Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন অধ্যাপক ডা. মোহিত কামাল
    কার্যক্রম

    বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন অধ্যাপক ডা. মোহিত কামাল

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 29, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ২০১৮ সালে কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ও লেখক অধ্যাপক ডা. মোহিত কামাল। গতকাল বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

     লেখক অধ্যাপক ডা. মোহিত কামাল সাহিত্যের সাথে জড়িত শিশুকাল থেকেই। তিনি ক্লাস ফাইভ থেকেই নবাঙ্কুর কচিকাঁচার সাথে জড়িত ছিলেন, তখন থেকেই ছড়া-কবিতা লিখতেন। তখন থেকেই তার বুনিয়াদ গড়া। এরপর অনেক চড়াই উৎরাই ছিলো, কিন্তুু তিনি লেগেই ছিলেন।
    এপর্যন্ত কথাসাহিত্যে তার ৪১টি বই প্রকাশিত হয়েছে, এই ৪১টি বইয়ের মধ্যে ১০টি শিশু-কিশোরদের নিয়ে আর বাকি ৩১টি গল্প এবং উপন্যাস মিলিয়ে। এছাড়া তার ১০টি বিভিন্ন গবেষণা গ্রন্থ রয়েছে।

     
    পুরষ্কার প্রাপ্তি প্রসঙ্গে অধ্যাপক ডা. মোহিত কামাল গণমাধ্যমকে বলেন, আমাকে কথাসাহিত্যিক হিসেবে অনেকেই বিবেচনা করেছে ৯০ দশকের গোড়ার দিক থেকে। ততদিনে আমি কিন্তু ডাক্তার হয়ে গেছি। আমার বই যখন ভালো বিক্রি হতে শুরু করে তখন আমি এসোসিয়েট প্রফেসর হয়ে গেছি। মানুষ দেখতো তখন আমার ডাক্তার সত্তাটাকে, কিন্তু শিশুকাল থেকেই যে সাহিত্যের সাথে নিজেকে সংশ্লিষ্ট রেখেছিলাম সেই বিষয়টাকে সে তুলনায় একটু ছোট করে হয়তো দেখা হতো। কিন্তু আমি তো ডাক্তার হওয়ার আগে থেকেই লেখক। তবু সেই প্রথম দিকে আমাকে ডাক্তার হিসেবেই বেশি বিবেচনা করা হতো। তখন আমার কাছে বেশ খারাপও লাগতো কারণ সাহিত্য ব্যাপারটি আমার কাছে এতো ব্যাপক এবং বিশাল। সে কারণে কেউ আমাকে কথাসাহিত্যিক বললে আমার খুব আনন্দ লাগতো। কিন্তু আমি কোথাও গেলে সবাই অধ্যাপক মোহিত কামাল বলে অভিহিত করতেন, এজন্য দুঃখ ছিলো। আশা করি এই পুরস্কার পাওয়ায় সেই দুঃখ ঘুচবে।
    অধ্যাপক ডা.  মোহিত কামাল মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন ও অনলাইন পোর্টালেরও নিয়মিত লেখক।
    এ পুরষ্কার প্রাপ্তিতে লেখকের প্রতি মনের খবর পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
    বাংলা একাডেমি পুরস্কার ২০১৮ প্রাপ্তরা হলেন, কবিতায় কাজী রোজী, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী। 

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    কথাসাহিত্য বাংলা একাডেমি মনের খবর মোহিত কামাল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআন্ডার গ্রাজুয়েশন কারিকুলামে সাইকিয়াট্রিকে গুরত্ব দেওয়ার দাবী
    Next Article ঘুমন্ত অবস্থায় কথা বন্ধের ঘরোয়া উপায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.