Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সমস্যা সমাধানের ক্ষমতা ও দক্ষতা
    ফিচার

    সমস্যা সমাধানের ক্ষমতা ও দক্ষতা

    ফারজানা ফাতেমা (রুমী)By ফারজানা ফাতেমা (রুমী)June 30, 2020Updated:August 20, 2020No Comments7 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সমস্যা সমাধানের ক্ষমতা ও দক্ষতা
    সমস্যা সমাধানের ক্ষমতা ও দক্ষতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যখনই আমরা কোন সমস্যায় পরি খুব অস্থির হয়ে যাই, দ্রুত সমাধান খুঁজি। সমাধানের জন্য পরিচিত-অপরিচিত মানুষের কাছে সাহায্য চাই। একই সাথে ভাবতে থাকি যা করছি ঠিক করছি তো, নতুন কোন ভুল করছি না তো! কারো কোনো সমস্যা হয়েছে শুনলেই চুলচেরা বিচার শুরু করে দেই। আলোচনা- সমালোচনা শুরু করি; আসলে দোষটা কার ছিল। যেন সমস্যা হওয়াটা খুব খারাপ ঘটনা, একটি অপরাধ! আমরা অনেকেই বলে থাকি “এতো ভেবে কি লাভ;যা হবার তাই হবে।” পরে আবার ফলাফল মনঃপূত নাহলে আফসোস করে বলি “ইশরে কেনো যে তখন একটু ঠাণ্ডা মাথায় ভেবে কাজটা করলাম না!” যারা খুব গুছিয়ে, পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নেয়, তাদের সফলতা দেখে বলে ফেলি “আমার কপালটা যদি ওর মত ভাল হত”। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই সফলতার পিছনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার  রহস্যটা আসলে কি?
    সমস্যা আসলে কি? একটি সমস্যা হল এমন পরিস্থিতি যা আমাদেরকে কোন কিছু অর্জন করা থেকে বাধা দেয়।  সমস্যা হলে অবশ্যই এটি সমাধানের উপায় বা “সমাধান” খুঁজে বের করতে হয়। আমাদের ব্যক্তিগত জীবনে এবং বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হই। জীবনের সাধারণ সমস্যা বা সংকটঃ সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে সমস্যা, বিবাহ বিচ্ছেদ, আঘাত, অসুস্থতা, স্বাস্থ্যগত সমস্যা, সন্তান লালন-পালনে সমস্যা, শোক, মৃত্যু, বেকারত্ব, অর্থনৈতিক অসচ্ছলতা, কর্মক্ষেত্রে সমস্যা, শারীরিক অক্ষমতা,দুঃখ,ক্ষতি এবং আত্মসম্মান সম্পর্কিত সমস্যার সাথে লড়াই করে জীবনযাপন করা বা এমনকি অজানা ভবিষ্যতের সাথে সমন্বয় করে চলা। সাধারণত মানুষ যখন সমস্যার সম্মুখীন হয়, তিনটি কাজ করার প্রবণতা থাকেঃ
    ১। ভয় পায় বা অস্বস্তি বোধ করে এবং আশায় থাকে যে এটি নিজে নিজে দ্রুত দূর হয়ে যাবে
    ২। মনে করে যে তাদের একটি সমাধান বের করতে হবে এবং এটি সঠিক হতে হবে
    ৩। দোষারোপ করার জন্য কাউকে খুঁজে বের করে
    সমস্যা সমাধান করতে সাধারণত যে কাজটি করি তা হল আমরা খুব দ্রুত সমাধান চাই। বারবার বলি, “এখন আমি কি করব”। আমরা হয়ত ভুলে যাই যে “সমাধান” হল একটি প্রক্রিয়ার শেষ ধাপ কিন্তু আমরা তা প্রথমেই পেতে চাই। তাই ঠিক এখনই আমি কি করব এর উত্তর হতে পারে “আমি প্রথমেই নিজেকে শান্ত রাখব”।
    যে কোন জটিল সমস্যা কিম্বা এমন পরিস্থিতি যা আমরা আগে কখনও মোকাবেলা করিনি তা সমাধানের জন্যও মানব মস্তিষ্কের যথেষ্ট ক্ষমতা রয়েছে। গবেষকদের মতে এটি এমন একটি দক্ষতা যা মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে। “স্ট্রাইটাম”, মস্তিষ্কের অভ্যন্তরীণ মূলের “বেসল গ্যাংলিয়ার” অংশ, সিদ্ধান্ত গ্রহণে কাজ করে। মস্তিষ্কের সামনের কাছাকাছি “প্রিফ্রন্টাল কর্টেক্স” অন্যান্য সমস্যাগুলোর সাথে জটিল সমস্যা সমাধান করে। যখন সচেতনভাবে আমাদের সমস্যা সম্পর্কে চিন্তা না করি তখনও কাজ করে। “ফ্রন্টাল লোব” শারীরিক চলাচল, অঙ্গপ্রত্যঙ্গের কাজের সমন্বয় করার কাজ করে; উচ্চতর জ্ঞানীয় দক্ষতা, যেমন সমস্যা সমাধান, চিন্তাভাবনা, পরিকল্পনা এবং পরিচালনা, ব্যক্তিত্ব এবং আবেগীয় দিকগুলোর কাজ করে।

    জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে কিছু কৌশলঃ

    ১।রাতের ঘুম
    ঘুমন্ত বা জাগ্রত অবস্থার চেয়ে, র‍্যাপিড আই মুভমেন্ট (REM) ঘুম সরাসরি মস্তিষ্কে সৃজনশীল প্রক্রিয়াকরণ বাড়ায়। সহযোগী নেটওয়ার্কগুলিকে উত্সাহিত করে। মস্তিষ্কে নতুন এবং দরকারী সংযোগ তৈরি করে যা জেগে উঠলে ঘটে। তাই শান্তিপূর্ণ রাতের ঘুম আমাদের সিদ্ধান্ত গ্রহণে ভুমিকা রাখে।
    ২। জীবনকে নিখুঁতভাবে গ্রহণ করা
    প্রায়শই আমরা জীবন থেকে দূরে সরে যাই।  আমাদের অবশ্যই বাস্তবতার মুখোমুখি হওয়ার দিকে নিজেকে আলোকিত করতে হবে। একসময় যা কষ্টসাধ্য ছিল, আমাদের আতঙ্কিত করেছিল তা হতে পারে এখন নিজেকে চেনা। অভিজ্ঞতাগুলো আমাদের আরও আস্থাশীল, শক্তিশালী করে।  জীবনবোধের স্বাধীনতা হল খারাপের সাথে ভাল, কষ্টের সাথে বিস্ময়, বেদনার সাথে প্রেম এবং মৃত্যুর সাথে জীবন! যখন এই সমস্ত বিষয়গুলোকে মেনে নিতে পারি, তখন আমাদের কাছে জীবন উপভোগ্য। যখন বাস্তবতার কাছে আমরা আত্মসমর্পণ করি তখন নিজেকে সর্বোচ্চ সুযোগ দিয়ে ঢেলে সাঁজাতে পারি।
    ৩। সময় নেয়া
    কচ্ছপ এবং খরগোশের গল্পটি আমাদের সবারই জানা। কচ্ছপ ধীর এবং অবিচলিতভাবে দৌড় প্রতিযোগিতাটি জিতেছিল। তাড়াহুড়ো করে, আমরা আসলে সফলতা থেকে আরও দূরে সরে যাই। সহজ এবং সংক্ষেপ উপায় খুঁজতে গিয়ে আরও ভুল করি। পুরানো প্রবাদে আছে, “যত ধীরে, শৃঙ্খলাবদ্ধ ভাবে যান, তত তাড়াতাড়ি সঠিক গন্তব্যে পৌঁছে যান”। এ ধরণের পদ্ধতি স্থায়ী পরিবর্তনের দিকে পরিচালিত হওয়ার সর্বোত্তম উপায়।
    ৪। কৃতজ্ঞতা অনুশীলন করা
    আশীর্বাদের চেয়ে সমস্যার সংখ্যাই তুলনামূলক কম। আমাদের জীবনের অফুরন্ত আশীর্বাদগুলোর জন্য আমরা প্রকৃতপক্ষে কতটুকু কৃতজ্ঞ হই? বারবার সমস্যাগুলো নিয়ে কথা বলি। মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন জীবনে ভীষণ পরিবর্তন আনতে পারে। ভাল কাজ খুঁজে বের করা এবং কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করা মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এক যাদুকরি উপায়।
    ৫। সকল অনুভূতির (এমনকি বেদনাদায়কও) সাথে থাকা
