Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ক্লেপটোম্যানিয়া বা চুরি করার বাতিক
    ফিচার

    ক্লেপটোম্যানিয়া বা চুরি করার বাতিক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 16, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ক্লেপটোম্যানিয়া বা চুরি করার বাতিক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ১৭ বছরের মারিয়া যখন থেরাপিস্টের সাথে দেখা করতে এলো তখন তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল। খানিকক্ষণ কথা বলার পর সে স্বীকার করল যে সে ১৪ বছর বয়স থেকে পাড়ার দোকান থেকে জিনিস চুরি করছে। তার আগে সে স্কুল থেকে চক বা ক্লাসে সহপাঠীদের ব্যাগ থেকে খাতা কলম ইত্যাদি চুরি করেছে। প্রথমদিকে সে কী করছে বা কেন করছে না বুঝলেও, তার মনের মধ্যে অদ্ভুত উত্তেজনার ঢেউ খেলে যেত। চুরি করা জিনিসগুলো সে খুব একটা ব্যবহার করত না। কিন্তু ইদানিং মারিয়া নিজের এই প্রবৃত্তিকে দমন করতে পারছে না। আর প্রত্যেকবার চুরি করার পরে সে চূড়ান্ত অপরাধবোধে ভুগছে।

    ক্লেপটোম্যানিয়া বা চুরি করার বাতিক বলতে কোনও বস্তু চুরি করার আকাঙ্খাকে দমন না করতে পারাকে বোঝায়। এটি প্রধানত পশ্চিমের দেশগুলিতে দেখা গেলেও ভারতে প্রতি বছর প্রায় ১০ লক্ষ ক্লেপটোম্যানিয়ার কেস রিপোর্ট করা হয়। ক্লেপটোম্যানিয়াভোগী ব্যক্তি কিছুতেই চুরি করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না। কিন্তু দৈনন্দিন জীবনে সেই চুরি করা বস্তুর প্রয়োজনীয়তা কিংবা অর্থনৈতিক মূল্য কোনও গুরুত্ব বহন করে না। এবং এই চুরি করা বস্তু সামান্য একটা সেফটিপিন থেকে শুরু করে দামী যন্ত্রপাতি বা আসবাব যা খুশি হতে পারে।

    ক্লেপটোম্যানিয়া সাধারণত কিশোর বয়সে বা আরেকটু পরের দিকে দেখা দেয় এবং আজীবন ভোগায়। কোনও কোনও ক্ষেত্রে ক্লেপটোম্যানিয়া জীবনের বিভিন্ন পর্যায়, যেমন শৈশব বা প্রাপ্তবয়সে, সুস্পষ্ট হতে উঠলেও, বেশি বয়সে এটি দেখা দিয়েছে এ’রকম কমই শোনা যায়। ক্লেপটোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলা খুবই কঠিন, কারণ ধরা পড়ার বা জরিমানা হওয়ার ভয়ে অনেকেই এই বিষয়ে মুখ খুলতে চান না। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ক্লেপটোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তি কোনও জিনিসের আর্থিক মূল্য দেখে সেটা চুরি করেন না, বরং সেটিকে হাত পাওয়ার তৃপ্তির উদ্দেশ্যে করেন।

    ক্লেপটোম্যানিয়া বনাম চুরি: দেখতে শুনতে এক রকম লাগলেও দু’টোর পার্থক্য বোঝা খুবই জরুরি। (১) ক্লেপটোম্যানিয়া হল অন্যের জিনিস না বলে নেওয়ার এক অদম্য আকাঙ্খা যা সেই ব্যক্তির স্বতঃস্ফূর্ত আচরণ। কিন্তু চুরি হল সেই জিনিসটি ব্যক্তিগত ব্যবহারের জন্যে হাত করা, যার জন্যে প্রাথমিক পরিকল্পনা প্রয়োজন। (২) ক্লেপটোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তি অন্যের জিনিস চুরি করার ইচ্ছাকে দমন করতে পারেন না। অন্যদিকে দোকানপাট থেকে লোভে পড়ে জিনিস চুরি করার পেছনে সেটাকে আত্মসাৎ করার চিন্তা কাজ করে। কাজেই দেখতে শুনতে এক রকম লাগলেও, একে অপরের থেকে যথেষ্ট আলাদা।

    ক্লেপটোম্যানিয়ার লক্ষণগুলি হল:

