Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সেক্সুয়াল মিথ ও যৌন স্বাস্থ্য: ২য় পর্ব
    যৌন স্বাস্থ্য

    সেক্সুয়াল মিথ ও যৌন স্বাস্থ্য: ২য় পর্ব

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানOctober 22, 2020Updated:October 22, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অনলাইনে পর্নোগ্রাফি ক্ষতি করছে যৌন স্বাস্থ্যের
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পর্নোগ্রাফীতে যে সহজতা থাকে, যে উত্তেজনার মাত্রা থাকে বাস্তব জীবনে তা থাকে না। কারণ অভিনয়ে বাড়াবাড়ি রকমের কিছু না থাকলে মানুষের মনে তা ধরে না। কিন্ত সমস্যা হল যৌন শিক্ষার সামাজিক স্বীকৃত কোনো মাধ্যম না থাকাতে এবং পর্নোগ্রাফীর সহজলভ্যতার কারণে পর্নোগ্রাফীই যৌন শিক্ষার মাধ্যম হয়ে উঠেছে। কয়েক দশক আগে যেমন ছিল বিভিন্ন দাওয়াখানার লিফলেট বা প্রচার পত্র। এই দুটি উৎসই বলা যায় তরুণদের যৌন জ্ঞানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

    সাধারণত পর্নোগ্রাফীতে যে ধরনের পুরুষদের অভিনয়ের জন্য কাস্ট বা বাছাই করা হয় তাদের সবারই পুরুষাঙ্গের আকার বড় থাকে। সুবিধা হল এই যে এতে ক্যামেরায় দৃশ্য ধারণ করাটা সহজ হয়। কিন্ত ছবি দেখার সময় দর্শকের এ কথাটা মনে থাকে না। অনেকে হয়ত সত্যি কথাটা জানেনও না। ফলে পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা আসে। যারা হিউম্যান এনাটমি বা অঙ্গসংস্থান বিদ্যা না জানেন তাদের জন্য এ ধরনের দুশ্চিন্তা আসাটা স্বাভাবিক। কারণ মুভিতে যতজন পুরুষ দেখছেন তাদের সবার পুরুষাঙ্গই তুলনামুলক ভাবে বড়। ফলে এ ধরনের একটা বিশ্বাস সহজেই তাদের মধ্যে গড়ে উঠতে দেখা যায় যে পুরুষাঙ্গ বড় হলে ভাল সেক্স করা যায়। এছাড়াও বিভিন্ন হারবাল ও ইউনানি চিকিৎসা কেন্দ্রের বিতরনকৃত লিফলেটে এধরনের কথা প্রায়ই দেখা যায় যে তাদের ঔষধ ব্যবহার করলে পুরুষাঙ্গ সবল দৃঢ় মোটা ও তেজী হয়। রোগীদের মুখে যৌন সমস্যা শুনতে গেলে বোঝা যায় কে কোনটা দ্বারা আক্রান্ত। লিঙ্গের আকার আকৃতি নিয়ে উভয় দিক থেকেই কিছু ভুল ধারণা তরুণদের সংক্রামিত করে। পরবর্তিতে ঐ ভুল ধারণাগুলোই সময়ের পরম্পরায় প্রচলিত বিশ্বাসে রূপ নেয়। ধারণা যখন বিশ্বাসে রূপ নেয় তখন সেখান থেকে একজনকে বের করে আনা কঠিন। তার আবেগ অনুভূতি ও আচরণ ঐ বিশ্বাস দ্বারা প্রভাবিত হতে শুরু করে।

    তারা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করে। আত্মবিশ্বাস কমে যায়। শুরু হয় পারফরম্যান্স এ্যাংজাইটি। এ্যাংজাইটির সাথে যৌন উত্তেজনার সম্পর্কটা বিপরীতমুখী। এ্যাংজাইটি বাড়লে যৌন উত্তেজনা কমে যায়। কারণ মনোযোগ তখন যৌন কামনা থেকে সরে এ্যাংজাটির বিষয়ের উপর চলে যায়। মজার বিষয় হল এখানে মনোযোগের বিষয় কিন্ত যৌনাঙ্গের সাথে জড়িতই থাকে। কিন্ত সে ধরনের চিন্তা যৌন কামনার মত মনকেও নাড়া দেয় না শরীরকেও জাগায় না। সমস্য সংক্রান্ত চিন্তার মধ্যে হারিয়ে যায়। এটাতো গেল মনের ব্যাপার যা ব্রেইনের হায়ার ফাংশন সেন্টারে ঘটতে থাকে।

    শরীরেও তখন আরেকটি ঘটনা ঘটে। এ্যাংজাইটিতে ইপিনেফ্রিন নরইপিনেফ্রিন নিসরন বেড়ে যায়। যা পেরিফেরাল বা প্রান্তীয় রক্তনালীকে সংকুচিত করে। ফলে লিঙ্গে রক্ত সরবরাহ কমে যায়। লিঙ্গে রক্ত প্রবাহ কম হলে লিঙ্গের উত্থান সন্তোষজনক হয় না।

    তাহলে দেখা যাচ্ছে একটি ভ্রান্ত বিশ্বাস কিভাবে যৌন ক্ষমতাকে প্রভাবিত করে। আর একারণেই সেক্স্যুয়াল পারফরম্যান্স এ্যাংজাইটি না কমিয়ে বা তার সমাধান না করে দিনের পর দিন রোগীকে ভায়াগ্রা খাইয়ে কাজ হয় না ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারী কালে মানসিক চাপ নিয়ন্ত্রণে পারিবারিক বন্ধনের ভূমিকা
    Next Article মহামারীতে সম্পর্কে টানাপড়েন এড়াতে করণীয়
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.