Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক সমস্যা মহামারি আকারে: ফিলিপাইনে বিনামূল্যে চিকিৎসা করবে সরকার
    আন্তর্জাতিক

    মানসিক সমস্যা মহামারি আকারে: ফিলিপাইনে বিনামূল্যে চিকিৎসা করবে সরকার

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরNovember 13, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিভিন্ন ধরনের মানসিক রোগে ভুগতে থাকা প্রায় দুই কোটি ফিলিপিনো নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে ফিলিপাইন সরকার। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেন।
    নতুন স্বাক্ষরিত হওয়া মানসিক স্বাস্থ্য আইনের প্রধান লেখক এবং দেশটির সিনেটর রিসা হন্টিভেরস এক বিবৃতিতে বলেন, ‘অবশেষে এ সেবার আইনটি চূড়ান্ত হয়েছে। কোনো ফিলিপিনোকেই আর এ নীরব রোগে ভুগতে হবে না। মানসিক স্বাস্থ্যের বিষয়ে আগে কেবল ফিসফিস করে কথা বলা হলেও এখন সেই অবস্থারও পরিবর্তন হবে।’ এ আইনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি দেশটির সরকারি স্বাস্থ্যসেবা পদ্ধতির সাথে একীভূত করা হয়েছে। এর মাধ্যমে মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা বিনামূল্যে কাউন্সেলিং ও চিকিৎসা সুবিধা পাবেন।
    এ সেবা ফিলিপাইনজুড়ে এমনকি দূরবর্তী জেলা বা গ্রামগুলোতেও পাওয়া যাবে। তা ছাড়া এ আইনের মাধ্যমে মানসিক, মনোসামাজিক এবং স্নায়ুরোগ চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বিশেষ ইউনিটও খোলা যাবে। পাশাপাশি স্কুল ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য শিক্ষাও প্রদান করা যাবে। উল্লেখ্য, ফিলিপাইনে মানসিক রোগ ও রোগীর প্রকোপ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। দেশটিতে প্রতিদিন প্রায় সাতজন ফিলিপিনো আত্মহত্যা করে থাকে এবং মোট জনসংখ্যার প্রতি পাঁচজনের মধ্যে একজন কোনো-না-কোনোভাবে মানসিক অসুস্থতায় ভুগছে।
    কেবল ২০১২ সালেই ফিলিপাইনে দুই হাজার ৫৫৮ জন মানুষ আত্মহত্যা করেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে। আত্মহত্যাকারী এই ফিলিপিনোর বেশির ভাগই পুরুষ। বর্তমানে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের বেশির ভাগই রাজধানী ম্যানিলায় বসবাস করেন। বর্তমানে ফিলিপাইনে প্রতি দুই লাখ ৫০ হাজার মানসিক রোগীর জন্য একজন চিকিৎসক রয়েছেন, যা প্রয়োজনের চেয়ে খুবই কম। মানসিক রোগী ও চিকিৎসকের আদর্শ অনুপাত প্রতি ৫০ হাজার মানসিক রোগীর জন্য একজন চিকিৎসক।
    অন্য দিকে ফিলিপাইনে প্রতি এক লাখ মানসিক রোগীর জন্য হাসপাতালে ৪.৫টি বিছানা রয়েছে। দেশটি প্রতি বছর তাদের স্বাস্থ্য বাজেটের মাত্র ৫ শতাংশ মানসিক স্বাস্থ্যের পেছনে ব্যয় করে থাকে। যার বেশির ভাগই আবার হাসপাতাল পরিচালনা এবং কর্মচারীদের বেতন বাবদ খরচ করা হয়।

    ফিলিপাইন সরকার মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য আইন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগ্রামের হুজুর বলে তাকে জ্বীনে ফেলে দিয়েছে
    Next Article ডিমেনশিয়া: ভুলে যাওয়া রোগ
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.