Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতা থেকে যৌনসমস্যা; যৌনসমস্যা থেকে বিষণ্ণতা
    যৌন স্বাস্থ্য

    বিষণ্ণতা থেকে যৌনসমস্যা; যৌনসমস্যা থেকে বিষণ্ণতা

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানSeptember 24, 2020Updated:January 30, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিষণ্ণতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা সাম্প্রতিক রিপোর্ট অনুসারে বাংলাদেশে শতকরা ৪.১ ভাগ লোক বিষণ্ণতায় ভুগছে। সে হিসেবে বাংলাদেশে প্রতি পঁচিশ জনে একজন এই রোগে আক্রান্ত। এই বিষণ্ণতা প্রতিদিনের সাধারণ মন খারাপ নয়। এটা একটি রোগ। রোগ বলছি এই জন্য যে এই মানসিক অবস্থার সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যা সাধারণ মন খারাপ থেকে ভিন্ন।

    সাধারণ মন খারাপ হলো মনের ক্ষণস্থায়ী একটি অবস্থা যা আমরা অনেকেই মাঝে মধ্যে অনুভব করে থাকি এবং তা আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়। ব্যক্তির জীবনের ওপর এই ধরনের মন খারাপ খুব বেশি প্রভাব ফেলে না। কিন্তু বিষণ্ণতা রোগে ব্যক্তির কর্মক্ষমতা যেমন উল্লেখযোগ্য হারে কমে যায় তেমনি তার আনন্দ গ্রহণের ক্ষমতাও হ্রাস পায়। নারীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ।

    সাধারণত যে ধরনের বিষণ্ণতা রোগগুলো আমরা সচারাচর দেখতে পাই তা হলো :
    -পারসিসটেন্ট ডিপ্রেসিভ ডিজঅর্ডার
    -সাইকোটিক ডিপ্রেশন
    -মেজর ডিপ্রেশন বাইপোলার ডিজঅর্ডার
    -পোস্টপার্টাম ডিপ্রেশন সিজোনাল ডিপ্রেসিভ ডিজঅর্ডার
    -ডিপ্রেশন কাপল উইথ অ্যাংজাইটি ডিজঅর্ডার

    বিষণ্ণতা আমরা কখন বলব?
    মন খারাপ বা বিষণ্ণ লাগা, আনন্দের বিষয়গুলোতে আনন্দ না পাওয়া, দুর্বল লাগা, হতাশ লাগা, মনোযোগ দিতে না পারা, ঘুমে সমস্যা হওয়া, ঘন ঘন মৃত্যুর চিন্তা আসা, আত্মহত্যার চিন্তা আসা, অপরাধ বোধে ভোগা ইত্যাদি লক্ষণগুলো দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কারো মধ্যে উপস্থিত থাকলে এবং পূর্বের তুলনায় তার কর্মক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেলে সে বিষণ্ণতা রোগে ভুগছে বলে ধরে নেওয়া হয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যৌনরোগের সাথে বিষণ্ণতার সম্পর্ক উভয়মুখী। দীর্ঘদিন যৌনরোগে ভোগার কারণে যেমন অনেকে বিষণ্ণতায় আক্রান্ত হয়, তেমনি আবার বিষণ্ণতার কারণেও অনেক রোগী যৌনরোগে আক্রান্ত হয়।
    যৌনরোগ বলতে সেসব রোগকেই বোঝায় যেসব রোগের প্রধান লক্ষণই হলো যৌনমিলনে সক্ষম না হওয়া। যেমন : পুরুষের ক্ষেত্রে ইরেক্টাইল ডিজফাংশন, প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন, হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার; নারীর ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারেস্ট/এ্যারাউজাল ডিজঅর্ডার, জেনিটো-পেলভিক পেইন/পেনিট্রেশন ডিজঅর্ডার ইত্যাদি।

    পুরুষের বিষণ্ণতার ধরন নারীর থেকে কিছুটা আলাদা। মন খারাপ বা বিষণ্ণ লাগা অনেক সময় পুরুষদের ক্ষেত্রে মন মেজাজ খারাপ আকারে দেখা যায়। আনন্দ না লাগার কারণে আনন্দপূর্ণ কাজে তাদের অংশগ্রহণ কমে যায়। এসব যে বিষণ্ণতার জন্য হচ্ছে সেটা সে বুঝতে না পেরে জটিল কোনো যৌন রোগে ভুগছেন বলে মনে করেন। তার সাথে যোগ হয় শারীরিক দূর্বলতা যা বিষণ্ণতা রোগের অন্যতম একটি লক্ষণ। কখনো কখনো যৌন অনীহা বা হাইপো এ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার বিষণ্ণতার লক্ষণ হিসেবে আসে। বিষণ্ণতায়ও যৌন অনীহা বা লিবিডো কমে যায়। সেক্ষেত্রে বিষণ্ণতা রোগের চিকিৎসা নেয়া প্রয়োজন। দেখা যায় বিষণ্ণতা রোগ ভালো হয়ে গেলে এসব সমস্যা আপনা থেকেই ভালো হয়ে যায়। নারীর ক্ষেত্রে বিষণ্ণতার মাত্রা ভিন্ন হয়। মন খারাপ বা বিষণ্ণতা বোধের পাশাপাশি যৌন অনীহা দেখা যায়। নারীদের বিষণ্ণতা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ।

    বিষণ্ণতা রোগ দেখা দেয় তার সঙ্গে জড়িত যৌন সমস্যাগুলো এন্ডোজেনাস বা জৈবিক কারণে যে নিয়ে এতক্ষণ কথা বললাম এক্সোজেনাস বা বাহ্যিক কারণেও বিষণ্ণতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে বিষণ্ণতার কারণ রোগীর কাছে অনেকটাই স্পষ্ট থাকে।

    রোগী বুঝতে পারেন তার জীবনের ঠিক কোন সমস্যার জন্য তিনি বিষণ্ণতায় ভুগছেন। যেসব বাহ্যিক কারণে বিষণ্ণতা দেখা দিতে পারে তার মধ্যে স্বামী-স্ত্রীর দাম্পত্য সমস্যা অন্যতম। স্বামী-স্ত্রীর দাম্পত্য সমস্যা থেকে যৌন অনীহা বা ইরেক্টাইল ডিজফাংশন অথবা প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন দেখা দিলে তখন কিন্তু তাকে যৌনরোগ বলা হয় না। কারণ যৌনরোগ নির্নয়ের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকা অন্যতম শর্ত।

    কাজেই পাঠকের জন্য পরামর্শ হলো যৌন সমস্যা, যৌনরোগ, বিষণ্ণতা দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ বিষয়গুলো একটার সঙ্গে আরেকটি জড়িত। শুধুমাত্র যৌন উত্তেজক ঔষধ আপনার সমস্যার সমাধান নয়। এতে আপনার সমস্যা না কমে বরং বেড়ে যেতে পারে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর মানসিক বিকাশে খেলাধুলা
    Next Article মেন্টাল হেলথ ফিল্ম প্রাইজ: আপনার ভোট প্রদানের শেষ দিন ২৫ সেপ্টেম্বর
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.