Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রথম পাঁচ বছরে শিশুর মস্তিষ্কের পূর্ণ বিকাশ
    শিশু কিশোর

    প্রথম পাঁচ বছরে শিশুর মস্তিষ্কের পূর্ণ বিকাশ

    ডা. এ এস এম মাহমুদুজ্জামান (শোয়েব)By ডা. এ এস এম মাহমুদুজ্জামান (শোয়েব)August 14, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর প্রারম্ভিক বিকাশ (Early Childhood Development)। একটি “শিশুর প্রারম্ভিক বিকাশ” শুরু হয় শিশুটি মায়ের গর্ভে আসার পরপরই অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু নিষেকের পর ভ্রুন অবস্থায়। মাতৃগর্ভে প্রথম ৩ সপ্তাহের মধ্যে শিশুর মস্তিষ্ক তথা স্নায়ুতন্ত্র গঠন প্রক্রিয়া শুরু হয়। গর্ভাবস্থায় প্রথম ২০ সপ্তাহেই এই মস্তিষ্কের ওজন হয় ১০০ গ্রাম। শিশুর ‘মস্তিষ্কের বিকাশ’ গর্ভের শিশুটির মস্তিষ্কের কোষ বা নিউরন ও নিউরনগুলোর মধ্যকার ‘আন্তঃসংযোগ’ (Connection/Synapse) এর সাথে সরাসরি সম্পর্কিত। যদিও “শিশুর প্রারম্ভিক বিকাশ” গর্ভাবস্থায় শুরু হয় কিন্তু নিউরনের মধ্যকার ‘আন্তঃসংযোগ’ প্রক্রিয়া জন্মের পর শুরু হয়ে প্রথম ৫ বছরেই শেষ হয়ে যায়।
    একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন ১৩০০-১৪০০ গ্রাম। এই ওজনের শতকরা ৩০ ভাগই জন্মের আগেই অর্জিত হয়। অর্থাৎ একটি স্বাভাবিক ওজনের নবজাতকের মস্তিষ্কের ওজন থাকে প্রায় ৪০০ গ্রাম। একটি পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের প্রায় ৮৫% ভাগ ৩ বছর বয়সেই তৈরি হয়ে যায়, অর্থাৎ ৩ বছর বয়সে মস্তিষ্কের ওজন থাকে প্রায় ১১০০ গ্রাম। মোটকথা, পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজনের প্রায় বেশীর ভাগই ৩ থেকে ৫ বছর বয়সের মধ্যে অর্জিত হয়। এরপর মস্তিষ্কের ওজন বাড়ে শুধু ফ্যাট বা চর্বির কারণে। শিশুর মস্তিষ্কের নিউরনের সংখ্যা বাড়ানোর সবচেয়ে একটি বড় সুযোগ হল গর্ভাবস্থায় মায়ের নিয়মিত পরিচর্যা করা।
    গর্ভাবস্থার ২য় ও ৩য় পর্যায়ে নিউরনগুলো আকারে বড় হয়, আস্তে আস্তে মাথার অংশে জমা হয়ে থাকে এবং অল্প মাত্রায় বিকশিত হতে শুরু করে। মস্তিষ্কের আবরণ জন্মের পর তৈরি হয়। গর্ভাবস্থার ৬ সপ্তাহ থেকে ৫ মাসের মধ্যে মানব মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। জন্মের আগে এই নিউরনগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না। জন্মের পর থেকে প্রথম ৩ বছর সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নিউরনগুলো একে অপরের সাথে অবিরাম যুক্ত হতে থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘সিনেপস’ (Synapse) বা সহজ কথায় ‘আন্তঃকোষীয় সংযোগ’ (Connection) বলা হয়। জন্মের সময় এই ১০০ বিলিয়ন নিউরন ৫০ ট্রিলিয়ন পর্যন্ত ‘সংযোগ’ তৈরি করতে পারে। একটি নিউরন সর্বোচ্চ ১৫০০ টি পর্যন্ত ‘সংযোগ’ তৈরি করতে পারে। ৩ বছর বয়সের মধ্যেই প্রায় ১০০০ ট্রিলিয়ন ‘সংযোগ’ তৈরি হয়। এই ‘সংযোগ’গুলো একটি ‘স্নায়বিক নেটওয়ার্ক’ তৈরি করে যেটা “শিশুর শিক্ষা” এবং “মানসিক বিকাশে” নিয়োজিত থাকে। গবেষণায় দেখা গেছে, যে ‘সংযোগ’গুলো জন্মের পর বারবার ব্যবহৃত হয় সে ‘সংযোগ’গুলো দীর্ঘকাল টিকে থাকে এবং যেগুলো অব্যবহৃত থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। ১১ বছর বয়স থেকে মস্তিষ্ক তার অব্যবহৃত অতিরিক্ত ‘সংযোগ’ থেকে মুক্ত হয় এবং সাধারনত ১৪ বছর বয়সে শিশুকালের (৩-৫ বছর বয়সকালীন) ১০০০ ট্রিলিয়ন ‘সংযোগ’এর মধ্যে মাত্র ১০০ ট্রিলিয়ন ‘সংযোগ’ টিকে থাকে।
