Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » হুমায়ুন ফরীদি
    মনস্তত্ত্ব.

    হুমায়ুন ফরীদি

    ডা. ফাহিম আহসান আল রশিদBy ডা. ফাহিম আহসান আল রশিদMay 29, 2020Updated:February 13, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    হুমায়ুন ফরিদী
    হুমায়ুন ফরিদী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মায়ের নামের সাথে মিলিয়ে নিজের নাম, এমন কেউ কি আপনার পরিচিত আছেন? এমন কাউকে কি আপনি চেনেন? হ্যাঁ আপনিও চেনেন, তাঁর নাম হুমায়ুন ফরীদি।

    মায়ের নাম বেগম ফরিদা, হুমায়ুনের সাথে ফরিদা যোগ করে নাম হয়েছে হুমায়ুন ফরীদি। যাঁর আসল নাম হলো হুমায়ুন কামরুল ইসলাম-এমন অসংখ্য ব্যতিক্রমী ঘটনা, বর্ণনা, ব্যাখ্যা বা সম্বোধনে যাঁকে হাজির করা যায়।

    একজন অভিনেতা, একজন বোহেমিয়ান, একজন তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ, একজন বাউন্ডুলে, একজন পরোপকারী, একজন বদমেজাজী একরোখা পুরুষ, একজন সহজ সরল মিশুক মানুষ, একজন উদাসীন মানব, একজন বেহিসেবি পেশাজীবী, একজন মুক্তিযোদ্ধা। আরো কী কী নামে তাঁকে উপস্থাপন করা যায়, তাঁর কাছের মানুষরা আরো হয়ত ভালো জানেন।

    অনেক রাত, গাড়ি করে বাড়ি ফিরছেন তিনি। বিজয় সরণি মোড়-একজন বৃদ্ধ শীতে কাঁপছে, পরণে লুঙ্গি ছাড়া কিছু নাই। হুমায়ুন ফরীদি নিজের কোট আর শার্ট খুলে ঐ বৃদ্ধকে পরিয়ে দিয়ে চলে এলেন। ম্যাট্রিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, গেলেন মুক্তিযুদ্ধ করতে, ফিরে এসে লেখাপড়া ছেড়ে দিলেন, শুধুই ঘোরাঘুরি পাঁচ বছর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার অর্থনীতিতে ভর্তি হলেন পাঁচ বছর পর।

    খুব সাধারণ মানুষের জীবন কাহিনির সাথে এসব যায় কি? হুমায়ুন ফরীদি নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে প্রকম্পিত অট্টহাসির শব্দ। যে শব্দ একজন দর্শককে আলোড়িত করবে, পর্দার সামনে আটকে রাখবে, ভাবাবে। ভাবনার অন্তরালে ভাসতে ভাসতে একজন দর্শক কখন যে ফরীদির অভিনয়ক্ষমতার গুণে হারিয়ে যাবে সে নিজেও বলতে পারবে না। অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন ছিলেন ফরীদির কাছের বন্ধু। তিনি প্রায়ই বলতেন, ‘ফরীদির মতো সহজ, সরল, স্বাভাবিক মানুষ আমি খুব কমই দেখেছি। তার মতো বেয়াড়া হওয়ার সাধ্য আমার ছিল না। সে অদ্ভুত বেয়াড়াপনায় সবার মনে জায়গা করে নিয়েছিল। পছন্দের, অপছন্দের-সকল মানুষের সাথে ফরীদির আচরণ ছিল সহজ, স্বাভাবিক। এই স্বাভাবিকতার মধ্যে কেমন অস্বাভাবিকতা লুকিয়ে আছে। এই অস্বাভাবিক আচরণ একজন বড়ো অভিনেতার পক্ষেই সম্ভব।’

    বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দিত করে তুলেছিলেন তাঁর অভিনয়ের মাধ্যমে। চরিত্রগুলি জীবন্ত হয়ে যেত তাঁর

