Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পার্কিনসন্‌স ডিসিস্‌ বা হাত পা কাঁপা এবং ডিপ্রেশন
    ফিচার

    পার্কিনসন্‌স ডিসিস্‌ বা হাত পা কাঁপা এবং ডিপ্রেশন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 1, 2019No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পারকিনসন্‌স কী?

    পার্কিনসন্‌স-এ আক্রান্ত হলে আমাদের স্নায়ুকোষ ধ্বংস হয়ে যায়, যার ফলস্বরূপ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনে সমস্যা দেখা দেয়। মস্তিষ্কে ডোপামিন নামে একটি রাসায়নিকের ঘাটতির জন্য এটা হয়ে থাকে। যদিও এই রোগটি সংক্রামক নয়, কিন্তু দীর্ঘমেয়াদি। এবং সময়ের সঙ্গে পার্কিনসন্‌স রোগীর অবস্থার আরও অবনতি ঘটে। বলাই বাহুল্য, এই রোগের কোনও চিকিৎসা নেই।

    পার্কিনসন্‌স কেন হয়?

    চিকিৎসা-বিজ্ঞানীদের কাছে এই রোগের সঠিক কারণ আজও অজানা। তবে দেখা গেছে কিছু জিনগত বা পরিবেশগত কারণে পার্কিনসন্‌স-এর ঝুঁকি বেড়ে যায়। যদিও এর উপসর্গ ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে।

    • জিনগত কারণঃ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে, বিশেষ কিছু জিনগত পরিবর্তনের ফলে পার্কিনসন্‌স-এর সম্ভাবনা বেড়ে যায়। এই ব্যাপারে আরও জানার জন্য গবেষণা চলছে।
    • পরিবেশগত কারণঃ প্রচুর বিজ্ঞানী এই ব্যাপারে একমত যে, কয়েক ধরনের বিষের সংস্পর্শে আমাদের স্নায়ুকোষগুলি ডোপামিন নিঃসরণ বন্ধ করে দেয়।
    • অন্যান্য কারণঃ
    • বয়সঃ বয়স এই রোগের একটি মূল কারণ। অধিকাংশ ক্ষেত্রেই ষাটোর্ধ্ব ব্যক্তিরা এই রোগের শিকার হন।
    • লিঙ্গঃ মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগ হবার সম্ভাবনা বেশি থাকে।
    • পারিবারিক ইতিহাসঃ পরিবারের ঘনিষ্ঠতম কারওর (যেমন বাবা-মা বা ভাই-বোন) যদি পার্কিনসন্‌স হয়ে থাকে তাহলে আপনার এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা প্রবল।
    • মাথায় আঘাতঃ দুর্ঘটনার কারণে মাথায় চোট পেলে বা সেই জন্য কোনও মানসিক আঘাত থেকেও পার্কিনসন্‌স হবার সম্ভাবনা থেকে যায়।

      পার্কিনসন্‌স-এর উপসর্গগুলি কী?

      প্রথম দিকে পার্কিনসন্‌স-এর উপসর্গগুলি কম থাকার জন্য আলাদা করে চেনা যায় না। কিন্তু ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে ওঠে।
      নীচে কিছু উপসর্গের উদাহরণ দেওয়া হলঃ

      • হাত-পা কাঁপার জন্য কাজকর্ম করতে সমস্যা দেখা দেয়।
      • মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার দরুন যন্ত্রণা।
      • টানা বসে বা দাঁড়িয়ে থাকতে না পারা, এমনকী ঠিকমতো হাঁটা চলাও না করতে পারা।
      • কথা বলতে বা ঢোঁক গিলতে অসুবিধা।
      • লিখতে না পারা।
      • স্নায়ুতন্ত্র ব্যপক হারে ক্ষতিগ্রস্ত হবার কারণে আমাদের ঘ্রাণশক্তি নষ্ট হবার পাশাপাশি ঘুমোতে বা মল-মূত্র ত্যাগ করতেও সমস্যা দেখা দিতে পারে।

        কোনটি পার্কিনসন্‌স নয়?

