Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইন্টারেস্টিং মানুষ হতে হলে কী করবেন
    জীবনাচরণ

    ইন্টারেস্টিং মানুষ হতে হলে কী করবেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 12, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পৃথিবীতে একেকজন মানুষ একেক রকম। কেউ সবার সাথে সহজেই মিশে যেতে পারেন, কেউ একেবারেই মিশতে পারেন না, অচেনা জায়গায় লজ্জাবোধ করেন। অনেকেই আছেন যারা অল্পতেই বিব্রতবোধ করে, কিছুক্ষণ কথা বলার পর আর তারা আর কোনো কথা খুঁজে পান না। এতে করে তারা অন্য সবার কাছে পরিচিত হন ‘বোরিং’ মানুষ হিসাবে। হয়ে পড়েন বিচ্ছিন্ন।
    এই বোরিংনেস কাটিয়ে কিভাবে সবার কাছে ইন্টারেসটিং একজন মানুষ হয়ে উঠবেন জানতে দেখে নিন কয়েকটি সহজ উপায়।
    আপনার ইচ্ছাই সবার আগে প্রয়োজন
    আপনি কি একজন চমকপ্রদ মানুষে পরিণত হতে চান? আপনার ইচ্ছাই প্রয়োজন সবার আগে। একা একা একঘেঁয়ে সময়টা থেকে আপনি বেড়িয়ে আসতে পারেন একমাত্র আপনার নিজের ইচ্ছায়।
    আগ্রহ প্রকাশ করুন
    অন্যের কথা শোনার সময় আগ্রহ নিয়ে শুনুন। অনেক কথা শুনতে হয়ত আপনার ভাল লাগছে না। কিন্তু ধীরে ধীরে আপনি এমন অনেক বিষয়ই খুঁজে পাবেন যা আপনাকে আনন্দ দেবে। আপনি যদি আপনার প্রিয়জনদের কথা না শোনেন তাহলে আপনার যখন কিছু বলার থাকবে তখন শোনার কাউকে পাবেন না। তাই মনোযোগ দিন, গুরুত্ব দিন।
    মস্তিষ্ককে কাজে লাগান
    অলস মস্তিষ্ক কোন কিছুতে আনন্দ খুঁজে পায় না। পৃথিবীতে চমৎকার এত কিছু আছে, একটু কষ্ট করে চোখ বোলান সেদিকে। ইন্টারনেটে বসলেই এখন জানার সব দুয়ার খোলা। মজার বিষয় পড়ুন, জানুন। যত জানবেন, আপনার জানাতেও ইচ্ছা করবে। ভাবনাগুলো শেয়ার করতে ইচ্ছা করবে।
    পজেটিভ হন
    কেউ যখন আপনার কাছে তার কোন আগ্রহের একটা বিষয় নিয়ে গল্প করছে তখন শুরুতেই সেটাকে হাস্যকর বা অহেতুক বলে উড়িয়ে দেবেন না। ঘটনাটি আপনার ভাল নাও লাগতে পারে, কিন্তু তার ভাল লেগেছে। অন্যের অনুভূতির উপর শ্রদ্ধাশীল হন। পজেটিভ আচরণ করুন।
    ভাগ করে নিন কাজের সময়
    অনেকে কাজের চাপেও বন্ধুদের সময় দিতে পারেন না। সকাল-সন্ধ্যা অফিস করে আসা ক্লান্ত মানুষটির পক্ষে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া সম্ভব নয়। কিন্তু আপনার প্রিয়জনেরা হয়ত আপনাকে মিস করছেন। তাই সবসময় সম্ভব না হলেও চেষ্টা করুন গেট টুগেদারগুলো মিস না করতে। একটা ছুটির দিনে অন্তত আড্ডা দেওয়া বা সিনেমা দেখতে যাওয়ার আয়োজন করুন। সবাই মিলে ঘুরে আসুন কোথাও।
    আনন্দ খুঁজে নিন
    অবশ্যই সবার যা ভাল লাগে, আপনারও সেটা ভাল লাগবে এমন কোন কথা নেই। আপনার আগ্রহের জায়গা আলাদা হতেই পারে। বিচ্ছিন্নতা এড়াতে আপনার আগ্রহ অনুযায়ী মিলিয়ে একটি দল তৈরি করে নিন। তবে মনে রাখবেন, আমাদের জানার বাইরেও জানার থাকে অনেক কিছু। অন্যদের পছন্দ আপনার থেকে ভিন্ন মাত্র, নিম্নমানের নয়।
    কথাবার্তায় আকর্ষণীয় হবেন যেভাবে:
    ১. যার সাথে কথা বলবেন তার আগ্রহ অনুযায়ী কথা শুরু করুন
    ২. যদি আপনিও বিষয়টির সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আরও কথা বলুন। না জেনে উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন।
    ৩. তাদের আইডিয়া সম্পর্কে জানতে চান, তারা যা করতে চায় তা কেন করতে চায়, কিভাবে করতে চায় জিজ্ঞেস করুন।
    ৪. মজার বিষয়ে কথা বলার চেষ্টা করুন।
    কথা না বলে আকর্ষণীয় হবেন যেভাবে:
    ১. আই কন্টাক্ট তৈরি করুন।
    ২. আচরণে আত্মবিশ্বাসী হোন। নতুন কিছু দেখলে ইতস্তত না করে ঝটপট সিদ্ধান্ত নিন।
    ৩. যেখানে যাচ্ছেন সেই জায়গা অনুযায়ী মানানসই পোশাক পড়ুন।

    ইন্টারেস্টিং মানুষ মস্তিষ্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তদের ৫৮ শতাংশ ইয়াবাসেবী
    Next Article অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.