Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভয়কে জয় করে নতুন পৃথিবীর পথে যাত্রা
    করোনায় মনের সুরক্ষা

    ভয়কে জয় করে নতুন পৃথিবীর পথে যাত্রা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 29, 2020Updated:August 29, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নতুন পৃথিবী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কোভিড-১৯ আমাদের সবার স্বাভাবিক জীবনকেই এলোমেলো করে দিয়েছে। এই মহামারী থেকে সুরক্ষিত থেকে জীবন যাপনের জন্য অন্যান্য প্রয়োজনীয় কাজ করে যাওয়া এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। আমাদের সবার মাঝে এই মহামারী এমন ভাবে ভীতি সঞ্চার করেছে যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা এখন অত্যন্ত দুরূহ বলে মনে হচ্ছে। কিন্তু সুস্থ ভাবে বেঁচে থেকে করোনা মুক্ত এক নতুন পৃথিবী গড়ে তোলার জন্য এই ভয়কে আমাদের জয় করতেই হবে। এর কোন বিকল্প নেই।

    প্রায় একটা বছরের অর্ধেক সময় পেরিয়ে গেছে কিন্তু এখনো আমরা করোনা নামক আতঙ্ক থেকে মুক্ত হতে পারিনি। আমাদের স্বাভাবিক জীবনে আমরা যেভাবে অভ্যস্ত ছিলাম এখন তার প্রায় কোন কাজই আমরা সেভাবে করতে পারছিনা। অধিকাংশ সময় ঘরে থেকেই কাটাতে হচ্ছে এবং সব কিছুই এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। শিশুরা স্কুলে যেতে পারছেনা। অনলাইন ক্লাশের মাধ্যমে কিছুটা ক্ষতি পুশিয়ে নেবার প্রচেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বেসরকারি অনেক কাজই ঘরে বসে অনলাইনের মাধ্যমে করার সুযোগ সৃষ্টি হয়েছে। ঘরে থেকেই এখন পুরনো কাজ গুলো নতুন উপায়ে নতুনভাবে করার প্রচেষ্টা করছে সবাই। সব কিছুর সাথে এটাও অত্যন্ত দুশ্চিন্তার বিষয় যে এখনো এর কোন কার্যকরী প্রতিষেধক আমাদের হাতে আসেনি। সর্বসাধারণ এখনো এটি মোকাবেলা করতে অক্ষম। সব কিছু বদলে যাওয়ায় এবং করোনা এখনো অপ্রতিরোধ্য হয়ে বিরাজ করায় আমাদের দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে। করোনা আতঙ্ক কোনভাবেই যেন আমাদের পিছু ছাড়ছেনা। স্বাভাবিক কাজ যেমন দীর্ঘ দিন ফেলে রাখা সম্ভব নয়, তেমনি করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় হিসেবে শুধু ঘরে আবদ্ধ থাকা ছাড়া অন্য কোন কার্যকরী উপায় ও আমাদের জানা নেই। তাই ভয় পেয়ে যদি হাত গুঁটিয়ে বসে থাকি তবে করোনায় না হলেও আমাদের ভিতরে থাকা ভয়ই আমাদের শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ করে দেবে। তাই সুস্থ থাকতে এবং বাঁচার মত বাঁচতে প্রথমে যেটি প্রয়োজন সেটি হল আতঙ্ক মুক্ত হওয়া। যেহেতু এই নিউ নর্মাল লাইফকে আমাদের স্বীকার করে নিতে হবে তাই ভয়কে জয় করে নতুনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ায় মানসিক শক্তিতে বলিয়ান হতে হবে। মানসিক সুস্থতা এবং মনের জোরই আমাদের নতুন চলার পথকে সুগম করতে পারে।

    বাইরের অসুস্থ পরিবেশকে আমরা হয়তো চোখের নিমিশেই পালটে দিতে পারবোনা, কিন্তু যেটা পারবো সেটা হল নিজের মানসিক অশান্তি দূর করা। মনের অসুস্থ পরিবেশকে সুস্থ করা। করোনা ভয় মুক্ত হলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার অনেক উপায়ই বেরিয়ে আসবে। যেমন বিশেষ কাজে বাইরে বের হলে অন্যদের থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা এবং কিছুক্ষণ পর পর হাত জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা ইত্যাদি কাজ করলে আমরা অনেকটাই করোনা ঝুঁকি এড়িয়ে চলতে পারবো। কিন্তু করোনার ভয়ে যদি আগেই অসুস্থ হয়ে পড়ি তাহলে করোনা মোকাবেলা তো দূরে থাক, ঘরে বসেই বিনা যুদ্ধেই আমদের হার হবে এবং নতুন চ্যালেঞ্জ নিতে আমরা ব্যর্থ হবো।

    করোনা মহামারীর এই পর্যায়ে আমাদের কাছে এখন মূলত দুটো উপায়ই অবশিষ্ট রয়েছে।  হয় আমরা আমাদের চিন্তা ভাবনাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখব, নয়তো আমরা নিজেদেরকে চিন্তাভাবনা দ্বারা নিয়ন্ত্রিত হতে দেবো। আপনাদের কি মনে হয়, কোনটা বেশী ভালো? কোনটা আমাদের জন্য মঙ্গলজনক? সবাই নিশ্চই উত্তরটা বুঝতে পেরেছেন। করোনা ভয়কে জয় করে যদি আমরা এই পরিবর্তিত অবস্থার সাথে মানিয়ে নিতে পারি তবেই টিকে থাকা সহজ হবে। তাহলেই আমরা নতুন চলার পথের সন্ধান পাবো। যা অবশ্যই আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে।

    আমরা ঠিক যেমন ভাবে কল্পনা করবো, আমাদের ভবিষ্যৎ ও তেমন হবে। তাই নিজেদের চিন্তাভাবনা নিজেদের নিয়ন্ত্রণে রেখে ভয়মুক্ত হয়ে নতুন পরিবেশে টিকে থাকার সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে। ভালো থাকতে হবে। কারণ, ভালো থাকা আমাদেরই হাতে।

    সূত্র: https://www.psychologytoday.com/us/blog/optimized/202008/re-entry

    অনুবাদ: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকৃতজ্ঞতাবোধ: একটি গুরুত্বপূর্ণ আবেগ
    Next Article ক্যাপগ্রাস সিন্ড্রোম: যে রোগে চেনা মানুষের রুপে অন্য কেউ এসেছে বলে সন্দেহ হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.