    অভিনয় গুণে! সংশপ্তক নাটকে তাঁর ‘কান কাটা রমজান’ চরিত্রের অভিনয় যারা দেখেছেন তারা তাঁকে স্থান দিযয়েছেন হৃদয়ের একেবারে মণিকোঠায়। নব্বই দশকে এসে নাম লিখিয়েছিলেন বাণিজ্যিক ধারার বাংলা ছবিতে। হুলিয়া দিয়ে প্রথম সিনেমাতে অভিনয়। অভিনয়ে এতটাই অনবদ্য ছিলেন যে সিনেমাপ্রেমীদের কাছে একসময় নায়কের চেয়ে ভিলেন হিসেবে তাঁর চরিত্রটিই বেশি জনপ্রিয় হয়ে ওঠে। হলে সেললুয়েডের বিশাল পর্দায় তাঁর উপস্থিতি মানে দর্শকদের মুহুর্মুহু তালি। একটু একটু করে বাংলা সিনেমায় ভিলেনের সংজ্ঞাটাও যেন পরিবর্তিত হতে থাকে তাঁর হাত ধরে।

    হুমায়ুন ফরীদির জন্ম ১৯৫২ সালের ২৯ মে, ঢাকার নারিন্দায়। গ্রামের বাড়ি কালিগঞ্জে। সেখানেই তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। বাবার চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। মাদারীপুরের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ১৯৭০ সালে তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ফরীদিকে ‘পাগলা’, ‘সম্রাট’, ‘গৌতম’-এমন নানা নামে ডাকা হতো।

    বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসই ছিল তাঁর অভিনয়ের পীঠস্থান, প্রখ্যাত সাংস্কৃিতক ব্যক্তিত্ব সেলিম-আল-দ্বীনের সংস্পর্শে এই ক্যাম্পাসে তাঁর দিনগুলোই ছিল জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার দিন। নিখোজঁ সংবাদ নাটকের মাধ্যমে অসাধারণ এই অভিনেতার পর্দায় অভিনয়ের যাত্রা শুরু হয়। বাণিজ্যিক সিনেমাগুলোর পাশাপাশি তার ঝুলিতে আছে হুলিয়া, ব্যাচেলর, মাতৃভা, বহুব্রীহি, আহা, জয়যাত্রা, শ্যামলছায়া’র মতো অনন্য সব চলচ্চিত্র। মাতৃত্ব অভিনয়ের জন্য ২০০৪ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পরুস্কার পান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে তিনি অতিথি শিক্ষক হিসেবেও বেশ কয়েক বছর ছিলেন তিনি।

    বিনোদনের জগতের এই উজ্জ্বল নক্ষত্র ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর স্নেহধন্য ও ভাতৃতুল্য মো. জসীমউদ্দীন বলেন, ‘হুমায়ুন ফরীদি কেবল অত্যন্ত সরল মনের সদাহাস্য ও মিষ্টভাষী মানুষ ছিলেন না, একইসাথে তিনি ছিলেন তাঁর বিভাগের তুখোড় মেধাবী একজন ছাত্র। সেইসাথে ছাত্রজীবনে তিনি ছিলেন বামধারার রাজনীতির একজন জোরালো সমর্থক’।

    হুমায়ুন ফরীদি যা কিছু করেছেন, যেভাবেই করেছেন-সর্বক্ষেত্রেই শ্রেষ্ঠত্বের সাক্ষর রেখেছেন। ওয়ান অ্যান্ড ওনলি হুমায়ুন ফরিদী শো। এ দেশের অভিনয় জগতে তাঁকে শ্রেষ্ঠতম চরিত্রাভিনেতা কিংবা মেথড অ্যাক্টর-যেটাই হোক না কেন, একবাক্যে মেনে নেবেন সবাই। বিচিত্র, বেখেয়ালি, বেসামাল আর বেপরোয়া ব্যক্তিজীবনের মতোই বিস্তৃত তাঁর অভিনয়জীবন। নায়ক, খলনায়ক, মহানায়ক-সব সময়ই চরিত্রকে ছাপিয়ে গেছেন আবার চরিত্রেই বিলীন হয়েছেন, এ কারণেই তিনি হুমায়ুন ফরিদী।

    এটা হয়ত একমাত্র তাঁর পক্ষেই সম্ভব ছিল। মানুষ ফরীদি রাখঢাক করে কথা বলতেন না, সোজাসাপ্টা আর চাঁছাছোলা শব্দ তাঁর প্রতিনিয়ত ভাষ্য। আর এর সঙ্গে অসামান্য সেন্স অব হিউমার! তাঁর প্রতি অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে লেখায় উঠে আসা এ শব্দগুলো দেখলেও নির্ঘাৎ মশকরা করতেন, আর ভবুন কাঁপানো হাসিতে আন্দোলিত করে তুলতেন চারপাশ! পাগলাটে এই অভিনেতার জীবনকে বিশ্লেষণ করতে গেলে তাঁর চরিত্রের বিশেষ কিছু দিক আলাদা করে চোখে পড়তে বাধ্য।

