Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগীদের পাগল বলার দিন ফুরাচ্ছে
    মানসিক স্বাস্থ্য

    মানসিক রোগীদের পাগল বলার দিন ফুরাচ্ছে

    ডা. ওয়ালিউল হাসনাত সজীবBy ডা. ওয়ালিউল হাসনাত সজীবJune 3, 2015Updated:November 10, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দীর্ঘদিন পর আমার এক চিকিৎসক বন্ধুর সাথে দেখা। দেখা হতেই নানা প্রশ্ন আর পাল্টা প্রশ্নে যখন সে শুনল আমি মনোরোগ নিয়ে পড়ছি তখন হঠাৎ বিস্ফোরিত হাসি! তুই পাগলের ডাক্তার হবি; হা-হা-হা…।

    আমি মনোরোগের চিকিৎসক হব এটা শুনে যদি একজন চিকিৎসক বন্ধুর প্রতিক্রিয়া এই হয় তবে চিকিৎসা পেশার সাথে যারা জড়িত নয় তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। আর যারা রোগী তাদের অবস্থা তো আরও করুণ। পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্র- সবখানে মুখোমুখি হতে হয় বিরূপ পরিস্থিতির। সহযোগিতার বদলে প্রায়শই ঘটে নিগ্রহ। অথচ এক্ষেত্রে তাদের প্রয়োজন ছিল সাহায্য ও সহযোগিতার যা তাদের রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতো। তবে আশার আলো এই যে, ধীরে হলেও এই পরিস্থিতির পরিবর্তন ঘটছে । অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে এর পথ চলা।

    সপ্তদশ শতাব্দী পর্যন্ত অস্বাভাবিক আচরণগুলোর কারণ বলা হত শয়তানের কাজ আর রোগীদের বলা হত ‘অশুভ আত্মা’ বা ‘ডাইনি’। যার ফলে তাদের স্থান হত জেলে অন্যান্য কয়েদিদের সাথে। আঠার শতাব্দীতে এ ধারণার কিছুটা পরিবর্তন ঘটে। তখন মানসিক রোগীদের বলা হত ‘পাগল’ বা ‘উন্মাদ’ এবং তাদের জন্য তৈরি করা হল ‘Mental Asylum’ বা পাগলা গারদ। এসব পাগলা গারদে মানবিক আচরনের বদলে এক রকম শোষণ করা হত। ‘Clifford Beer’s’, ‘Phillippe pinel’ দের ভূমিকা পরবর্তীতে এইসব পাগলা গারদগুলোয় রোগীদের প্রতি মানবিক আচরণ দেখানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন। Phillippe pinel সর্বপ্রথম রোগীদের শিকলবদ্ধ অবস্থা থেকে মুক্তি দেন।

    এইসব মানসিক রোগীদের রোগের সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও এটা নিশ্চিত করে বলা যায় এটা কোন শয়তানের কারসাজি নয়। খ্রিষ্টপূর্ব ৩৮৭ সালে প্লেটো বলেছিলেন, মানসিক রোগের কারণ মস্তিষ্ক ঘটিত আর খ্রিষ্টপূর্ব ৩৩৫ সালে এরিস্টটল বলেছিলেন, হৃদয় ঘটিত সমস্যা। ১৮৪৮ সালে ‘Phineas Gaze’এর মস্তিষ্কে লোহার রড ঢুকে গেলে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে দেখা যায় তার বুদ্ধিমত্তার কোনো সমস্যা না হলেও ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে অনেক বেশি। এ থেকে তখন ধারণা পাওয়া যায় যে, মস্তিষ্কের কোনো না কোনো এলাকা ব্যক্তিত্বের সাথে জড়িত আর এই ব্যক্তিত্বের সাথে জড়িত সমস্যা প্রায় সব মানসিক রোগীর ক্ষেত্রেই দেখা যায়। ১৮৮৬ সালে সিগমন ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্ব পরবর্তীতে অনেক গবেষণার সূত্রপাত করে, জন্ম দেয় নানা বিতর্কের। বিংশ শতাব্দীতে এসে ফ্রয়েড, বি.এফ. স্কিনার ও জে.বি ওয়াটসন মানসিক রোগের ক্ষেত্রে জীবনতাত্ত্বিক ও সামাজিক ভূমিকার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। গবেষণা এগিয়ে চলেছে; নানাবিধ মতবাদের জন্ম হচ্ছে প্রতিনিয়ত। এখন বলা হচ্ছে কোনো একক কারণ নয় বরং জন্মগত, জীবনে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা, সামাজিক ও পারিবারিক প্রভাব এমনকি মস্তিষ্কের নানা রাসায়নিকের হ্রাস-বৃদ্ধি এই রোগের পেছনে একসাথে কাজ করছে। হয়ত সামনে এর সুনির্দিষ্ট কারণও খুজে পাওয়া যাবে।

    তবে যাই হোক আমাদের দেশে রোগের কারণ অনুসন্ধাণে গবেষণামূলক কাজ খুব একটা না হলেও কাজ হচ্ছে মানসিক রোগ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে, সচেতনতা বৃদ্ধিতে ও নিজের অধিকার তৈরিতে। মানসিক স্বাস্থ্য সেবার সাথে জড়িত ব্যক্তিরা অনেকেই সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। অনেকে চেষ্টা করছেন সরকারি ভূমিকা বৃদ্ধিতে। বিশ্বের প্রথম মানসিক হাসপাতাল ৭০৫ সালে বাগদাদে প্রতিষ্ঠিত হলেও আমাদের দেশে এর সূচনা হয় পাবনায়, ১৯৫৭ সালে। তখন এর শয্যা সংখ্যা ছিল মাত্র ৬০টি যা বর্তমানে ৫শটি। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এবং অনেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় রয়েছে মানসিক রোগ বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে চালু রয়েছে বিভিন্ন কোর্স। কাজ চলছে বিভিন্ন সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় চিকিৎসকের পদ তৈরীতে। নিয়মিত প্রতি বছর পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সরকারও এখন উপলদ্ধি করতে পারছে মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তা।

    আমরা আশান্বিত। হয়ত সেই দিন খুব বেশি দূরে নয় যখন মানসিক রোগীদের কেউ ‘পাগল’ বলে সম্বোধন করবে না। বাড়িয়ে দিবে সহযোগিতার হাত।

    ডা. ওয়ালিউল হাসনাত সজীব
    ফেজ-বি (রেসিডেন্ট)
    মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসুখী হোন বিবাহিত জীবনে: দাম্পত্য সম্পর্কে সহিংসতা ও শান্তি- পর্ব ৪
    Next Article দ্রুত বীর্যপাত ও করণীয়
    ডা. ওয়ালিউল হাসনাত সজীব

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.