Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সঙ্গীকে মনের কথা বোঝানোর কিছু কৌশল
    ফিচার

    সঙ্গীকে মনের কথা বোঝানোর কিছু কৌশল

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 29, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সঙ্গী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং দুজনার মধ্যে মনস্তাত্ত্বিক বোঝাপড়া বাড়াতে একে অপরকে নিজেদের মনের কথা সঠিকভাবে বুঝিয়ে বলা এবং সেই অনুসারে চলা খুবই গুরুত্বপূর্ণ।

    দুজন মানুষের ব্যক্তিত্ব বা মানসিকতায় সব কিছুতেই মিল থাকবে বা একই রকম হবে এমনটা আশা করা ঠিক নয়। এভাবে দুজন ভিন্ন মানসিকতা সম্পন্ন মানুষ যখন দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয় তখন মনের মিল এবং মতের মিলের সামাঞ্জস্য বিধান করে দুজনার মধ্যে দাম্পত্য বন্ধন আরও দৃঢ় করা একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এটি সব দম্পতীদের জীবনেই একটি চিরন্তন সত্য। এভাবে দুজনার মধ্যে মনস্তাত্ত্বিক বোঝাপড়া সুদৃঢ় করতে নিজের মতামত অন্য জনের সামনে প্রকাশ করা এবং সেটা তাকে বুঝিয়ে কাজে লাগানোর জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

    নিজের মনের কথা সহানুভূতির সাথে এবং কার্যকরী ভাবে বুঝিয়ে বলতে পারা এবং অপর জনের মনের কথা বুঝতে পারা একজন ভালো সঙ্গীর খুব বড় একটি বৈশিষ্ট্য। অধিকাংশ সময় দুজনার মধ্যে যে সমস্যাটি এক্ষেত্রে বড় হয়ে দাঁড়ায় সেটি হল, কোন কথা বুঝিয়ে বলার পরিবর্তে আমরা মনে করি আমরা যেটা বলবো অন্য জন সেটি শুনতে বাধ্য। আমরা এক্ষেত্রে মনকে গুরুত্ব না দিয়ে আমাদের অহংকে বেশী গুরুত্ব দেই। অন্য দিকে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল ভালো বক্তা না হয়ে আগে ভালো শ্রোতা হওয়ার প্রচেষ্টা করা। আমরা অপরের কথা শোনা থেকে নিজের কথা বলার উপর বেশী গুরুত্বারোপ করে ফেলি। এতে যে কোন পরিস্থিতি বা বিষয় সম্পর্কে আমরা শুধু আমাদের মতকেই প্রাধান্য দিয়ে ফেলি। অন্যের মতামতের গুরুত্ব দেওয়াকে নিজের প্রতি অবিচার বা নিজের মতকে কম গুরুত্ব দেওয়া মনে করি। যা একেবারেই অনুচিত একটি মনোভাব।

    নিজের মনের কথা খুলে বলা বা কোন বিষয়ে মতামত প্রদানের পূর্বে কোন বিষয়ে মত প্রদান করছেন সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। সঙ্গীর সাথে যে কোন আলোচনার আগে পরিবেশের ভাব গাম্ভীর্য বুঝে নিন। নিজের মত প্রকাশের আগে আপনার সঙ্গীর এ বিষয়ে কি ভাবনা আছে সেটি শুনুন। ভালো মন্দ বিচার করে এবং তার মনের ভাবনার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের মত প্রকাশ করুন। অতএব, মূল কথা হল নিজের মত প্রকাশের পূর্বে কি সম্পর্কে কথা বলছেন এবং যাকে বলছেন তার ভাবনা সম্পর্কে জেনে তারপর নিজের মনের কথা বুঝিয়ে বলুন। এতে করে আপনার মনস্থিতি উপেক্ষিত হবেনা। আবার আপনার সঙ্গীর মনের ভাবনার প্রতিও আপনি শ্রদ্ধাশীল থেকে এবং সামঞ্জস্য বিধান করে আপনি নিজের কথা খুলে বলতে পারবেন। এরকম অবস্থায় কেউই কারও প্রতি বিরক্ত বা কারও মনোভাব উপেক্ষিত হবেনা।

    তাছাড়া, যে কোন আলোচনায় বা মত প্রকাশের সময় নিজের মত প্রকাশ করতে গিয়ে বা কোন বিষয়ে উপদেশ প্রদান করতে গিয়ে যেন নিজের মত আপনার সঙ্গীর উপর চাপিয়ে দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখুন। আপনার সঙ্গী যেন কোন ভাবেই মনে না করে যে আপনি তার উপর কর্তৃত্ব করছেন। নিজের মত প্রকাশের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল। যদি আপনার সঙ্গীর উপর আপনি আপনার মত চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করেন বা নিজের মতের উপর বেশী জোর দেন তাহলে সে নিজের মতকে সুরক্ষার জন্য আপনার মতকে তার মতের থেকে নিকৃষ্ট প্রমাণের প্রচেষ্টা করবে। আর এখানেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তাই নিজের মত বা উপদেশ প্রদানে সতর্ক থাকুন এবং আধিপত্য বিস্তার থেকে দূরে থাকুন। তাহলে আপনার সঙ্গী আপনার মতকে প্রাধান্য দিতে মোটেও কার্পণ্য করবেনা।

    সব সময় নিজের মনের কথা বলার সময় আপনার সঙ্গীর ভাবনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এটা সব সময় মনে রাখবেন যে সবারই ভালোলাগা, মন্দ লাগা রয়েছে এবং দুজনের মতামতের সমন্বয়েই একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। অনেক সময় আপনার সঙ্গীকে যেমন আপনার ভালোলাগাকে গুরুত্ব দিতে হবে তেমনি তার ভালোলাগাকে গুরুত্ব দিয়ে গিয়ে অনেক সময় আপনাকেও অনেক খারাপ লাগার মত কাজকে মেনে নিতে হবে। এটা কঠিন হলেও অসম্ভব নয়। আর সম্পর্কে এমন বোঝাপড়া তৈরি করতে পারলে অবশ্যই আপনার মতের গুরুত্ব আপনার সঙ্গী দেবে এবং আপনার মনের কথা সে বুঝবে।

    শেষ কথা হল, একে অপরের মনের কথা বোঝা এবং শোনার মাধ্যমেই একটি সুন্দর সম্পর্ক সামনের দিকে এগিয়ে যায়। যখন আপনি আপনার মত প্রকাশ করবেন, অবশ্যই আপনি আপনার সঙ্গীর মনের ভাবনার প্রতি শ্রদ্ধাশীল থেকেই তাকে কিছু বলবেন এবং একে অপরের হিতকে সব থেকে বেশী গুরুত্ব দেবেন। এভাবে দুজন দুজনার মতকে গুরুত্ব প্রদানের প্রচেষ্টা করলে একে অপরকে মনের কথা বোঝানো খুব কঠিন কিছু অবশ্যই হবেনা।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্যে কোভিড-১৯ সংক্রমণ
    Next Article বিষণ্ণতা যখন রাগ বা ক্ষোভের কারণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.