Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কৃতজ্ঞতাবোধ: একটি গুরুত্বপূর্ণ আবেগ
    জীবনাচরণ

    কৃতজ্ঞতাবোধ: একটি গুরুত্বপূর্ণ আবেগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 27, 2020Updated:August 29, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কৃতজ্ঞতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আপনি জীবনে কোন জিনিষটির জন্য কৃতজ্ঞতা বোধ করেন? এই রকম মুহুর্তই বা ক’টা আসে জীবনে? অন্যকে ধন্যবাদ জানানো কি খুব সহজ? ইতিবাচক মনোবিজ্ঞানের নতুন জগতে এই রকম প্রশ্ন আজ খুবই প্রাসঙ্গিক। কারণ মানব সভ্যতার ইতিহাসে কৃতজ্ঞতার স্থান খুবই গুরুত্বপূর্ণ।

    অন্তত আমাদের দেশে এটা এক ঘোর বাস্তব। উদাহরণ স্বরূপ, তামিল ভাষার রচনা “কুরাল”-এ এক হিন্দু কবি ও দার্শনিক আজ থেকে ১,২০০ বছর আগে দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতাবোধের গুরুত্ব নিয়ে উল্লেখ করেছেন। সেখান থেকেই একটা অংশ আমি উদ্ধৃত করছি, “একজন মানুষ চেষ্টা করলে তাঁর সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে। কিন্তু অকৃতজ্ঞতা মহাপাপ, যার থেকে আজ অবধি কেউ মুক্তি পায়নি।” (রিডিংস ফ্রম তিরুক্কুরাল, জি এন দাস, পৃঃ ৩২)

    ইতিবাচক মনোবিজ্ঞানীদের ভাষায় কৃতজ্ঞতা ঠিক কী? ডাঃ রবার্ট এমন্স এই বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন। তিনি বলেন, “কৃতজ্ঞতা উপহার প্রাপ্তির পরের আবেগপ্রবন প্রতিক্রিয়া। কোন বিষয়ে উপকারিত হওয়ায় ব্যক্তির স্বীকৃতি আর সমাদরবোধ।”

    উত্তর আমেরিকার হিন্দু মন্দির সমাজের সভাপতি এবং সমসাময়িক দার্শনিক ডাঃ উমা মাইসোরকারের মতে, “কৃতজ্ঞতা হিন্দু শাস্ত্রের এক অবিচ্ছেদ্য অঙ্গ। একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের সবসময় সব কিছুর জন্যে কৃতজ্ঞ থাকা উচিৎ, কিন্তু কখনই অন্যের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা উচিৎ না। নিঃস্বার্থ সেবাই আমাদের মূল ধর্ম।” শুধু হিন্দু ধর্মেই না, বিশ্বের সমস্ত ধর্মেই কৃতজ্ঞতাবোধের প্রয়োজন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। পশ্চিমী সভ্যতার ক্ষেত্রে গ্রিক দার্শনিক সিসেরো বলেছেন, “কৃতজ্ঞতাবোধ হল সর্বশ্রেষ্ঠ নীতি।”
    আশ্চর্যের ব্যাপার হল এই যে, কিছুদিন আগে অবধিও মনোবিজ্ঞান জগতে এই মানসিকতাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। মার্কিনি দার্শনিক অ্যাব্রাহাম ম্যাস্‌লো এর ব্যাতিক্রম। বিংশ শতাব্দীর মাঝামাঝি উনি আত্ম-সিদ্ধি বিষয়ে নিজের গবেষণায় লক্ষ্য করেছেন যে কর্মক্ষেত্রে সফল, সৃজনশীল এবং সন্তুষ্ট পুরুষ এবং মহিলাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ এবং অভিব্যাক্তির মাত্রা অনেক বেশী যা মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। যাদের মধ্যে এর অভাব রয়েছে, তাঁদেরকে সঠিক পথ দেখানো জরুরী।  সেই জন্য তিনি এই বিষয়ে শেখানোর পদ্ধতিও আবিষ্কার করেন, যেমন জীবনের খুশীর মুহূর্তগুলোর কথা বারবার মনে করা আর এতাও মনে রাখা যে আমাদের জীবন নশ্বর। ম্যাস্‌লো-র মতে প্রাচীন কথন “নিজের সৌভাগ্য মনে রাখা উচিৎ” আজও প্রাসঙ্গিক।

    কৃতজ্ঞতাবোধের গুরুত্ব নিয়ে যে ক’জন আজ গবেষণা করছেন, তাঁদের মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডাঃ রবার্ট এমন্সের নাম উল্লেখযোগ্য। তিনি ও তাঁর সহকর্মীরা বিভিন্ন গবেষণায় দেখেছেন যে, কৃতজ্ঞ ব্যক্তিরা মানসিক ভাবে অনেক বেশি সুস্থ হন। ফলে তাঁরা অনেক বেশি সুখী, ইতিবাচক, মিশুকে, এবং খোলা মনের অধিকারী হন। সহজ কথায় বলতে গেলে, কৃতজ্ঞতাবোধ আমাদের মনে ঈর্ষাকে জন্ম নিতে দেয় না।

