Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » উদ্বেগ ও মানসিক চাপ সামলাতে যা খেতে পারেন
    জীবনাচরণ

    উদ্বেগ ও মানসিক চাপ সামলাতে যা খেতে পারেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 2, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্যঃ ভুল ধারণা এবং বাস্তব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের কর্ম ব্যস্ততায় আমরা সবাই কমবেশি উদ্বেগ আর মানসিক চাপের মধ্যে থাকি। একবিংশ শতাব্দীর এই জটিলতর সমাজ ব্যবস্থায় চাইলেও সব অশান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ আর মানসিক চাপ থেকে নিজেকে শতভাগ মুক্ত করার কোনো পথ নেই। তাই প্রাত্যহিক জীবনে এসব বিষয়গুলি সামলেই আমাদেরকে চলতে হবে।
    তবে সুখের কথা হলো প্রকৃতিতে এমন কিছু উপাদান রয়েছে, যা আপনাকে প্রতিদিনের মানসিক চাপ ও উদ্বেগ কাটিয়ে উঠতে সহায়তা করবে। সেগুলিকে খাদ্যাভ্যাসে যুক্ত করার মধ্য দিয়ে খুব সহজেই আপনি এসব ধকল কাটিয়ে উঠতে পারেন।
    চলুন জেনে নিই উদ্বেগ ও মানসিক চাপ সামলে নিতে যা খাওয়া প্রয়োজন-
    আদা
    আদা আমাদের সবারই অতি পরিচিত একটি মসলা, মাছ কিংবা মাংস রান্নায় এর ব্যবহার রয়েছে। তবে, আদা-চা আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত। আদায় প্রায় ১৪টি বায়োঅ্যাক্টিভ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গবেষণায় দেখা গেছে, আদা আমাদের দেহে সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে দেয়ার মধ্য দিয়ে উদ্বেগ কমাতে সাহায্য করে। আদা এক্ষেত্রে এতটাই কার্যকর যে বলা হয়ে থাকে বেনজোডায়াজিপাইন ওষুধের মতোই এটি কাজ করে। উল্লেখ্য, সেরোটোনিনের অভাবে মানসিক অবসাদ দেখা দেয়।
    আপেল সিডার ভিনেগার
    আপেল সিডার ভিনেগার সরাসরি আপনার রক্তের শর্করাকে প্রভাবিত করে আপনাকে ক্লান্তি থেকে রক্ষা করে এবং উদ্যম বাড়িয়ে দেয়। এছাড়াও এটি পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানে সমৃদ্ধ, যা আপনার উদ্যম বাড়িয়ে তুলতে প্রত্যক্ষ অবদান রাখে। ফলে মানসিক অবসাদ ও ক্লান্তি দূর করতে এটি বেশ কার্যকরী।
    হলুদ
    ইন্টারনেট জুড়ে হলুদের নানা গুণকীর্তনের ছড়াছড়ি। এসব কি শুধুই গুজব নাকি বিজ্ঞান হলুদের এসব গুণাগুণ স্বীকার করে নেয়? বিখ্যাত আমেরিকান চিকিৎসা বিষয়ক জার্নাল পাবমেড’এ প্রকাশিত গবেষণার ফলাফল বলছে, হলুদ যে শুধু জনপ্রিয় তাই নয় বরং স্বাস্থ্যের জন্যেও এটি খুব উপকারী, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য।
    হলুদে বিদ্যমান বায়োঅ্যাক্টিভ উপাদান, কারকিউমিন, সরাসরি উদ্বেগ কম করার সঙ্গে সম্পর্কযুক্ত। তাছাড়া এটি সেরোটোনিন ও ডোপামিনের পরিমাণ বৃদ্ধি করে মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। হলুদ এতটাই কার্যকর যে প্রোজাক নামক অবসাদ নাশক ওষুধের সঙ্গে একে তুলনা করা চলে।
    কুমড়ো বীজ ও কলা
    কুমড়ো বীজ ও কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যা আমাদের দেহের ইলেক্ট্রলাইট নামক উপাদানটির ভারসাম্য আনার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
    কলা ও কুমড়ো বীজের মতো পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য মানসিক চাপ ও উদ্বেগের উপসর্গগুলি দূর করতে সহায়ক। এছাড়াও কুমড়ো বীজে প্রচুর জিঙ্ক বিদ্যমান, জিঙ্ক আমাদের মস্তিষ্ক ও নার্ভ সুস্থ রাখে।
    অশ্বগন্ধা
    যদি আপনি অ্যাডাপ্টোজেন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনার অবশ্যই তা জানা উচিৎ। এটি এমন প্রাকৃতিক জিনিস, যা আপনাকে মানসিক চাপ বা স্ট্রেস কমাতে সাহায্য করে।
    অশ্বগন্ধা একটি প্রসিদ্ধ অ্যাডাপ্টোজেন। স্ট্রেসবিরোধী লড়াইয়ে ভেষজ হিসেবে অশ্বগন্ধা খুবই জনপ্রিয়। এটি মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি, অবসাদ প্রভৃতি নিরাময়ে ও কর্টিজল পরিমাণ বৃদ্ধিতে সহায়ক।
    তথ্যসূত্র: হেলথলাইনডটকম

    উদ্বেগ মানসিক চাপ স্ট্রেস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅপরিচিতদের সামনে গেলে হার্টবিট বেড়ে যায়
    Next Article দাম্পত্য সর্ম্পক উন্নয়নে বিশেষ কর্মশালা ১১ অক্টোবর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.