    • অপ্রয়োজনীয় জিনিস চুরি করার অদম্য আকাঙ্খা
    • চুরি করার আগে অত্যাধিক চাপ এবং উদ্বেগ
    • চুরি করে আনন্দ পাওয়া
    • চুরি করার পরে অপরাধবোধ এবং লজ্জায় ভোগা
    • চুরিগুলো কোনও বিভ্রম, বিভ্রান্তি বা রাগের বশে অথবা প্রতিশোধ স্পৃহায় না করা
    • কোনও কোনও ক্ষেত্রে অপরাধবোধ থেকে মুক্তি পেতে চুরি করা জিনিস ফেরৎ দেওয়া

    কারণ: ক্লেপটোম্যানিয়ার প্রকৃত কারণ সকলেরই অজানা।তবে মনোবিদরা অনুমানের ভিত্তিতে এই সংক্রান্ত কিছু যুক্তি খাড়া করেছেন।

    • ফ্রন্টাল লোব ডিসফাংশন: আমাদের মস্তিষ্কের সামনের অংশ বা ফ্রন্টাল লোব আমাদের ইছাগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেখানে কোনও রকমের রাসায়নিক বা নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতার জন্য ক্লেপটোম্যানিয়া দেখা দিতে পারে।
    • অন্যান্য মানসিক উপসর্গের উপস্থিতি: অনেক সময় মানসিক চাপ, অত্যধিক-অমোঘ ব্যাধি (অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার), মাদকাসক্তি বা মুড ডিসঅর্ডারের সাথে ক্লেপটোম্যানিয়া দেখা দিতে পারে।
    • জিনগত: বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে যে বংশানুক্রমেও ক্লেপটোম্যানিয়া দেখা দিতে পারে।

    চিকিৎসা: ক্লেপটোম্যানিয়া একজন ব্যক্তির আজীবন থাকতে পারে। এর চিকিৎসার উদ্দেশ্য হল রোগের উপসর্গগুলিকে নিয়ন্ত্রণ করা, কারণ এটি সম্পূর্ণ নির্মূল করার কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। পরিণতির ভয়ে লোকে ক্লেপটোম্যানিয়া নিয়ে আলোচনা করতে দ্বিধা বোধ করেন, যা তাদেরকে ক্রমাগত হতাশা এবং মানসিক চাপের দিকে ঠেলে দেয়। ক্লেপটোম্যানিয়ার চিকিৎসা পদ্ধতিগুলি নিম্নরূপ:

    • ওষুধ: অ্যন্টিডিপ্রেসেন্টস (অবসাদ নিয়ন্ত্রণকারী), মুড স্টেবিলাইজার (মেজাজ নিয়ন্ত্রণকারী), অ্যান্টি-সিজার (খিঁচুনি প্রতিরোধক) এবং নেশা কাটানোর ওষুধের মাধ্যমে সুফল পাওয়া সম্ভব।
    • থেরাপি: সাইকোথেরাপি ক্লেপটোম্যানিয়ার চিকিৎসায় ভালো কাজ করে। এমন কিছু পদ্ধতি হল –

    প্রচ্ছন্ন সংবেদনশীলতা: এখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে ধরা পড়ার পরিণতিগুলি নিয়ে কল্পনা করতে বলা হয়। অপরাধের নেতিবাচক দিকগুলি নিয়ে অবগত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি চুরি করা থেকে নিজেকে আটকাতে সক্ষম হন।

    বিতৃষ্ণা পদ্ধতি: সংশ্লিষ্ট ব্যক্তিকে চুরি করার আগে অস্বাচ্ছন্দ্যকর কিছু করতে বলা হয়। উদাহরণস্বরূপ, সেই ব্যক্তিকে চুরি করার প্রলোভনে সাড়া দেওয়ার আগে নিঃশ্বাস ততক্ষণ বন্ধ করে রাখতে বলা হতে পারে যতক্ষণ না সেটা অসম্ভব মনে হয়।

    ক্লেপটোম্যানিয়া এমন এক মানসিক ব্যাধি যা নিয়ে আমাদের সমাজে যথেষ্ট কুণ্ঠা এবং লজ্জা বিদ্যমান রয়েছে। ফলে এতে আক্রান্ত ব্যক্তিরা এই নিয়ে খোলাখুলি আলোচনা করতে ভয় পান। পাশাপাশি এটাও মনে রাখা দরকার যে  সম্পূর্ণ নির্মূল করার কোনও নিশ্চয়তা না দেওয়া গেলেও চিকিৎসার মাধ্যমে ক্লেপটোম্যানিয়ার উপসর্গগুলিকে আরও দক্ষভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের শক্তিকে কাজে লাগাবেন যেভাবে
    Next Article দুর্ঘটনা পরবর্তী মানসিক বিপর্যয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.