Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » গুরুতর মানসিক উদ্বেগের ফলাফল কী হতে পারে
    ফিচার

    গুরুতর মানসিক উদ্বেগের ফলাফল কী হতে পারে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 30, 2018Updated:October 29, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাইশ বছরের পায়েল এক যৌথ পরিবারের গৃহবধূ। সে তার স্বামীর সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ আমার কাছে চিকিৎসার জন্য এসেছিল। একমাস ধরে  পায়েল খুব কান্নাকাটি করছিল ও টেনশনে ভুগছিল। এই ঘটনার দেড় বছর আগে পায়েলের বিয়ের ঠিক পরে পরেই সে খুব খিটখিটে হয়ে গিয়েছিল। মাঝে মাঝে সে চেঁচামেচি শুরু করত। সেই সময়ে পাঁচদিন ধরে পায়েল প্রায় অন্ধের মতো আচরণ করছিল। সেই দেখে এক চক্ষুরোগ বিশেষজ্ঞ পায়েলকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেন। মনোরোগের চিকিৎসায় তখন সে ভালো সাড়াও দেয়। দু’দিনের মধ্যে পায়েলের দৃষ্টি ফিরে আসে। পায়েলের মনে যে কারণে অসুন্তুষ্টি ছিল তা হল সে ভাবত যে সে আবার হয়তো তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে। তাই তার স্বামী এই সমস্যা প্রতিরোধ করার জন্য তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসে।

    পায়েলের বিষণ্ণতা ও মানসিক উদ্বেগের পিছনে ছিল সে যে যৌথ পরিবারে বড় হয়েছিল সেই পরিবারের ভাঙন এবং তার ফলে পায়েল ছোটবেলায় যে বাড়িতে থাকত সেই বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার ঘটনা। আমি পায়েলকে সংক্ষিপ্তভাবে কাউন্সেলিং করে এক সপ্তাহের জন্য দুটো ওষুধ দিয়েছিলাম। ওষুধ খাওয়া শেষ হলে আমি আবার তাকে পরীক্ষা করি।
    এরপর পাঁচ সপ্তাহ পরে একটা হুইলচেয়ারে বসে পায়েল আমার কাছে চিকিৎসার জন্য এসেছিল। এর এক সপ্তাহ আগে পায়েলের পা ও ঊরুর বোধশক্তি হারিয়ে যায় এবং সে হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলে। পায়েল আগেরবার যখন আমার কাছে এসেছিল তখন তার জীবনে দুটো ঘটনা ঘটেছিল। একটা ঘটনা হল- পায়েল তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে গিয়ে পরিবারের পরিস্থিতি দেখে সে আবার খুব ভেঙে পড়ে। আগে তার মা ছিলেন একেবারে সুস্থসবল। কিন্তু এবার গিয়ে সে দেখে যে তার মা দুটো হাঁটুর ব্যথায় একেবার শয্যাশায়ী হয়ে পড়েছে। এমনকী, ডাক্তার হাঁটু দুটো বদলের জন্য অপারেশনের পরামর্শও দিয়েছেন। দ্বিতীয়টি হল, পায়েলের স্বামী রেগেমেগে তাকে তার বাবা-মায়ের কাছে থাকার কথা বলে এবং শ্বশুরবাড়িতে ফিরে না আসার জন্য রীতিমতো হুমকি দেয়। এভাবেই টেলিফোনে স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ত কথপোকথন হয়েছিল।
    এই কথাবার্তার পরে পায়েল খুব টেনশন নিয়ে তাড়াতাড়ি  ফিরে এসেছিল। এর দু’দিন পরে পায়েল দেখে যে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পারছে না সে। কারণ কোমরের তলা থেকে তার পা দুটো সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছিল। হাঁটাচলা করার কোনও ক্ষমতাই তার ছিল না।
