Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ট্রিকোটিলোম্যানিয়া: মাথার চুল ছিঁড়ে ফেলার রোগ
    ফিচার

    ট্রিকোটিলোম্যানিয়া: মাথার চুল ছিঁড়ে ফেলার রোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 17, 2020Updated:September 17, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাথার চুল ছিঁড়ে ফেলার রোগ ট্রিকোটিলোম্যানিয়া
    মাথার চুল ছিঁড়ে ফেলার রোগ ট্রিকোটিলোম্যানিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    রাগে ফেটে পড়লে আমরা অনেক সময়ে মাথার চুল ছিঁড়ে ফেলার কথা বলি। অনেককে এসময় আঙ্গুল দিয়ে মাথার চুল পেঁচাতে পেঁচাতে টেনে তুলতেও দেখা যায়।

    গবেষণায় দেখা গেছে, মাথার চুল ছিঁড়ে ফেলার এই আচরণ অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যেই বেশি চোখে পড়ে। ছেলেদের তুলনায় মেয়েরাই করে বেশি।

    এটি কিন্তু এক ধরনের মানসিক রোগ যাকে বলা হয় ট্রিকোটিলোম্যানিয়া। এতে আক্রান্ত হলে শরীরের যে কোনো জায়গার চুলই টেনে, তুলে ফেলতে দেখা যায়। মাথার চুল ছিঁড়ে ফেলা ছাড়াও ভ্রু, চোখের পাপড়ি, গোঁফ-দাঁড়ি, এমনকি যৌনাঙ্গের আশেপাশের চুলও- তারা টেনে তুলতে থাকে এই রোগে আক্রান্ত হলে।
    এরকমই একজন যুক্তরাজ্যে ১৪ বছরের এক কিশোরী মেগান মেলোন। সাত বছর বয়স থেকেই তার এই অভ্যাস। বিবিসিকে তিনি বলেন, “প্রথমে আমি ভ্রু, তারপর চোখের পাপড়ি টেনে টেনে উপড়ে ফেলেছি। তারপর একটা সময় মাথার পেছনের দিকের চুল টেনে তুলতে শুরু করি। একসময় দেখি পরিস্থিতি খুব খারাপ। এক পর্যায়ে দেখলাম মাথার পেছন দিকের একটা জায়গা ন্যাড়া হয়ে গেছে,”।

    বিজ্ঞানীরা বলছেন, এই রোগে আক্রান্ত ব্যক্তিরা যখন কোনো বিষয়ে অস্থির বা উত্তেজিত হয়ে পড়ে বা মানসিক চাপে থাকে তখনই তারা চুল টেনে ছিঁড়তে শুরু করে। এবং ছেঁড়ার পর তারা মানসিকভাবে কিছুটা হলেও স্বস্তি বোধ করে। কিন্তু তারা যে এই কাজটা করে সেটা তারা অনেক সময় বুঝতেও পারেন না।

    মেগান বলেন, “যখন আমার উপর খুব বেশি মানসিক চাপ তৈরি হয়, কিম্বা খুব বেশি রেগে যাই, তখনই আমি মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতে থাকি। হয়তো মাথার চুল ছিঁড়ে ফেলার এই কাজটা আমি পছন্দও করছি না। কিন্তু কি করবো, সেসময় আমি নিজেকে থামাতে পারি না। একসময় এটা আমার নেশার মতো হয়ে দাঁড়ায়। মাথার ভেতরে কেউ একজন তখন আমাকে এই কাজটা করতে বলতে থাকে।”

    গবেষকরা বলছেন, চুল টেনে তুলতে তুলতে একসময় চুল কমে গিয়ে মাথার অনেক জায়গায় ন্যাড়াও হয়ে যায়। তখন সেটা হয়ে দাঁড়ায় সামাজিক লজ্জার কারণ । কমে যায় আত্মবিশ্বাস। সামাজিক মেলামেশা থেকেও সে তখন নিজেকে দূরে রাখতে শুরু করে।

    এর কারণ কি? চিকিৎসকরা বলছেন, সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায় নি। তবে ধারণা করা হয় যে উত্তেজনা কিম্বা মানসিক চাপ, মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যহীনতা, বয়ঃসন্ধিকালে হরমোন নিঃসরণের মাত্রায় পরিবর্তন- ইত্যাদি এর কারণ হতে পারে।

    তিন মাসের এক থেরাপির পর এই ট্রিকোটিলোম্যানিয়া থেকে মুক্ত হয়েছেন মেগান মেলোন। তার থেরাপিস্ট ছিলেন এলিসন স্কবি।

    তিনি বলেন, “সামাজিক চাপের কারণে শিশু কিশোর কিশোরীরা এধরনের আচরণ করে থাকে। বর্তমান সময়ে তাদের মধ্যে নানা কারণে এই মানসিক অস্থিরতার সৃষ্টি হয়। এর পেছনে বড়ো একটি কারণ সোশাল মিডিয়া। মেগান এই আচরণ থেকে বেরিয়ে এসেছে কারণ সে তার নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছে।”
    এর চিকিৎসার জন্যে কোন ওষুধ নেই। শুধুমাত্র অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই এই প্রবণতা বন্ধ করা সম্ভব।

    এজন্যে যা করা যায় সেগুলো হচ্ছে- শিশুটি কেনো তার মাথার চুল ছিঁড়ে ফেলছে, সেটি লক্ষ্য করা। এবং সেখান থেকে একটি উপায় খুঁজে বের করা যে এই অভ্যাস কিভাবে পরিহার করা যায়। যেমন এসময় তার হাতে একটি স্ট্রেস বল দেওয়া যেতে পারে। আরো আছে ফিজেট স্পিনার নিয়ে খেলা, মাথায় শক্ত টুপি পরা, জোরে শ্বাস নেওয়া, ব্যায়াম করা, গোসল করা, আঙ্গলের ডগায় প্লাস্টিকের একটি ক্যাপ পরা এবং মাথার চুল ছোট করে কেটে রাখা। এছাড়াও সবচেয়ে জরুরী- এসময় প্রিয়জনেরা তাকে ভালোবাসা, মানসিক সমর্থন এবং উৎসাহ দিলেও সে ট্রিকোটিলোম্যানিয়া থেকে বেরিয়ে আসতে পারবে।

    সূত্র: বিবিসি

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যার কারণ ও করণীয় বিষয়ে ওয়েবিনার এর লাইভ সম্প্রচার মনের খবর টিভিতে
    Next Article মায়ের অবসাদ যেভাবে শিশুর ক্ষতি করে যেভাবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.