    প্রায়শই আমরা আমাদের অনুভূতিগুলোকে ভীতিকর, ভারী এবং বিভ্রান্তি মনে করি। তবে জীবনে সন্তুষ্টি, অর্থ-সম্পদ এবং আনন্দ খুঁজে পাওয়ার জন্য আমাদের অনুভূতিগুলো দরকার। অনুভূতি থেকে মুক্তি পাওয়া কেবল ব্যাকফায়ারই নয় এটি আমাদের মনস্তাত্ত্বিক শক্তি থেকেও সরিয়ে দেয়। অনুভূতি হল আমাদের ব্যক্তিত্বের ইঞ্জিনের গ্যাস। প্রেরণার উত্স। এগুলো হল শক্তি, প্রাণশক্তি, জীবনের রস। এগুলো ছাড়া আমাদের জীবনে কোনও ব্যক্তিত্ব, মাত্রা বা রঙ থাকবে না। কোনও আনন্দ, সৃজনশীলতা, বা মজা থাকবে না। আপনি, আমি আলাদা করে আমরা কেউই আমাদের অনুভূতি ছাড়া কিছুই নই।
    ৬। জীবন যাত্রার অংশ হিসাবে সাফল্য এবং ব্যর্থতা গ্রহণ করা
    আমরা সবাই শিখছিঃ সহানুভূতিশীল মনোভাব, জীবনের গতিশীল প্রক্রিয়া- চেষ্টা করা, সফল হওয়া, ব্যর্থ হওয়া এবং পুনরায় চেষ্টা করা নিজের মধ্যে স্থায়ী আস্থা অর্জনের একমাত্র উপায়। আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখি যেখানে সফল এবং ব্যর্থ উভয়ই হতে পারি। তবে জীবনে সবসময়ই অন্যের সহায়তা ও সমর্থন প্রয়োজন।
    ৭। সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকা
    সম্পর্কগুলো এমনি এমনি যাদুর মত হুট করে হয়ে যায় না। মনোযোগ, যত্ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বেড়ে ওঠে এবং টিকে থাকে। বিবাহ, পরিবার বা বন্ধুত্ব হল গতিশীল, জীবন্ত অভিজ্ঞতা। প্রতিদিন একটু একটু করে উপার্জন করতে হয়, যার জন্য প্রতিশ্রুতিবদ্ধতার প্রয়োজন। দূরত্ব অতিক্রম এবং সম্পর্ককে সম্মান করা একটি দৈনিক প্রক্রিয়া। আমরা কখনও একে অপরকে আঘাত করব এবং একে অপরের দ্বারা আহত হব এই বাস্তবতাটি গ্রহণ করতে হবে। এই ব্যথা এড়ানো যায় না। আমরা কেবল মেরামত করতে পারি, সংশোধন করতে পারি, নিজেকে নিবেদিত করতে পারি। নিজেদের ভুলগুলির দায় গ্রহণ করি, দুঃখিত হই। নিজেকে সংশোধন করার চেষ্টা করি। ক্ষমা করতে শিখি; অন্যের ক্ষমা গ্রহণ করি। আমরা নীচে পড়ি, নীচে পড়ে আবার উঠি। আর এটাই হল সম্পর্কের বন্ধন।

    সর্বোত্তম সমাধান কীভাবে পাওয়া যায় তা আমরা নিশ্চিত নই এবং এটি একেক জনের কাছে একেক রকম। আমরা দ্বন্দ্ব মোকাবেলায় স্বাচ্ছন্দ্য বোধ করিনা। মনে হয় যে খারাপ কিছু ঘটতে চলেছে। সমস্যা সমাধানের জন্য আমরা কয়েকটি ধাপ মেনে চলতে চেষ্টা করবঃ