    যখন আমি তার সঙ্গে একা কথা বলেছিলাম তখন পায়েল আমার কাছে খুব কান্নাকাটি করে তার অনুভূতির কথা আমায় জানায়। সেই সঙ্গে বাপের বাড়ি সংক্রান্ত চিন্তার কথাও আমায় বলে। সে ভয় পেয়েছিল এই ভেবে যে সে তার স্বামীর ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। এবং শ্বশুরবাড়ির কাছে থেকে অসাধু উপায়ে সুবিধা নেওয়ার জন্য পায়েলের মধ্যে একপ্রকার অপরাধবোধও কাজ করছিল।
    পায়েল আমায় বলেছিল যে আমার সঙ্গে কথা বলার পর আগের থেকে সে সুস্থ বোধ করছে এবং আমায় অনুরোধ করে বলেছিল আমি যেন পরের সপ্তাহে আবার তাকে সময় দিই। যেহেতু পায়েল আমার আগেরবারের দেওয়া ওষুধগুলো ঠিকমতো খাচ্ছিল না তাই আমি তাকে এবার অ্যানজিওলাইটিক দিই। আমি তার স্বামীকে
    ভিতরে ডেকে বলে দিই যে এই ওষুধগুলো এক সপ্তাহের জন্য চলবে। সত্যি বলতে কি তখনও পায়েল তার পায়ের দিকে চেয়ে দেখছিল। স্বামী-স্ত্রীর মুখে হাসিও দেখা গিয়েছিল। পায়েলের স্বামী জানতে চেয়েছিল যে কীভাবে তার স্ত্রী দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে?
    পরের সপ্তাহে পায়েল পায়ে হেঁটে আমার অফিসে আসে। সঙ্গে তার স্বামীও ছিল। পায়েলের ঠোঁটে লেগেছিল মৃদু হাসি। পায়েলের মধ্যে যে ভয়ংকর চেঁচামেচি করার প্রবণতা ছিল তা বন্ধ হয়ে গিয়েছিল। সেইসময় পায়েল অনেক শান্ত হয়ে গিয়েছিল। তার পরিবারের লোকজন যে বাড়িতে বাস করে সেখানে ফিরে যাওয়ার কথা পায়েল এমনভাবে বলেছিল যাতে বোঝা গিয়েছিল যে সে বদলে যাওয়া পরিস্থিতিকে গ্রহণ করতে বা মেনে নিতে শুরু করেছে।
    এর পরের সপ্তাহে যখন পায়েল আবার আমার কাছে আসে তখন তার অন্য কারোর সাহায্যের আর প্রয়োজনই ছিল না। এমনকী, তার মধ্যে খুঁড়িয়ে চলার কোনও লক্ষণই চোখে পড়ছিল না। স্বামী-স্ত্রীর সঙ্গে যৌথ আলাপ-আলোচনার পর তার স্বামী খুব সহজভাবে বুঝতে পেরেছিল যে অস্বাভাবিক বাহ্যিক আচার-আচরণের পিছনে থাকে গুরুতর কোনও মানসিক আতঙ্ক।
    ছ’বছর আগে একটা অল্পবয়সি মেয়ে দেবশ্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। মেয়েটি হাসপাতালে ভর্তি হয়েছিল। একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ তাকে সম্পূর্ণ পরীক্ষা করার পর আমার কাছে পাঠিয়েছিলেন। ল্যাবরেটরির পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় যে মেয়েটির কোনও শারীরিক অস্বাভাবিকতা নেই। শরীরের ডানদিকের হাত ও পায়ে তার কোনও সাড় এবং চলাচল শক্তি ছিল না। পায়েলের সমবয়সি দেবশ্রীর পারিবারিক পরিস্থিতিও পায়েলের মতোই ছিল। সেই সঙ্গে তার প্রতি শ্বশুরবাড়ির প্রত্যাশা এত বেশি ছিল যে তার জন্য দেবশ্রীর জীবনে সাংঘাতিক চাপের সৃষ্টি হয়েছিল। পায়েলের মতো দেবশ্রীর চিকিৎসাতেও এক সপ্তাহের মধ্যে ওষুধ এবং সাইকোথেরাপি অনেক সুফল দিয়েছিল। তার ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গে সাড়া জেগেছিল ও হাঁটাহাঁটির ক্ষমতাও জন্মেছিল। যদিও এরপরে আরও একটা সপ্তাহ  মেয়েটির হুইলচেয়ারের প্রয়োজন হয়েছিল। তার পরিবারের সঙ্গে অনেকগুলো বৈঠকের পর পরিবারের লোকজন বুঝতে পেরেছিল যে দেবশ্রীর শারীরিক অসুস্থতা এবং গুরুতর মানসিক উদ্বেগের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আর এর ফলেই তার জীবনে এত বিপর্যয় ঘটেছে।
