Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » হস্তমৈথুন নিয়ে প্রচলিত ভুল ধারণা
    যৌন স্বাস্থ্য

    হস্তমৈথুন নিয়ে প্রচলিত ভুল ধারণা

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানDecember 4, 20211 Comment3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যৌন অভিজ্ঞতার প্রথম পর্বটি অনেকেরই শুরু হয় হস্তমৈথুনের মধ্য দিয়ে। একটা ভালোলাগা থেকে নিজেকে স্পর্শ করতে করতেই পথ চলাটা শুরু হয়। একটা ঘোরের মধ্যেই কাটতে থাকে সময়গুলো । তারপর ঘোর কিছুটা কমে এলে খোঁজ খবর নেওয়া শুরু হয় ।

    যৌন অভিজ্ঞতাটা স্বাস্থ্যগত দিক থেকে গুরুত্বপূর্ণ । কারণ এই সময়ই হস্তমৈথুন সম্পর্কে প্রচলিত কিছু কথা বা বিশ্বাস মনোজগতে ঢুকে পড়ে। যা পরবর্তিতে তার যৌনজীবনকে ক্ষতিগ্রস্ত করে। সেই বিশ্বাসগুলোর কয়েকটি এখানে তুলে ধরছি।

    ১. হস্তমৈথুনে যৌনক্ষমতা কমে যায়। যারা হস্তমৈথুন করে তারা পরবর্তী জীবনে দ্রুত বীর্যপাত এবং ধ্বজভঙ্গ রোগে ভোগে।
    ২. ধাতু ক্ষয় হয়।
    ৩. বীর্য পাতলা হয়ে যায়।
    ৪. চোখের জ্যোতি কমে যায়।
    ৫. স্মৃতিশক্তি কমে যায়।
    ৬. যে হাত দিয়ে হস্তমৈথুন করা হয় সেই হাতের বা শরীরের সেই পার্শ্বের জোর কমে যায়।
    ৭. যে হাত দিয়ে হস্তমৈথুন করা হয় সেই হাতের তালুতে পশম গজায়।
    ৮. প্রতি ৭০ বা ৮০ ফোটা রক্ত থেকে বীর্য তৈরি হয়। হস্তমৈথুনের ফলে সেই বীর্যের অপচয় হয়।
    ৯. শরীরের শক্তি কমে যায়।
    ১০. পুরুষাঙ্গের রগ ঢিলা হয়ে যায়।
    ১১. পুরুষাঙ্গ বাঁকা হয়ে যায়।
    ১২. গাল ভেঙে যায় , চোয়াল বের হয়ে আসে , চোখ কোটরে বসে যায়।

    ঘুরে ফিরে বারবার এ প্রশ্নগুলোরই মুখোমুখি হতে হয় আমাদের। আমরা যারা যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করি তারা এ প্রশ্নগুলোর উত্তর দেই। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেই কিন্তু তাতেও সবার যে দুশ্চিন্তা কমে এমন নয়। মূলত তাদের শারীরিক সমস্যাগুলো দুশ্চিন্তার জন্যই হয়। কারণ হস্তমৈথুনে উপরোল্লিখিত সমস্যাগুলো হয় না। অন্ততঃ গবেষণায় তেমন কিছু পাওয়া যায়নি। গবেষণা মানেই হল পর্যবেক্ষণ। তাও আবার যেমন খুশি তেমন নয়। একটি বিশেষ পদ্ধতিতে এমন ভাবে পর্যবেক্ষণ করা হয় যেন চাইলে অন্য কেউ ঐভাবে পর্যবেক্ষণ করতে পারবে এবং পর্যবেক্ষণ করলে সেও ঐ ফলাফলই পাবে। তাই গবেষণা মানে খেয়াল খুশি মতো চিন্তা করা নয় বরং দেখতে দেখতে সত্যটাকে খুঁজে বের করা। তাও আবার একজন মানুষকে নয় হাজারটা মানুষকে দেখা। সেধরনের পর্যবেক্ষণেই দেখা গেছে হস্তমৈথুন উপরোল্লিখত সমস্যাগুলো করে না। তবে মানুষ বছরের পর বছর ধরে এ ধরনের আশঙ্কাই করে আসছে। আর আশঙ্কাগুলো প্রচলিত বিশ্বাস হয়ে সমাজে টিকে আছে ভুতের ভয়ের মত।

    এবার বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হস্তমৈথুনের কিছু ইতিবাচক দিক তুলে ধরছি-

    প্রোস্ট্রেট গ্ল্যান্ড থেকে বীর্য তৈরি হয়। বীর্যের প্রায় ৭০% প্রোস্ট্রেটিক ফ্লুইড দিয়ে গঠিত। এই ফ্লুইড ভিতরে জমে থাকলে প্রোস্ট্রেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা হস্তমৈথুন করে তাদের এ ধরনের ক্যান্সার হওয়ার ঝুকি কমে যায়।

    হস্তমৈথুনের ফলে যৌনতার শারীরিক এবং মানসিক চাপ কমে। তবে এটা কখনই যৌন মিলনের সমতুল্য নয়। যৌনমিলনে মানুষ অনেক বেশি যৌন আনন্দ পায়। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যৌনমিলনের পর প্রোল্যাক্টিনের মাত্রা হস্তমৈথুনের তুলনায় বেশি। যা প্রমান করে যৌনমিলনে আনন্দ বেশি। তবে নিরাপদ যৌনতার কথা বিবেচনা করলে অনিরাপদ যৌন সম্পর্কের চেয়ে হস্তমৈথুন অনেক বেশি স্বাস্থ্যকর। আর একারণেই মে মাসকে হস্তমৈথুনের মাস হিসাবে উদযাপন করা হয়।

    হস্তমৈথুন যৌন পারদর্শিতা বাড়াতে সাহায্য করে। কারণ যারা হস্তমৈথুন করে তারা তাদের শরীরের যৌন প্রতিক্রিয়া সম্পর্কে ভালো জানে। তাদের পেলভিক মাসলও সুগঠিত হয়।

    হস্তমৈথুনে পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়ে ফলে অক্সিজেন সরবরাহ বেশি হয়। এই অক্সিজেন কোষকলাকে সজীব রাখে যা লিঙ্গের আকার বড় রাখতে সাহায্য করে।
    হস্তমৈথুন সম্পর্কে বিভিন্ন ধর্মের দৃস্টি ভঙ্গী বিভিন্ন রকম। কোনো ধর্মে এটাকে ইতিবাচক ভাবে দেখে আবার কোনো ধর্ম নেতিবাচক ভাবে দেখে। শুধুমাত্র স্বাস্থ্যগত দিকটাই এখানে তুলে ধরা হলো।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    পুরুষ মনের খবর মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্বায়নের যুগে মানসিক স্বাস্থ্য; বাড়ছে মানসিক টানাপোড়েন মুক্তির উপায়
    Next Article শিশুর শীতকালীন অসুখের ব্যাপারে সচেতন থাকুন
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    1 Comment

    1. শাকিল মাহমুদ on November 2, 2019 1:01 pm

      হস্থমৈথুন যে আসলে লাভ না ক্ষতি তা আজও বুজতে পারলাম না।

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.