Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা যুদ্ধ জয়ে লড়তে হবে এক কঠিন মানসিক লড়াই
    করোনায় মনের সুরক্ষা

    করোনা যুদ্ধ জয়ে লড়তে হবে এক কঠিন মানসিক লড়াই

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 9, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা যুদ্ধ জয়ে লড়তে হবে এক কঠিন মানসিক লড়াই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা মহামারীর এই দুঃসময়ে করোনা আক্রান্ত ব্যক্তি কিংবা তার পরিবার, অথবা একজন ব্যক্তি যিনি করোনা মুক্ত থাকার প্রয়াস করছে, সবার ক্ষেত্রেই করোনার সাথে লড়াই করার শ্রেষ্ঠ অস্ত্র তার মানসিক শক্তি। করোনার সাথে লড়াইয়ের বড় অংশটিই মনস্তাত্ত্বিক।

    অনেকের শরীরেই কোভিড-১৯ এর উপসর্গ বেশ জটিল এবং দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক প্রভাব রেখে যেতে পারে। যে সব রোগীদের ফুসফুস এবং অন্যান্য অর্গান বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এবং চিকিৎসকেরা বাড়তি অক্সিজেন সরবরাহ করে এই কষ্ট দূর করার প্রয়াস করেন। আবার যাদের এই সমস্যা প্রকট আকার ধারণ করে তাহলে তাদের নিবিড় পরিচর্যা কক্ষ বা আইসিইউ কক্ষে প্রেরণ করা হয়। এই সমস্যা এবং এর পরিত্রাণের সমগ্র প্রক্রিয়া রোগীর নিজের নিজের এবং তার পরিবারের মাঝে তীব্র মানসিক চাপ, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা, সৃষ্টি হয়। যেহেতু করোনা একটি অতি সংক্রামক ব্যাধি এবং আক্রান্ত রোগীকে সবার থেকে দূরে আইসোলেটেড রাখা হয় তাই সব রোগীর মনেই স্বভাবতই ভয় এবং উৎকণ্ঠা কাজ করে এবং রোগীর পরিবারের লোকজনের মনও ভারাক্রান্ত থাকে। এই রোগ এবং উপশমের সম্পূর্ণ প্রক্রিয়াটি যেমন চিকিৎসা কালীন জটিলতা সৃষ্টি করে তেমনি চিকিৎসা শেষেও রেখে যায় তীব্র মানসিক পীড়া।

    রোগী এবং তার পরিজনদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও এসব তীব্র প্রভাব বিস্তার করছে এবং করোনা আতঙ্ক সবার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আর এই মানসিক উৎপীড়ন আরও বৃদ্ধি করেছে করোনার প্রতিষেধকহীনতা। যেহেতু সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা এবং সুস্থতা সব কিছুই অনিশ্চিত এবং এটি প্রতিরোধের ব্যবস্থাও অত্যন্ত অপ্রতুল তাই রোগে আক্রান্ত না হয়েও অনেকেই মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং রোগের সাথে লড়াইয়ের থেকে মনের সাথে, তাদের ভয়ের সাথে লড়াই করাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    এছাড়াও প্রতিদিন অসংখ্য রোগীদের সুচিকিৎসা দেয়ার শপথ নিয়েও চোখের সামনে অসহায় ভাবে করোনা রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু চিকিৎসকদের মনকেও ভারাক্রান্ত করে তুলেছে। তারা যেমন নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে সন্দিহান তেমনি এই মর্ম পীড়া তাদেরকে অত্যন্ত মানসিক ভাবে অসহায়ত্বের উপলব্ধি করাচ্ছে। যা অনেক ক্ষেত্রেই তাদের করোনার কাছে অসহায় আত্মসমর্পণে বাধ্য করছে।

    তাই এটা সুস্পষ্ট যে, করোনার সাথে ঠিক এই সময়ে আমাদের সবার লড়াই যতোটা না শারীরিক তার থেকে অনেক বেশী মনস্তাত্ত্বিক। এই মানসিক লড়াই জিততে পারলেই আমরা করোনা কালীন এই দুর্বিষহ অবস্থা কাটিয়ে ওঠার মানসিক শক্তি পাবো। করোনাকে ভয় পেয়ে আমরা যদি আক্রান্ত হবার আগেই মনের জোর হারিয়ে ফেলি তাহলে করোনার সাথে কখনোই এই লড়াই জিততে পারবোনা। আমাদের মূল সমস্যা করোনা নয়, বরং আমাদের মনের ভয়। এই ভয়কেই আমাদের জয় করতে হবে। তাছাড়া করোনা আক্রান্ত একজন রোগীকে সামাজিক ভাবে দূরে ঠেলে না দিয়ে বরং তার মনোবল বাড়িয়ে তার পাশে দাঁড়াতে হবে। সুরক্ষা বিধি মেনে তাকে সব রকম সহায়তা প্রদান করে তাকে বোঝাতে হবে যে সে একা নয়, বরং সবাই তার পাশে আছে। তার মনে করোনার সাথে লড়াই করার সাহস যোগাতে হবে। তার পরিবারের সবাইকেও এ সময় মানসিক সাপোর্ট প্রদান করতে হবে। তাদের মাঝে ইতিবাচক মানসিকতা বজায় রাখার অনুপ্রেরণা যোগাতে হবে।

    করোনা মুক্ত এক পৃথিবী আমাদের সবার স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের সবাইকে নিজেদের মাঝে সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। করোনার সাথে লড়াইয়ের পূর্বে আগে নিজের মনের সাথে যে লড়াই সেটি জিততে হবে এবং করোনাকে হারিয়ে দেবার যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তানকে আত্মবিশ্বাসী ও সুখি মানুষ হিসেবে বড় করতে বাবার ভূমিকা
    Next Article রোমান্স বাড়াতে হলে সঙ্গীর মানসিক চাপ কমাতে সাহায্য করুন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.