        বয়স বাড়ার সাথে সাথে আমাদের নানাবিধ সমস্যা দেখা দেয়। একজন বৃদ্ধ ব্যক্তিও হাঁটতে গিয়ে পড়ে যেতে পারেন, আবার ঠান্ডা লাগার কারণে কোনও কিছুর গন্ধ নাও পেতে পারেন। কোনও পুরানো চোট বা বাতের ব্যথার জন্যও হাত-পা নাড়াতে সমস্যা হতে পারে। এর সঙ্গে পার্কিনসন্‌স-এর কোনও সম্পর্ক নেই।

        রোগ নির্ণয় পদ্ধতি

        এই ক্ষেত্রে কোনও নির্দিষ্ট পদ্ধতি না থাকার দরুন ডাক্তারদের পক্ষে পার্কিনসন্‌স রোগকে চিহ্নিত করা খুব কঠিন। শেষ মতামত দেওয়া আগে বা অন্যান্য রোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া উদ্দেশ্যে ডাক্তাররা প্রথমে রোগীর মস্তিষ্ক ও স্নায়ু পরীক্ষা করে থাকেন।

        পার্কিনসন্‌স রোগের চিকিৎসা

        পার্কিনসন্‌স সম্পূর্ণরূপে সারিয়ে তোলা না গেলেও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি ও সঠিক ওষুধের সাহায্যে এর উপসর্গগুলি কমানো সম্ভব। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন, যেমন নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাদ্যাভ্যাস, খাদ্যতালিকায় ভারসাম্য বজায় রাখা,পর্যাপ্ত ঘুম এবং মস্তিষ্ককে যতটা সম্ভব ক্রিয়াশীল রাখতে পারলে পার্কিনসন্‌সকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফিজিওথেরাপি এবং স্পিচ থেরাপির সাহায্যে আক্রান্ত ব্যক্তির অঙ্গসঞ্চালন এবং কথা বলার সমস্যাও কমানো যায়।

        পার্কিনসন্‌স-এর সঙ্গে ডিপ্রেশন

        দেখা গেছে যে, পার্কিনসন্‌স-এর সঙ্গে যুঝতে গিয়ে রোগী অনেক সময়েই ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো ক্লিনিক্যাল সিন্ড্রোমের শিকার হন। মস্তিষ্কের মধ্যে দ্রুত রাসায়নিক পরিবর্তনের ফলে মানসিকতারও পরিবর্তন হতে থাকে। এই ক্ষেত্রে ডিপ্রেশনের সঠিক চিকিৎসা না হলে রোগীর জীবন আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে।

        আপনার প্রিয়জনের পরিচর্যা

        প্রিয়জন যদি দুর্ভাগ্যবশত পার্কিনসন্‌স-এ আক্রান্ত হন, সেটা তাঁর পক্ষে তো বটেই, আপনি এবং আপনার পরিবারের পক্ষেও খুব কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। এই অবস্থায় রোগীর পরিচারক হিসেবে আপনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
        যেহেতু এই রোগের সম্পূর্ণ নিরাময় অসম্ভব, ফলে সারা জীবন রোগীর দায়িত্ব নেওয়াটা আপনার কাছে হতাশাজনক হয়ে দাঁড়াতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাবে এবং ক্লান্তিতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যপকহারে ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগীর স্বার্থেই আপনার নিজের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারেন।