    ১। সমস্যা চিহ্নিতকরণঃ প্রধান সমস্যা কোনটি তা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে প্রকৃত সমস্যা সম্পর্কিত বিষয়গুলো চিহ্নিত করা সহজ হয়। অনেক সময় দেখা যায় আশেপাশের সমস্যা নিয়ে আমরা ব্যস্ত থাকি। বুঝতে পারিনা যে মূল সমস্যাটি সমাধান হলে অনেকটাই স্বস্তি।
    ২। অনর্থক আলোচনা এড়িয়ে চলাঃ একেক জনের মতামত, দৃষ্টিভঙ্গী এবং চিন্তাধারা একেক রকম। তাই  সহানুভূতিশীল এবং ইতিবাচক ব্যক্তির সাথে সমস্যা নিয়ে কথা বলা যেতে পারে। একই সাথে সবার মতামত গ্রহণ করলে আরো নতুন দ্বন্দ্ব তৈরি হতে পারে।
    ৩। বিকল্প সমাধান বিশ্লেষণঃ সম্ভাব্য বিকল্প সমাধানগুলো তালিকাভুক্ত করতে হবে। প্রতিটি উপায় কে আলাদা করে ধারাবাহিক মূল্যায়ন এবং বিশ্লেষণ করাই শ্রেয়। উপায়গুলোর সাথে জড়িত ব্যক্তি, স্থান কিম্বা প্রয়োজনে অর্থায়নের উৎস চিহ্নিত করতে হবে।
    ৪। সুবিধা এবং অসুবিধাঃ প্রতিটি বিকল্প সমাধানের সুবিধা এবং অসুবিধা নিয়ে ভাবতে হবে। সেরা উপায়টি কী হতে পারে এবং কেন তা সেরা তা নিয়ে ভাবতে হবে। অবশ্যই যেখানে অসুবিধা কম সেই উপায়কে অগ্রাধিকার দিতে হবে।
    ৫। লিখিত ডকুমেন্টেশনঃ সব সময় স্মৃতির উপর ভরসা না করাই শ্রেয়। উপায়গুলোর বিবরণ ও প্রভাব লিখিত আকারে থাকলে চিন্তা করে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এটি ভবিষ্যতের কোন পরিকল্পনায়ও কাজে লাগতে পারে।
    ৬। ব্যর্থ হলে পুনরায় ভাবতে হবেঃ  সবসময় পরিকল্পনা মাফিক সমাধান নাও হতে পারে। সেক্ষেত্রে প্রথম ধাপে ফিরে যেতে হবে। জরুরী অবস্থা পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করতে হবে। বিকল্প উপায় নির্বাচন করতে সমস্যা হলে, পুনরায় সুবিধা-অসুবিধা নিয়ে ভাবতে হবে।
    ৭। নির্দিষ্ট সময়সীমাঃ সমস্যা নিয়ে অনন্তকাল বসে থাকলে চলবে না। সমাধান পরিকল্পনার একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে। সমস্যার ধরণ অনুযায়ী হতে পারে সেটি একদিন,একমাস, দশবছর কিংবা তারচেয়ে বেশী।
    পরিশেষে মানুষ জন্মগতভাবে সমস্যা সমাধানকারী। সমস্যা এবং দ্বন্দ্ব জীবনে প্রায় সর্বদা ঘটে থাকে। তত্ক্ষণাত সমাধান করার প্রবণতাটি অতিক্রম করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রয়োজনে মনোবিজ্ঞানী এবং মনোচিকিৎসকের পরামর্শ গ্রহণ করার মানসিকতা রাখা জরুরী। তবে কিছু কিছু সমস্যা থাকবেই যার কোন সমাধান নেই, তা নিয়ে বারবার ভেবে সময় নষ্ট না করে এগিয়ে যেতেই হবে; আর এটাই হতে পারে সফলতার গোপন রহস্য।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন
    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে হতাশা এবং বিষণ্ণতা দূর করতে: বুশরা শাহরিয়ার
    Next Article কোভিড ১৯ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত
    ফারজানা ফাতেমা (রুমী)

    Psychologist, Bangladesh Early Adversity Neuro imaging Study, icddr, b. Mental Health First Aider, Psycho-Social counselor. BSC & MS in Psychology, University of Dhaka; Masters in Public Health, State university of Bangladesh.

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.