Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » উপেক্ষা করবেন না মানসিক সমস্যা
    মানসিক স্বাস্থ্য

    উপেক্ষা করবেন না মানসিক সমস্যা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 13, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য সুস্থ একজন মানুষ সেই ক্ষমতা অর্জন করে, যা তাকে নিজের সঙ্গে এবং তার চারপাশে থাকা অন্যান্যদের সঙ্গে যুক্ত হতে বা একাত্ম হতে সাহায্য করে। শুধু তাই নয়, এ দক্ষতার জোরে মানুষ তার জীবনের নানাবিধ চ্যালেঞ্জকেও গ্রহণ করতে সক্ষম হয়। মানসিক স্বাস্থ্যের ধারণার সঙ্গে মানসিক দুর্বলতা বা অস্বাভাবিকতার কোনও সম্পর্ক নেই। মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক দিক দিয়ে বিচার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
    তাদের মতে স্বাস্থ্য হলো শরীর, মন এবং সমাজের ভালো দিকগুলোর মেলবন্ধন। এ ভাবনার সঙ্গে রোগ বা দুর্বলতার দিকটি যুক্ত নয়।
    ‘হু’ আরও বলেছে যে, সুচিন্তার অধিকারী মানুষ তার দক্ষতা বাড়াতে সব সময়ই সচেষ্ট, এ দক্ষতাই তাকে জীবনের বিপর্যয়গুলির মোকাবিলা করে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে, উৎপাদনশীল কাজে সে নিজেকে নিয়োজিত করতে পারে এবং নিজের গোষ্ঠী ও সমাজের জন্যও অবদান রেখে যেতে পারে।
    সবারই জীবনের কোনও না কোনও সময়ে সাময়িক ভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। ব্যক্তিগত বা কর্মজীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে গিয়ে অনেক সময়ই মানসিক অবসাদ এবং উদ্বিগ্নতার শিকার হতে হয়। যখন দেখা যায় স্বাভাবিক কাজগুলো ব্যাহত হচ্ছে, তখনই মানসিক অসুস্থতার প্রশ্নটি সামনে আসে।
    প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে যে অসুখগুলো জড়িয়ে রয়েছে, সে বিষয়ে যতটা সচেতন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে ততটা সচেতনতা তো দেখাই যায় না, বরং এর বিষয়ে কোনও কথা বলাই যেন নিষেধ। বেশিরভাগ সময়েই মানসিক স্বাস্থ্যের সমস্যাটি একটা ভুল ধারণার ওপরে ভিত্তি করে গড়ে ওঠে।
    গুরুত্বপূর্ণ মানসিক সমস্যাগুলো নিরাময়ের জন্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা অত্যন্ত জরুরি। সাধারণ ভাবে দেখা যায়, মানসিক সমস্যা দেখা দিলে তা বেশিরভাগ সময়ই চিকিৎসা করানো হয় না। বিষয়গুলোকে অবহেলা করা হয়। অধিকাংশ সমস্যাকেই ভুল ভাবে ব্যাখ্যা করা হয়।
    বাংলাদেশে প্রায় ৬০ লাখ লোক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা আসলে কী, নিজের মানসিক স্বাস্থ্যের কথা নিয়ে আদৌ কী ভেবেছেন কখনো?
    সবচেয়ে সাধারণ মানসিক অসুস্থতা কোনটি :
    দুশ্চিন্তা, বিষন্ণতা, অনিদ্রা, ওসিডি বা শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি
    দুশ্চিন্তা : কোন কারণ ছাড়াই মানসিক চাপ নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন। চাপের কারণে হৃদকম্পনের হার বেড়ে যাওয়া। চাপের কারণে ঘেমে যাওয়া।
    বিষন্ণতার লক্ষণগুলো কী : মন খারাপ, সারাক্ষণ আলস্য বা ক্লান্তি অনুভূতি জীবনের প্রতি নিরুৎসাহ। কাজে অনুপ্রেরণার অভাব। মানুষের সঙ্গে দেখা সাক্ষাতে কম আগ্রহী।
    অনিদ্রা : ঘুমিয়ে পড়তে সমস্যা হওয়া। নিদ্রাহীনতার জন্য দীর্ঘমেয়াদি পীড়া। চাপের কারণে ঘুম না আসা। বিষণ্নাতাজনিত অনিদ্রা
    ওসিডি বা শুচিবায়ু : যে কোনো কাজের প্রতি উৎসাহের অভাব। একটা কাজ শেষ করা নিয়ে বার বার চিন্তা করা। অপ্রয়োজনীয় চাপ নেওয়া। বিরক্তিবোধ হওয়া। আগ্রাসী মনোভাব।
    ফোবিয়া বা ভীতি : কোনো কিছুতে তীব্র ভয়। এ ধরনে সমস্যা এক সপ্তাহের বেশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন।
    তীব্র মানসিক সমস্যা : সিজোফ্রেনিয়া বাইপোলার স্মৃতিভ্রংশ অ্যালঝেইমার।
    সিজোফ্রেনিয়া : এটি এমন একটি মানসিক সমস্যা যখন মনে অস্বাভাবিক চিন্তা ভর করে। সহজে কোনো জিনিস গ্রহণ করতে সমস্যা।
    হ্যালুসিনেশন বা বিভ্রম : ত্বকে চিমটির মত অনুভূতি। কেউ ক্ষতি করতে চাইছে এমন সন্দেহ। লোকজনের সাথে দেখা সাক্ষাতে অনাগ্রহ। নিজের যত্ন নিতে নিরুৎসাহ।
    বাইপোলার : এটা হলো মেজাজের পরিবর্তন। কোন কোন দিন খুব খুশি। কোনো কোনো দিন খুব মন খারাপ। ২ সপ্তাহের জন্য হয় খুব খুশি নতুবা খুব মন খারাপ থাকা। যখন খুশি থাকা হয় তখন প্রচুর কর্মচাঞ্চল্য থাকে। খুশিতে অনেক বড় সিদ্ধান্ত গ্রহণ। যখন মন খারাপ তখন খুবই দুর্বল।
    স্মৃতিভ্রংশ অ্যালঝেইমার : এটা এমন এক ধরনের সমস্যা যখন সব কিছু ভুলে যাওয়া শুরু হয়। মূলত ৫৫-৬০ বছরের লোকজন বেশি আক্রান্ত হয় এ সমস্যায়। সন্দেহ হওয়া। নিজের বাসার ঠিকানা ভুলে যাওয়া অন্যদের সাথে সবসময় হতাশা ভাব। অন্যেদের সন্দেহ করা। ২ সপ্তাহের বেশি এই সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

    বিষণ্ণতা মানসিক চাপ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্মস্থল থেকে আসে সবচেয়ে বেশি মানসিক চাপ
    Next Article মানসিক স্বাস্থ্য-সমস্যা বাড়ছে?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.