Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » রাতে শোয়ার পর বালিশে কান পাতলে নিজের হার্টবিট শুনতে পাই
    দিনের চিঠি

    রাতে শোয়ার পর বালিশে কান পাতলে নিজের হার্টবিট শুনতে পাই

    মারুফ খলিফাBy মারুফ খলিফাNovember 16, 2021Updated:November 16, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা : আমার বয়স ২৩ বছর। আমার মা মারা যাবার পর থেকে আমি একরকম সমস্যায় ভুগছি। সব সময় মনে খারাপ  করা চিন্তা আসত। মনে হতো আমি মরে যাব, বুকের মধ্যে চাপ চাপ লাগত, বুক ধড়ফড় করত। অনেক ডাক্তার দেখিয়েছি। হার্টের কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু আমার হার্টবিট এখন এত বেড়ে গেছে যে স্বাভাবিক অবস্থায় থাকলেও আমি আমার হার্টবিট শুনতে পাই। তখন ভয় পেয়ে ডাক্তারের কাছে যাই। উনি আমাকে betacap tr 40 নামে একটি ওষুধ দেন। আমি গত দুই বছর এই ওষুধটি খাচ্ছি। রাতে শোয়ার পর বালিশে কান পাতলে নিজের হার্টবিট শুনতে পাই। আমার সমস্যাটা কি হার্টের নাকি মানসিক? রুবিনা আক্তার।

    পরামর্শ: রুবিনা আক্তার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার সমস্যা হলো বকু ধড়ফড় করে, বুকে চাপ অনুভব হয়, সবসময় মৃত্যুভয় কাজ করে। আর এসব কারণে আপনার একটাই দুশ্চিন্তা যে, আপনার হার্টের অসুখ হলো কিনা? আমরা আপনার সমস্যাগুলোকে এভাবে ব্যাখ্যা করতে পারি- এগুলো শারীরিক কারণে যেমন হতে পারে তেমনি মানসিক কারণেও হতে পারে। যেমন, ধরুন আপনার বুক ধড়ফড় করে। মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, ভয় পায়, মনে অস্থিরতা অনুভব করে তখন শরীরের প্রতিটা অঙ্গে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে হার্টবিট বাড়ে এবং বুকে চাপ অনুভব করাসহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। আর দুশ্চিন্তাগ্রস্ত লোকের ঘুম সহজে আসে না।

    এমতাবস্থায় বিছানায় বাঁ কাত হয়ে শুয়ে থাকলে হার্টবিটের শব্দ বিছানা বালিশ দ্বারা পরিচালিত হয়ে কানে আসবে এটাই স্বাভাবিক। সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি আপনার উপসর্গগুলো মানসিক কারণেই হচ্ছে। কারণ হিসেবে বলা যায়- প্রথমত, উপসর্গগুলো আপনার মা মারা যাবার পর (একটা মানসিক আঘাত) থেকে শুরু হয়েছে। আর দ্বিতীয়ত, অনেক ডাক্তার আপনি দেখিয়েছেন যারা বলেছেন আপনার হার্টের কোনো সমস্যা নেই। তাই আমার মনে হচ্ছে আপনি ‘অ্যাংজাইটি ডিজঅর্ডার’ নামক মানসিক রোগে ভুগছেন। এজন্য আপনি নিচের ওষুধগুলো ব্যবহার করতে পারেন :

    • Tab Esita 10mg সকালে ১টা করে (১ মাস)
    • Tab Telazine 1mg সকালে অর্ধেক ও সন্ধ্যায় অর্ধেক (১ মাস)
    • Tab Propanol 10mg সকালে ১টা এবং সন্ধ্যায় ১ টা (১ মাস)
    • Tab Rivotril 0.5mg ১ টা করে সন্ধ্যায় (১ মাস)।

    আর সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ কোনো মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক বহির্বিভাগে দেখালে। অথবা আপনার পরিচিত কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে। কারণ ওষুধের সাথে সাথে কিছু সাইকোলজিক্যাল পরামর্শ নেয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি।

    পরামর্শ দিয়েছেন

    অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায়

    অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মন

    Esita Propanol Telazine অ্যাংজাইটি ডিজঅর্ডার দুশ্চিন্তাগ্রস্ত মানসিক রোগ হার্টবিট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকনডাক্ট ডিজঅর্ডার রোধে প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ
    Next Article কিশোর বয়সের মানসিক স্বাস্থ্য
    মারুফ খলিফা

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.