    ‘বুদ্ধি’ হচ্ছে মস্তিষ্কের ‘আন্তঃকোষীয় সংযোগ’এর মাধ্যমে নিউরন থেকে নিউরনে ইলেকট্রনের অনুরণন মাত্র। একজন মানুষের দেহে ৮০,০০০ ‘জিন’ বা ‘বংশগতির বাহক’ থাকে। তার অর্ধেক ‘জিন’ই শিশুর স্নায়ুতন্ত্র তথা মস্তিষ্ক গঠনে জড়িত। গর্ভে নিষিক্ত ডিম্বাণুর প্রথম বিভাজন থেকে শুরু করে মস্তিষ্কের পূর্ণবিকাশ পর্যন্ত কোষে অবস্থিত ‘জিন’ (বংশগতির বাহক) এবং ‘পরিবেশ থেকে প্রাপ্ত উদ্দীপনা’র মধ্যে সূক্ষ্ম মিথস্ক্রিয়া চলতে থাকে। সুতরাং মস্তিষ্কের পূর্ণবিকাশ শুধুমাত্র ‘জিন’ এর কারসাজি নয়, এখানে পরিবেশ থেকে প্রাপ্ত উদ্দীপকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    সব কটা জানালা খুলে দাও না!
    একটি শিশু ‘পরিবেশ থেকে যত বেশী উদ্দীপনা’ পায় তত বেশি তার মনের ‘জানালা’ খুলে যায়। যেমন জন্মের আগে গর্ভাবস্থার ৫ মাস বয়স থেকেই সন্তান কানে শুনতে পায়, আর মা যদি কোন কিছুতে ভয় পায় সেক্ষেত্রে গর্ভের বাচ্চাও শিহরে উঠে। জন্মের পর একটি বাচ্চা বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদী, নানা-নানী ও আত্মীয়-স্বজন থেকে যত বেশী অনুভূতি বা অনুপ্রেরণা পায় (হতে পারে রঙিন কোন খেলনার আওয়াজ বা স্রেফ তালি, আদর কিংবা নিছক কোন কেচ্ছা/ছড়া) তার মস্তিষ্কের ‘সংযোগ’ তত বেশী খুলে যায়। এখানে মস্তিষ্কের নিউরনের ‘আন্তঃকোষীয় সংযোগ’কেই মনের ‘জানালা’র সাথে তুলনা করা হয়েছে। আর সর্বোচ্চ ৫ বছর বয়স পর্যন্ত এই ‘জানালা’ খোলার খেলা চলতে থাকে। এই ৩ থেকে ৫ বছর বয়সেই নির্দিষ্ট হয়ে যায় শিশুটি বড় হয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, ধার্মিক হবে না জঙ্গি হবে। সবটুকুই যদি ‘জিন’ এর কারণে হত তাহলে ডাক্তার বাবা-মার সব ছেলে মেয়েই ডাক্তার হত। সুতরাং শিশুটি ভবিষ্যতে কি হবে তা নির্ভর করে জন্মের প্রথম ৩ থেকে ৫ বছর পর্যন্ত ‘পরিবার তথা পরিবেশ থেকে কি অনুপ্রেরণা’ পেল তার উপর। অনেকসময় দেখা যায় শুধুমাত্র এই বয়সে ‘সঠিক অনুপ্রেরণা’ পাবার কারণে গরীব রিকশাওয়ালার দত্তক দেয়া সন্তান ইউরোপের কোন এক দেশের এমপি। শিশু মেধা বিকাশে অল্প বয়সে সঠিক ‘অনুপ্রেরণা’ দেবার পাশাপাশি দু’টি কথা না বললেই নয়- প্রথমত: গর্ভাবস্থায় মায়ের নিয়মিত ‘চেক-আপ’ এবং দ্বিতীয়ত: জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত ‘মায়ের বুকের’ দুধ নিশ্চিত করা।
    [তথ্যসূত্র: Students’ Hand Book IMCI & Module on Early Childhood Development for Postgraduate Medical Students]


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআরকানাসে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ৪টি মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র
    Next Article লন্ডনে মানসিক স্বাস্থ্য বিষয়ক জরিপ
    ডা. এ এস এম মাহমুদুজ্জামান (শোয়েব)

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.