    আমাদের শরীরে সম্পূর্ণ পৃথক একটা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতান্ত্রিক ব্যবস্থা রয়েছে,  যাকে অটোনমিক নার্ভাস সিস্টেম (এএনএস) বলা হয়। এর সঙ্গে অ্যাড্রেনাল গ্রন্থি,  এন্ডোক্রিন অঙ্গ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের সরাসরি সম্পর্ক রয়েছে। মস্তিষ্কের আবেগজনিত অনুভূতি নিয়ন্ত্রণ করে এই ব্যবস্থা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ হিসেবে (সিএনএস) এই ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে। মানুষের যুক্তি-বুদ্ধির বোধ  নির্ধারণ করে। তাই মানুষের অঙ্গ-প্রত্যঙ্গে যখন কোনও সাড়া থাকে না বা অন্ধত্বের জন্ম হয় তখন সেই পরিস্থিতির পিছনে কোনও সচেতন উদ্দেশ্য থাকে না। এগুলো  মোটেই কোনও অসুখের ভান বা ছল নয়। এর ফলে একজন মানুষের মধ্যে যে অক্ষমতার জন্ম হয় তা একেবারে বাস্তব। যখন মানুষের মনে মাত্রাছাড়া চাপ জন্মায় তখন এএনএস গুরুতর মানসিক উদ্বেগের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়। এএনএস ব্যবস্থা সাধারণত সফল হয় বা অনেকের ক্ষেত্রে আবার পায়েল বা দেবশ্রীর মতো অবস্থাও হয়। কখনও কখনও অটোনমিক নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ না করার জন্য মানুষ দিশাহারা বোধ করে, শারীরিকভাবে অসাড় হয়ে পড়ে, চলাচল করার ক্ষমতা হারায়, যেমন পায়েল ও দেবশ্রীর ক্ষেত্রে ঘটেছিল। এক্ষেত্রে নিষ্প্রাণ বা জড় পদার্থ শব্দটি খুবই যথোপযুক্ত উদাহরণ।
    এই রোগের চিকিৎসা সাধারণত পর্যায়ভিত্তিক হয়ে থাকে। একবার যদি রোগের লক্ষণগুলো দূর হয়ে যায় তাহলে আর চিকিৎসার প্রয়োজন পড়ে না।
    পায়েল বা দেবশ্রীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে থেরাপি তাদের জীবনের ওঠাপড়ার সঙ্গে মোকাবিলা করতে প্রভূত সাহায্য করেছিল। কিন্তু তাদের জীবনে এমন ভাগ্যবিপর্যয় আর ফিরে না আসার সম্ভাবনাই বেশি। এছাড়া আরও একটা আশার কথা হল পায়েলের স্বামী বা দেবশ্রীর পরিবারের লোকজনের সঙ্গে খোলাখুলি আলোচনার মধ্য দিয়ে তাদের অর্ন্তদৃষ্টি জাগানো সম্ভব হয়েছিল। আর সেই সঙ্গে ভবিষ্যতে তাদের কাছের মানুষকে এরকম বিপদ থেকে রক্ষা করার পথ দেখানো গিয়েছিল।

    **প্রবন্ধটিতে ব্যাঙ্গালুরু  এর মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্যামলা বৎসা তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যিনি বিশ বছরেরও বেশী সময় ধরে এই পেশার সাথে যুক্ত। ।

    উদ্বেগ ওষুধ মানসিক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য সেবা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার অঙ্গীকার
    Next Article ইনসুলিন কোমাথেরাপি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.