        পার্কিনসন্‌স সম্বন্ধে কয়েকটি ভুল ধারনা ও বাস্তব

        ভুল ধারনাঃ পার্কিনসন্‌স-এ শুধুমাত্র অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন বন্ধ হয়ে যায়।
        বাস্তবঃ আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগীর মধ্যে বিভিন্ন নন-মোটর উপসর্গ, যেমন ঘ্রাণশক্তি হ্রাস পাওয়া, অনিয়মিত ঘুম, কোষ্ঠকাঠিন্য, যৌন-জীবনে সমস্যা, বোধশক্তি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি শারীরিক যন্ত্রণা বা ক্লান্তি, দুশ্চিন্তা এবং হতাশা দেখতে পাওয়া পার্কিনসন্‌স-এ যায়।
        ভুল ধারনাঃ পার্কিনসন্‌স শুধু বৃদ্ধ বয়সেই হতে পারে।
        বাস্তবঃ যদিও আনুমানিক ৯০% ক্ষেত্রেই ৫০ বা ৬০ বছর বয়সেই পার্কিনসন্‌স হবার সম্ভাবনা থাকে, কিন্তু বাকি ১০% ক্ষেত্রে ৪০ বছর বয়সেই এই রোগ দেখা দিতে পারে।
        ভুল ধারনাঃ পার্কিনসন্‌স রোগে আক্রান্ত সকলেরই হাত-পা কাঁপে।
        বাস্তবঃ  অনেক পার্কিনসন্‌স রোগী এই সমস্যার সম্মুখীন হন না।
        ভুল ধারনাঃ পার্কিনসন্‌স হঠাৎ ভয়াল রূপ ধারণ করতে পারে।
        বাস্তবঃ পার্কিনসন্‌স-এর মাত্রা যদিও ক্ষেত্রবিশেষে একদিনের মধ্যেই ওঠানামা করতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, এই রোগ খুব ধীরগতিতে অগ্রসর হয়। বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, মস্তিষ্কে সংক্রমণ বা অন্যান্য কারণেও কয়েক দিনের বা কয়েক সপ্তাহের মধ্যে রোগীর অবস্থার অবনতি হবার আশঙ্কা থাকে।
        ভুল ধারনাঃ শুধু ওষুধপত্রের সাহায্যেই পার্কিনসন্‌স-এর চিকিৎসা সম্ভব।
        বাস্তবঃ ওষুধের সাহায্যে শুধুমাত্র বিশেষ কিছু উপসর্গই কমানো সম্ভব। কিন্তু নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর আহার, মাংসপেশির পরিচর্যা অর্থাৎ মাসল স্ট্রেংদেনিং থেরাপি ও জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনতে পারলে এই রোগের উপসর্গ ব্যাপক হারে নিয়ন্ত্রণ করা সম্ভব। বহু ক্ষেত্রে সপ্তাহে মাত্র এক ঘন্টা ব্যায়াম করিয়ে রোগীর স্বাস্থ্যের আশাজনক উন্নতি লক্ষ করা গেছে।
        ভুল ধারনাঃ পার্কিনসন্‌স রোগ জিনগত।
        বাস্তবঃ মাত্র ৫-১০% ক্ষেত্রেই পার্কিনসন্‌স জিনগত কারণে হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই পরিবেশ ও জীবনযাত্রা এই রোগের মূল কারণ।
        ভুল ধারনাঃ এই রোগের কারণে মৃত্যু অবধি হতে পারে।
        বাস্তবঃ পার্কিনসন্‌স সরাসরি কখনই মৃত্যু ঘটায় না। বহু ক্ষেত্রেই রোগ ধরা পড়ার পর দীর্ঘ দিন ধরে রোগী বেঁচে থাকেন। পার্কিনসন্‌স-এর কারণে ঘটিত অন্যান্য সমস্যা, যেমন খাবার বা ঢোঁক গিলতে অসুবিধা হবার কারণে ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণে নিউমোনিয়া দেখা দিলে মৃত্যুর আশঙ্কা থাকে।
    ডিপ্রেশন পার্কিনসন্‌স ডিসিস্‌ হাত পা কাঁপা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইনসুলিন কোমাথেরাপি
    Next Article মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় অর্জন-প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.