    নাটকে অভিনয় করা এই মানুষটির ব্যক্তিগত জীবনটাও ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। নিজেকে তিনি নাটকীয় রাখতে বা থাকতে পছন্দ করতেন। কারণ হিস্ট্রিঅনিক পার্সোনালিটির অধিকারী হুমায়ুন ফরীদির চরিত্রের বৈশিষ্ট্যই যে তেমন ছিল-যারা থাকেন মধ্যমণি হয়ে, যারা প্রতি মুহূর্তে-ঘটনায় নাটকীয়তা পছন্দ করেন। তারা হাসেন, হাসান। এমন মানষুগুলো হন রোমান্টিক, প্রচন্ড কর্মঠ, সামাজিক বা পেশাগত দক্ষতাও যাদের থাকে ঈর্ষণীয়।, তারা তাদের নিজেদের অবস্থার বিষয়ে সঠিক মল্যূায়ন করতেও ব্যর্থ হন, ব্যক্তিগত জীবনের নাটকীয়তার জন্য ঢাকা পড়ে অনেক বাস্তবতা-দুঃখ আর্তনাদ। প্রতিনিয়ত নতুনত্বই তাদের জীবনের পরমংশ। বিষণ্ণতা তাদেরকে জাপটে ধরতে পারে সহজেই।

    কী মিল ছিল না এই মানষুটির জীবনে?
    প্রথম স্ত্রীর নাম নাজমনু আরা বেগম মিনু। ১৯৮০ সালে তাঁরা দইুজন গাঁটছড়া বাঁধলেও চার বছরের মাথায় ১৯৮৪ সালে তাদের ঘর ভেঙে যায়। শারারাত ইসলাম দেবযানী নামে এই দম্পতির একজন কন্যাসন্তান আছে। এরপর তিনি তাঁর সহকর্মী এবং বাংলাদেশের অভিনয়ের জগতের আরেকজন উজ্জ্বল নক্ষত্র সুবর্ণা মোস্তফার সঙ্গে সেই একই বছর ঘর বাঁধলেও ২০০৮ সালে অনেক তিক্ততার মধ্য দিয়ে তাঁদের সে ঘর ভেঙে যায়।

    ব্যক্তিগত জীবনে সুবর্ণার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন তিনি। নিজের ওপরে হয়ত প্রতিশোধ নিতে থাকেন। অভিমান করেই। ঘরের মধ্যে তৈরি করেন আরেক ভুবন। সে ভুবনের বাসিন্দা শুধু তিনিই। নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খেয়েছে তাঁকে এই এত দিনে। হয়ত বিষণ্ণতার সাথেই তাঁর তখনকার বসবাস। সবসময় বলতেন, ‘বাঁচো আর বাঁচতে দাও।’ বলতেন ‘জীবনটা অনেক দামি, এটার যত্ন করো। পৃথিবী নামক গ্রহে তোমার কোনো অবদান থাকবে না, এটা কীভাবে হয়? হ্যাঁ, এই গ্রহে অনেক সমস্যা, কিন্তু সেটাই সব না। এই গ্রহে সবাই বশু না, এই গ্রহে রবীন্দ্রনাথও আছেন’।

    সবসময়ে জীবন সম্পর্কে পজিটিভ কথা বলা, বেঁচে থাকার উৎসাহ দেয়া মানুষটা যে নিজেই একসময় নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন, কেউ তার খোঁজ নেয়নি। হুমায়ুন ফরিদীর জীবনটা যেন অনেকটা দেবদাসের মতো। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে কী করুণ মৃত্যু হলো তাঁর!

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা বা অন্য যেকোন ধরনের দায়  সর্ম্পূণই লেখকের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাড়িতে বসে করোনাভাইরাসের চিকিৎসায় মনে রাখবেন যেসব বিষয়
    Next Article সাইলেন্ট হাইপোক্সিয়া: কভিড-১৯ রোগের একটি জটিলতা
    ডা. ফাহিম আহসান আল রশিদ

    Related Posts

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    July 5, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.