Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানের উগ্র আচরণ নিয়ে চিন্তিত?
    শিশু কিশোর

    সন্তানের উগ্র আচরণ নিয়ে চিন্তিত?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 3, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তানের উগ্র আচরণ নিয়ে চিন্তিত?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অল্পতেই রেগে যায়, আক্রমণাত্মক আচরণ করে, কথায় কথায় তর্ক জুড়ে দেয় – সন্তানের এ ধরনের আচরণ নিয়ে অনেক মা-বাবাই চিন্তিত। এ অবস্থায় কী করণীয় তা বুঝতে পারেন না তারা। তবে আশার কথা হলো, নতুন এক গবেষণায় শিশুদের এ ধরনের আচরণ নিয়ন্ত্রণের কিছু কৌশল বলা হয়েছে।

    অভিভাবকত্ব শেখানোর কর্মসূচির দেড় শতাধিক গবেষণার উপর ভিত্তি করে এ গবেষণা পরিচালনা করে ‘সোস্যাইটি ফর রিসার্চ ইন চাইল্ড ডেভেলপমেন্ট’। এগুলোর মধ্যে অধিকাংশ অভিভাবকত্ব শেখানোর কর্মসূচিতে সন্তানদের আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণে অভিভাবকদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
    গবেষণায় অত্যন্ত উগ্র/আক্রমণাত্মক আচরণকে অসহযোগিতামূলক ও শত্রুতাপরায়ণ বা হিংসাত্মক আচরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এছাড়া, দ্রুত রেগে যাওয়া, বড়দের সঙ্গে অহেতুক তর্ক করা এবং অন্যদের বিরক্ত বা বিপর্যস্ত করার ইচ্ছাকৃত প্রচেষ্টাকেও এর অন্তর্ভুক্ত করা হয়।

    অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়, কার্ডিফ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্বিবিদ্যালয় ও ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ গবেষণা পরিচালনা করেন। গবেষণা প্রতিবেদনটি স্যোসাইটি ফর রিসার্চ ইন চাইল্ড ডেভেলপমেন্ট পরিচালিত চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে প্রকাশ হয়েছে।

    গবেষণায় নেতৃত্বদানকারী প্যাটি লেইজটেন বলেন, “আমরা দেখতে পাই, যেসব শিশুদের আচরণ অত্যন্ত উগ্র, তাদের মা-বাবাকে কেবল ‘আচরণ নিয়ন্ত্রণের কৌশল’ শিক্ষা তেমন কার্যকর ছিল না। এর চেয়ে ‘আচরণ নিয়ন্ত্রণের কৌশল’র পাশাপাশি ‘সম্পর্ক তৈরির কৌশল’ শিক্ষা বেশ কার্যকর প্রভাব ফেলে।”

    “তবে, শিশুদের উগ্র আচরণ সমস্যা হিসেবে আবির্ভূত হওয়ার আগে ‘আচরণ নিয়ন্ত্রণের কৌশল’র পাশাপাশি ‘সম্পর্ক তৈরির কৌশল’ বিষয়ে বাবা-মায়েদের প্রশিক্ষণ তেমন সহায়ক ছিল না। বরং এরচেয়ে  কেবল ‘আচরণ নিয়ন্ত্রণের কৌশল’ বেশি কার্যকর ছিল,” বলছেন লেইজটেন।

    ইতিবাচক আচরণ বৃদ্ধির লক্ষ্যে ‘আচরণ নিয়ন্ত্রণের কৌশল’গুলোর মধ্যে ছিল মা-বাবাকে সন্তানদের ভালো কাজের প্রশংসা করতে শেখানো। ‘প্রশংসা’ শিশুদের উগ্র মনোভাব কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হয়। অন্যদিকে, ‘সম্পর্ক তৈরির কৌশল’গুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মা-বাবাকে তাদের সন্তানদের চাহিদা সম্পর্কে সংবেদনশীল হতে উৎসাহিত করা।

    এ গবেষণায় ২-১০ বছর বয়সী শিশুদের উগ্র আচরণ নিয়ন্ত্রণে অভিভাবকত্ব শেখানোর কর্মসূচিগুলোর ফলাফলের ওপর ১৫৬টি গবেষণা পর্যালোচনা করেন গবেষকরা। এসব গবেষণায় ২০টি দেশের ১৫ হাজারেরও অধিক পরিবারের অংশ নিয়েছিল।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleক্রোধ শারীরিক ও মানসিক ক্ষতির অন্যতম কারণ
    Next Article যৌন আচরণে বংশগতির প্রভাব অনেক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.