    শুধু কি তাই? বিভিন্ন সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে, যে সমস্ত প্রেমিক-প্রেমিকাদের মধ্যে পারস্পরিক কৃতজ্ঞতাবোধ থাকে তাঁদের মধ্যে ঝগড়া খুব কমই হয়। কিন্তু সেটাই কি স্বাভাবিক নয়? আপনার সব থেকে কাছের মানুষটির প্রতি যদি আপনার কৃতজ্ঞতার মতো এক মজবুত এবং ইতিবাচক আবেগ প্রকাশ পায় তাহলে সেখানে রাগ বা হতাশার মত নেতিবাচক মনোভাব আসবে কোথা থেকে? উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ডাঃ সারা এলগো এবং তাঁর সহকর্মীরা একটি বিশেষ গবেষণায় দেখেছেন যে, কৃতজ্ঞতাবোধ প্রেম-ভালবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতে ভীষণ রকম সাহায্য করে। বলাই বাহুল্য যে এই সামান্য প্রচেষ্টা, কোনও  বিলাসবহুল স্থানে ছুটি কাটানোর চেয়ে ঢের ভাল।

    পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালেয়র ডাঃ মার্টিন সেলিগম্যান ও তাঁর সতীর্থরা মিলে কৃতজ্ঞতার সাহায্যে মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন। তাঁর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন পদ্ধতিটি হল ‘কৃতজ্ঞতা স্বরূপ পরিদর্শন’, যেখানে আপনি এমন কারও বাড়িতে দেখা করতে যাবেন যার প্রতি আপনি কৃতজ্ঞ। তিনি আপনার শিক্ষক, বন্ধু, আত্মীয় বা যে কেউ হতে পারেন। শর্ত একটাই, তাকে জীবিত হতে হবে! তাকে আপনি নিজের হাতে একটি চিঠি দেবেন, যাতে আপনি নিজের কৃতজ্ঞতার কথা মন খুলে জানাবেন। এই পদ্ধতিটি যারাই অনুসরণ করেছেন তাঁরা হাতে নাতে এর সুফল ভোগ করছেন।

    কার্যাবলী নির্দেশ
    নিম্নলিখিত পাঁচটি উপায়ে আপনি আপনার জীবন আরও অনেক আনন্দময় করে তুলতে পারেন:

    ১) একটি তালিকা বানান। আগামী চার সপ্তাহে, সপ্তাহে একটি দিন বেছে নিন যেদিন আপনি জীবনে যে জিনিসগুলোর জন্যে কৃতজ্ঞ, সেই ব্যাপারে লিখবেন। এই লেখায় আপনার পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, প্রতিবেশী, ইত্যাদি লোকের কথা ছাড়াও, নিজের স্বাস্থ্য, জীবনযাত্রা, ব্যক্তিগত শখ-আহ্লাদ বা গুণাবলীর কথা উল্লেখ করতে পারেন।

    ২) একটি আলাদা খাতা বানান। প্রত্যেকদিন রাত্রে শোওয়ার আগে দিনের এমন একটি ঘটনার কথা লিখুন যার জন্যে আপনি কৃতজ্ঞ। সেটি কোনও তুচ্ছ সাধারণ ঘটনাও হতে পারে। উদাহরণস্বরূপ, আজ যদি অফিসে জলদি পৌঁছে গিয়ে থাকেন বা পোস্ট-অফিসে কম ভিড় পেয়ে থাকেন,সেই ব্যাপারে লিখুন। আসল কথা হল নিয়মিত লেখা। এতে আপনার কৃতজ্ঞতাবোধ মজবুত হবে।

    ৩) নিজের কোনও আত্মীয় কে একটি কৃতজ্ঞতা-পত্র লিখুন। আপনি যদি বিবাহিত হন তাহলে নিজের জীবনসঙ্গীকে লিখুন। না হলে নিজের বাবা-মা অথবা ভাইবোনকেও লিখতে পারেন। আপনি সেই চিঠিতে সাম্প্রতিক কোনও ঘটনার উল্লেখ করতে পারেন। উদাহরণস্বরূপ, “আপনি গেল হপ্তায় আমায় যে কথাগুলি বলেছিলেন, তাতে আমার খুবই উপকার হয়েছে।”

    ৪) নিজের বন্ধুকেও একটি কৃতজ্ঞতা পত্র লিখুন।ঘনিষ্ট বন্ধুদের প্রতিও আমরা অনেক সময় ব্যস্ততার মাঝে কৃতজ্ঞতা জানাতে ভুলে যায়। মনে রাখবেন সবাই উপকারের স্বীকৃতি পেতে পছন্দ করেন। নিজের পছন্দ অনুযায়ী কোনও বন্ধুকে একটি হাতে লেখা চিঠি দিন, যাতে সুন্দর করে আপনার আবেগের কথা লেখা থাকবে। সবচেয়ে ভাল হয় যদি আপনি নির্দিষ্ট কোনও ঘটনা উল্লেখ করেন।

    ৫) কৃতজ্ঞতাবোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করুন। দেখা গেছে কোনও কিছু করার প্রতিজ্ঞা নিলে সেটা পালন করার সম্ভাবনা বেড়ে যায়। বাড়িতে খুব সহজেই দেখা যায় এইরকম স্থানে আপনি সেই প্রতিজ্ঞার কথা লিখে রাখতে পারেন।

    মূল লেখক: ডা. এডওয়ার্ড হফ্‌ম্যান, সহকারী অধ্যক্ষ, মনোবিজ্ঞান বিভাগ, ইয়েশিভা বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপুরুষ শ্রেষ্ঠত্ববাদীরা মানসিক সমস্যায় আক্রান্ত হন বেশি: গবেষণা
    Next Article ভয়কে জয় করে নতুন পৃথিবীর পথে যাত্রা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.