ণতাকে দূরে রাখা আবশ্যক। আর এই লক্ষ্যে কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

    নিউরো বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, যখন আমরা রাগ করি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা হতাশা ও বিষণ্ণতায় ভুগি, তখন আমাদের মস্তিষ্কের সূক্ষ্ম ও স্বাভাবিক চিন্তা শক্তি বিঘ্নিত হয় এবং এর সৃষ্টিশীল অংশগুলো কিছুটা অকার্যকরী ভূমিকা পালন করে।

    কিন্তু আশাবাদী দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার চর্চা আমাদের সেই অকার্যকরী অংশ গুলোকে সক্রিয় করে তুলতে সহায়তা করে। দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে আমরা আমাদের পছন্দের কাজ যেমন- গাছের পরিচর্যা, গান শোনা, লেখালেখি করা, পছন্দের কিছু রান্না করা, ঘুরতে যাওয়া কিংবা শরীর চর্চা করতে পারি।

    এমন নয় যে আপনি আপনার সমস্যা নিয়ে ভাববেন না কিংবা সেটি থেকে পরিত্রাণের উপায় খুঁজবেন না। কিন্তু এগুলো করার মাধ্যমে আপনি আপনার মন ও মস্তিষ্ককে ধীর স্থির ও সঠিক ভাবে ভাবতে ও সিদ্ধান্ত নিতে প্রস্তুত করতে পারবেন। আপনার মন ও মস্তিষ্ক মানসিক বিভিন্ন তাড়না যেমন- হতাশা, বিষণ্ণতা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে কোন কিছু ভাববে না বা সিদ্ধান্ত গ্রহণ করবে না।

    তাছাড়া যেহেতু আমরা সামাজিক জীব এবং একে অপরের সাহচর্য ও সহমর্মিতায় আমাদের জীবন আরও সুন্দর হয়, তাই নিজের যে কোন বিপদে কাছের মানুষদের সাথে সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করুন। এতে মানসিক প্রশান্তি বাড়বে এবং বিপদ মুক্তির নতুন নতুন পথ উন্মোচিত হবে।

    জীবনে লক্ষ্য নির্ধারণ করা প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। এতে যে কোন বিপদেও দিশেহারা হবার ভয় থাকেনা। জীবন যাপনের একটি নির্দিষ্ট পরিকল্পনায় সামনে এগিয়ে যাওয়া যায় এবং এতে হতাশ হওয়ার বা বিষণ্ণতায় ভোগার সুযোগও অনেকটাই কমে যায়।

    এখন এটি আপনার দায়িত্ব যে আপনি উপরের কৌশল গুলো অনুসরণ করে জীবনে সফল হবেন নাকি হতাশা ও বিষণ্ণতায় ভুগে বিপদকে আলিঙ্গন করে চিরতরে অন্ধকারে হারিয়ে যাবেন। সিদ্ধান্তটি অবশ্যই আপনার।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/your-personal-renaissance/202109/feeling-stuck-and-frustrated

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    ডিপ্রেশন দুশ্চিন্তা বিষণ্ণতা হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদুজনকে এক মত হতেই হবে এমন কোন কথা নেই
    Next Article কখন একসাথে চলার চিন্তা করা উচিত?
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.