Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইনসুলিন কোমাথেরাপি
    মানসিক স্বাস্থ্য

    ইনসুলিন কোমাথেরাপি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 31, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেকেই নিশ্চয় অস্কারজয়ী চলচ্চিত্র A Beautiful Mind ছবিটি দেখেছেন। অন্তত নাম শুনেছেন। সে ছবিতে রাসেল ক্রো প্রখ্যাত গণিতজ্ঞ নোবেল বিজয়ী অধ্যাপক ড. জন ন্যাশের নাম ভূমিকায় অভিনয় করেন। সিজোফ্রেনিয়ার আক্রান্ত অসম্ভব মেধাবী একজন মানুেষর বায়োপিক এই ছবিটি। এই ছবিতে সিজোফ্রেনিয়ার তৎকালীন চিকিৎসা-পদ্ধতির চিত্রটি আমরা ভালোভাবে দেখতে পাই; যেখানে দেখানো হয় ড. ন্যাশরূপী রাসেল ক্রোকে হাসপাতালের বিছানায় শুইয়ে হাত-পা বেঁধে দেয়া হয়। তারপর তার বাহুতে একটি ইনজেকশন দেয়া হয়। চারপাশে ঘিরে থাকে ডাক্তার, নার্স ও অন্য স্টাফদের একটি দল। রোগীর নেতিয়ে পড়তে পড়তে একসময় শুরু হয় তীব্র খিঁচুনি। পরে অন্যান্য ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রোগী। এই চিকিৎসা পদ্ধতির নামই ইনসুিলন কোমা থেরাপি। আমাদের আজকের আলোচনা এটি ঘিরেই।
    আবিষ্কার
    অস্ট্রিয়ার তরুণ চিকিৎসক ডা. মেনফ্রেড স্যাকেল। ১৯২৫ সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হওয়ার পর বার্লিনে যান উচ্চতর ডিগ্রির জন্য, ফিরে আসেন দুই বছর পর। ১৯২৭ সনে পুনরায় ভিয়েনাতে ফিরে এসে পুরোদমে প্র্যাকটিস শুরু করেন। তখন ঘটনাক্রমে একজন ডায়াবেটিক মানসিক রোগীকে ভলুক্রমে বেশি ডোজের ইনসুিলন প্রয়োগ করে দেখতে পান তার মানসিক উত্তেজনা অনেকটা কমে এসেছে। এই পর্যবেক্ষণ তাকে অনুসন্ধিৎসু করে তোলে। তিনি এরপর যেসব মানসিক রোগীর ডায়বেটিস নেই তাদেরকেও বেশি ডোজের ইনসুিলন দিয়ে পর্যবেক্ষণ করেন এবং বিস্ময়ের সাথে আবিষ্কার করেন অন্যদের ক্ষেত্রেও এটি কাজ করছে এবং মানসিক উপসর্গের তীব্রতা কমে আসছে। এরপর ডা. স্যাকেল ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ গবেষণার উদ্দেশ্যে এই পদ্ধতির প্রয়োগ ঘটান। এতে আশাতীত ফলাফল লাভ করেন এবং বুঝতে পারেন যে তিনি একটি যুগান্তকারী আবিষ্কারের দ্বারপ্রান্তে।
    বিস্তার
    কয়েক বছরের সকল গবেষণার পর ১৯৩৩ সনে ডা. স্যাকেল তার গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেন এবং ইনসুিলন কোমাথেরাপি প্র্যাকটিস শুরু করেন। রীতিমত হৈচৈ পড়ে যায়। দলে দলে বিভিন্ন চিকিৎসকদের ভিড় লেগে যায় নতুন এই চিকিৎসা-পদ্ধতি দেখার এবং নিজেদের দেশে তার প্রয়োগ ঘটানোর জন্য। ১৯৩৫ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রয়োগ শুরু হয়। প্রায় একই সময় ব্রিটিশ মনোরোগবিদদের একটি দল ভিয়েনা সফর করে এবং এ-সংক্রান্ত প্রশিক্ষণ নেয়। ১৯৩৮ সালে দেখা যায় গোটা যুক্তরাজ্যে প্রায় ৩১টি ইনসুলিন কোমাথেরাপি ইউনিট চালু হয়। এগিয়ে চলে জয়রথ। একপর্যায়ে ডা. স্যাকেল অভিবাসী হয়ে চলে যান যুক্তরাষ্ট্রে এবং পূর্ণোদ্যমে শুরু করেন ইনসুলিন কোমাথেরাপি।
    পদ্ধতি
    রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে শরীরে কিছু উপসর্গ তৈরি হয়। যেমন : ঝিঁমুনি লাগা, হাত-পা কাঁপা, ঘেমে যাওয়া ইত্যাদি। যদি গ্লুকোজের মাত্রা খুব বেশি কমে যায় তবে তীব্র আকারে এইসব উপসর্গ দেখা দেয় এবং একপর্যায়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক কোমা। উপযুক্ত সময়ের ভেতরে যদি রক্তের গ্লুকোজ স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনা যায় তবে রোগী সেই কোমা থেকে সম্পর্ণূ সুস্থ হতে পারেন। ডা. স্যাকেল এই পদ্ধতিকেই কাজে লাগান। তিনি বাইরে থেকে বেশি মাত্রায় ইনসুিলন দিয়ে কৃত্রিমভাবে একটি হাইপোগ্লাইসেমিক কোমা তৈরি করেন এবং নির্দিষ্ট সময় পর ইনজেকশন অথবা নাকের নলের মাধ্যমে শরীরে গ্লুকোজ প্রবেশ করিয়ে রোগীকে স্বাভাবিক করেন। ধারণা করা হয় মাঝখানে এই ‘কোমা’ অবস্থাটিই রোগীর মানসিক উপসর্গ কমানোতে ভূমিকা রাখে। মূলত সিজোফ্রেনিয়া চিকিৎসায় এই পদ্ধতি প্রয়োগ করা হতো। তবে অন্যান্য মানসিক রোগের চিকিৎসায়ও এই পদ্ধতি প্রয়োগের নজির রয়েছে। সাধারণত সিজোফ্রেনিয়ায় আক্রান্তদের সপ্তাহে ৫-৬ দিন করে অন্তত ২ মাস এই চিকিৎসা দিতে হতো। ক্ষেত্রবিশেষে আরো অধিক সময়ও দিতে হতো। তবে অন্যান্য নিউরোটিক রোগীদের ক্ষেত্রে আরো কম সময় লাগত।
    উল্টোস্রোত
    ধীরে ধীরে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে এই পদ্ধতি। গত শতকের চল্লিশের দশকের শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় সব মানসিক চিকিৎসাকেন্দ্রে প্রয়োগ করা হতো এই পদ্ধতি। যে-কোনো প্রক্রিয়ার উত্থান যেমন আছে তেমনি আছে পতনও। ১৯৫২ সালে Chlorpromazine আবিষ্কারের পর মানসিক চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হয়। বাড়তে থাকে এর প্রয়োগ। প্রতিযোগিতায় পিছিয়ে যেতে থাকে ইনসুিলন কোমাথেরাপি। ১৯৫৩ সালে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যানসেট প্রকাশ করে একটি আর্টিকেল যার নাম ‘The Insulin Myth’। শুরু হয় নানাবিধ বিশ্লেষণ। এই থেরাপির বিপক্ষে বৈজ্ঞানিক যুক্তি প্রতিষ্ঠিত হতে শুরু করে। ১৯৫৭ সালে ল্যানসেট আরেকটি গবেষণাধর্মী রেনডমাইজড কনট্রোলড ট্রায়াল প্রকাশ করে যেখানে এক দলের ক্ষেত্রে ইনসুিলন প্রয়োগ করে কোমা তৈরি করা হয়। আর একটি দলে বার বিচুয়েট প্রয়োগ করে কোমা তৈরি করা হয়। দেখা যায় দইু গ্রুপে ফলাফল প্রায় একই। অর্থাৎ প্রতিষ্ঠিত হয় চিকিৎসার ফলাফল পাওয়া যায় কোমা থেকে যেটা ইনসুলিন বা অন্য যে-কোনো কিছু দিয়েই তৈরি হোক না কেন। বদলাতে থাকে দশ্যৃপট। একদিকে নতুন নতুন ড্রাগ অন্যদিকে যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তির অনুপস্থিতিতে কমতে থাকে এই পদ্ধতির প্রয়োগ। সত্তরের দশক নাগাদ প্রায় বন্ধ হয়ে যায়। যদিও তখনো চীন, রাশিয়ায় প্রয়োগ চলতে থাকে এই পদ্ধতির। পুরনো এক একটি চিকিৎসা পদ্ধতি আসলে এক একটি কালের স্বাক্ষর। বর্তমানকে জানতে হলে অবশ্যই ফিরে তাকাতে হবে অতীতের দিকে আর খুঁজতে হবে পদচিহ্ন-যে পথ ধরে অতীত থেকে এসে পৌঁছেছি বর্তমানে।
     
    লেখক: ডা. তৈয়বুর রহমান রয়েল
    রেসিডেন্ট, এমডি (সাইকিয়াট্রি)
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    ইনসুলিন কোমাথেরাপি সিজোফ্রেনিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগুরুতর মানসিক উদ্বেগের ফলাফল কী হতে পারে
    Next Article পার্কিনসন্‌স ডিসিস্‌ বা হাত পা কাঁপা এবং ডিপ্রেশন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    সিজোফ্রেনিয়াতে যৌন সমস্যার আধুনিক চিকিৎসা

    May 27, 2024

    আমার ছোটো ভাই একজন সিজোফ্রেনিয়া রোগী

    May 20, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.