Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ক্যাপগ্রাস সিন্ড্রোম: যে রোগে চেনা মানুষের রুপে অন্য কেউ এসেছে বলে সন্দেহ হয়
    মানসিক স্বাস্থ্য

    ক্যাপগ্রাস সিন্ড্রোম: যে রোগে চেনা মানুষের রুপে অন্য কেউ এসেছে বলে সন্দেহ হয়

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামAugust 29, 2020Updated:August 29, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ক্যাপগ্রাস সিন্ড্রোম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এক.
    মিসেস রুওশন আরা (ছদ্মনাম) ৬০ বছর বয়স বেশ কিছু যাবৎ দেশেই বসবাস করছেন স্বামী সহ। সন্তানরা সবাই দেশের বাহিরে সেটেল্ড। সবাই সু-প্রতিষ্ঠিতে যার যার অবস্থানে। তিনিও এতোদিন তাদের সাথে ছিলেন। এখন শেষ বয়সে দেশের বাড়িতে চলে এসছেন। তার ইচ্ছা শেষ নিঃশ্বাস টুকু যেনো দেশের মাটিতেই নেন।

    ছেলে মেয়েরা বুঝিয়ে তাদের কাছে রাখতে চেয়েছিলেন কিন্তু তিনি চলে এসছেন স্বামী সহ। তারা দুজনেই তাদের পুরাতন বাংলা বাড়িতেই থাকছেন। সেখানে তাদের পুরোনো আত্মীয় ভাই বেরাদায় তাদের দেখাশুনা করেন। টাকা পয়সা যখন যা প্রয়োজন তা ছেলে মেয়েরা পাঠাতে বিন্দুমাত্র কার্পণ্য করছেন না।

    ইদানীং রওশন আরা অদ্ভুত কিছু আচরণ করছেন,কথাবার্তা বলছেন। মাঝে মধ্যে তিনি তার স্বামীকে বলেন, “আমার মাঝেমধ্যে আমার মনে হয় আপনি আসল মানুষ নন। অন্য কেউ আপনার রুপ ধারণ করে এসছে। অবিকল আপনার রুপ।”

    দীর্ঘ পঞ্চাশ বছরের তাদের দাম্পত্য জীবন তাদের। এমন কথাবার্তায় মি. রহমান সাহেব প্রথম প্রথম খুব একটা পাত্তা না দিলেও ইদানীং বেশ বিব্রত হচ্ছেন। কারণ রওশন আরা তাকে আগন্তুক ভেবে এড়িয়ে চলেন হঠাৎ হঠাৎ।

    রওশন আরা কখনো বাংলা বাড়ির এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলেন, “জানেন, এটা নকল একটা বাংলা বাড়ি’ যা আমাদের ‘আসল বাংলা বাড়ীটার মতো’ করে বানানো”

    এমন অসংলগ্ন কথাবার্তায় গ্রামের আশপাশের পরামর্শে মি রহমান সাহেব “ভুত-প্রেতের” আছর ভেবে নানান কবিরাজ, ভন্ডদের কাছে দ্বারস্থ হয়েছেন। কিছু এলোপ্যাথিক চিকিৎসাও করিয়েছেন। তারা ঘুমের ঔষধ দিয়েছেন। কিন্তু দিন দিন তার এসব অসংলগ্ন আচরন যেনো বাড়ছেই।

    দুই.
    তিনি যখন বিদেশে থাকতেন তখন তার ছেলেমেয়েরা তাকে প্রায়ই সাইকিয়াট্রিস্ট এর কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেন। কারন তার ভুলে যাওয়ার সমস্যা ছিলো, প্রায়ই নাস্তা বা দুপুরের খাবার খেয়ে কিছুক্ষন পর বলতেন, “আমি খাইনি বা জিগ্যেস করতেন, আমি কি খেয়েছি”।

    মাঝেমধ্যে তিনি কিছু অদ্ভুত কথা বলতেন। বলতেন, ছেলেমেয়েরা তাকে বিদেশে এনে সম্পত্তির জন্যে মেরে ফেলার চক্রান্ত করছে। সাইকিয়াট্রিস্ট বলেছেন এটা ব্রেইনের রোগ “ডিমেনশিয়া” রোগের লক্ষন।

    মিসেস রওশন আরা’র বর্তমান যে আচরণ গত সমস্যা দেখা দিয়েছে সেটা আসলে ‘ভুত-প্রেতের’ আছর বলে আদৌ কোন সমস্যা নয়। ভুত প্রেত, ভীমরতি ইত্যাদি বলে কিছু নেই। এসব মানসিক রোগ সম্পর্কে অজ্ঞতার জন্যেই এমন ধারণা। মানসিক রোগ নিয়ে মূর্খ অশিক্ষিত মানুষ যেমন অজ্ঞতায় থাকেন তেমন সাইকিয়াট্রি বা মানসিক রোগ নিয়ে অজ্ঞতা অনেক শিক্ষিত জনের মধ্যেও পাওয়া যায়।

    তিন.
    মিসেস রওশন আরা’র আসলে কি হয়েছে?

    পরিচিত মানুষজন কে অপরিচিত, আগন্তুক ভাবা এর নাম ‘ক্যাপগ্রাস সিন্ড্রোম’। এটা অনেক সময় ডিমেনশিয়া রোগে পাওয়া যায়।

    ক্যাপগ্রাস সিন্ড্রোম এর রোগীরা প্রায়শই পরিচিত কাউকে অপরিচিত মনে করেন। তারা মনে করেন বাহিরের ছদ্মবেশী কেউ আপনজনের (ছেলে মেয়ে ভাই বোনের) প্রতিরুপ ধারণ করে এসেছে। মাঝেমধ্যে তারা বলেই ফেলেন, ‘তুমি আমার ছেলে বা মেয়ে নও। ঠিক আমার ছেলে বা মেয়ের রুপ ধারন করে এসছো’।

    ব্যাপারটা বেশ পীড়া দায়ক বটে আপনজনদের জন্যে।

    ডিমেনশিয়া ছাড়াও ব্রেইনের বা মস্তিষ্কের আঘাত, মৃগী রোগ বা ঘোরতর মানসিক রোগ স্কিজোফ্রেনিয়ার রুগীদের মাঝেও ক্যাপগ্রাস সিমটম পাওয়া যায়।

    চিকিৎসাঃ
    সাইকিয়াট্রিস্ট দের মতে রুগীর সাথে অত্যন্ত ধৈর্যের সাথে ব্যবহার করতে হয়। তার সাথে এ নিয়ে তর্ক করাও যাবেনা। তাকে পুর্বের মতোই আদর যত্ন করে রাখতে হবে। তার খাবার দাবার ও শারীরিক যত্ন নিতে হবে। যাদু টোনা বান ইত্যাদি ভেবে অপচিকিৎসার দ্বারস্থ হওয়া যাবেনা, তাতে হিতে বিপরীত হতে পারে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভয়কে জয় করে নতুন পৃথিবীর পথে যাত্রা
    Next Article আপনি কি মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করতে চান?
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.