Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ক্রোধ শারীরিক ও মানসিক ক্ষতির অন্যতম কারণ
    ফিচার

    ক্রোধ শারীরিক ও মানসিক ক্ষতির অন্যতম কারণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 3, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ক্রোধ শারীরিক ও মানসিক ক্ষতির অন্যতম কারণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বলা যায়, ক্রোধ এমন এক দাহ্য যা আপনার শরীর এবং মনকে জ্বালিয়ে অঙ্গার করে দেবে। ক্রোধ মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় এবং মানুষ তার মানবীয় গুণাবলী হারিয়ে পশুতে পরিণত হয়। তাই সুস্থ ও সুন্দরভাবে মানুষের মত বেঁচে থাকতে হলে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরী।

    আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই ঘটে যা হয়তো স্বাভাবিক নয়। অনেক নিয়ম নীতির ব্যাত্তয় আমাদের চারিদিকেই ঘটছে। ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনে সব সময় সব কিছু কোন সমস্যা ছাড়াই ভালোভাবে চলবে এমনটা আশা করাও যায়না। অনেকেই আছেন যারা খুব সহজে এসব মেনে নিতে পারেন না। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রেগে যান। কিন্তু রেগে গেলেই সব কিছু সঠিক হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তবে রেগে গেলে আপনার শরীর ও মনের ক্ষতি হবে এটা স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী। ক্রোধ একজন স্বাভাবিক সুস্থ মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে মানসিক বিকার গ্রস্ত করে তুলতে পারে। যখন একজন মানুষ মানসিক সন্তুলান হারিয়ে ফেলে তখন তার শরীর তার নিয়ন্ত্রণে থাকেনা, তার জ্ঞান বুদ্ধি লোপ পায়, খুব সহজেই সে তার মূল্যবোধ এবং সব রকম উন্নত গুণাবলী হারিয়ে ফেলে।

    ক্রোধ একজন মানুষকে বাস্তবতা বর্জিত একজন মানুশে পরিণত করে। ক্রোধান্বিত ব্যক্তি ঠিক একজন মাদকাশক্ত মাতাল ব্যক্তির মত আচরণ করে। তার মনে হয় সে যা করছে সেটাই সঠিক এবং ধীরে ধীরে তার ক্রোধ সীমা ছাড়িয়ে যায়। ঠিক কোন অবস্থায় তাকে থামতে হবে বা কতটুকু রাগ করলে তার মাত্রা কোন যুক্তি সঙ্গত পর্যায়ে থাকবে সেটি সে ভুলে যায়। তার কাছে মনে হয় সে সঠিক কাজটিই করছে যেখানে বাস্তবতা থাকে ঠিক তার বিপরীত। সে সম্পূর্ণ রূপে বাস্তবতার বিষয়ে অজ্ঞ হয়ে যায়।

    যখন একজন ব্যক্তি ক্রোধান্বিত থাকে, তার আচার আচরণ, চিন্তা ভাবনা সব কিছু প্রভাবশালী কিছু রাসায়নিকের নিয়ন্ত্রণে চলে যায়। এমিগডালা নামক মস্তিষ্কের একটি অংশ তাৎক্ষণিক ভাবে ক্রোধ উদ্রেক করার জন্য দায়ী। যখন এমিগডালা শরীরে এই সংকেত প্রেরণ করে যে আপনি রাগান্বিত, আপনার এড্রিনাল গ্লান্ড সমূহ সেই অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়। এড্রিনালিন এমন একটি রাসায়নিক আপনার হৃদ যন্ত্রের গতি বাড়িয়ে দেয়, মস্তিষ্ক এবং মাংশ পেশীতে অতিরিক্ত রক্ত সঞ্চালিত করে রক্তের চাপ বাড়িয়ে দেয়।

    আপনার শরীর তখন অতিরিক্ত টেস্টস্টেরন নিঃসরণ করতে শুরু করে, যে রাসায়নিক আপনার ক্রোধের পরিমাণ বহু মাত্রায় বাড়িয়ে দেয়। যখন এই অবস্থার সাথে আপনার শরীর ও তাল মিলিয়ে কার্যক্রম শুরু করে তখন আপনি দিক শূন্য হয়ে, মানসিক সন্তুলান হারিয়ে বোধ বুদ্ধিহীন উন্মাদের মত আচরণ করতে শুরু করেন। এ কারনেই ক্রোধ আপনাকে ব্যবহার করে এমন সব কথা বলায়, এবং এমন সব আচরণ করায় যা প্রকৃতপক্ষে মোটেও আপনার ব্যক্তিত্ব বা মানসিকতাকে প্রতিফলিত করেনা। আপনি আদতে যা ভাবছেন, ক্রোধ আপনাকে সম্পূর্ণ তার বিপরীত আচরণ করতে বাধ্য করে যা সত্য নয়।

    যখন কেউ কোন বিষয়ে রেগে যায়, দেখা যায় তার পেছনে বেশ কিছু কারণ কাজ করে। অনেক সময় দেখা যায়, যে কারণে আপনি ক্রোধ প্রকাশ করছেন তা নিছক ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। হতে পারে প্রতিপক্ষের কোনরূপ আক্রমণের সম্ভাবনা বা অন্য কারও হয়ে প্রতিবাদ করা অথবা আপনার কাছে অন্যায় বা অন্যায্য কিছু হচ্ছে ইত্যাদি বিভিন্ন ধারণা থেকে ক্রোধের উদ্রেক হতে পারে। আপনার কাছে এই সবই যুক্তিসঙ্গত আবেগের ফলাফল। কিন্তু যেমন ই হোক, যখন এই যুক্তিসঙ্গত আবেগের বহিঃপ্রকাশ ক্রোধ বা রাগের মাধ্যমে হয়, পরিস্থিতি একদমই আপনার বিপরীত এবং পরিবেশ আরও খারাপ হয়ে যায়।

    এটা অবশ্যই সঠিক যে ক্রোধ বা রাগ আপনার আবেগ অনুভূতি প্রকাশের একটি সাধারণ মাধ্যম এবং যখন এটি আপনার নিয়ন্ত্রণে থাকে তখন এটি কোন সমস্যাই সৃষ্টি করেনা। এটা তখনই কোন অপৃতিকর অবস্থার সৃষ্টি করে যখন আপনি আপনার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যদি একটু গভীর ভাবা ভেবে দেখা হয় তাহলে দেখবেন ক্রোধের ফল কখনোই ভাল কিছু বয়ে আনেনা। আত্ম নিয়ন্ত্রণে থাকা অসন্তোষ আপনার প্রতিবাদের ভাষাকে আরও সুদৃঢ় করে কিন্তু অত্যধিক মাত্রায় ক্রোধ আপনার নিজের মনস্তাত্ত্বিক দশাকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি আপনার শারীরিক বিভিন্ন সমস্যাও সৃষ্টি করে। তাই নিজের স্বার্থেই  অতি মাত্রার ক্রোধ ত্যাগ করতে হবে। এতে আপনি নিজের ও আপনার কাছের মানুষদের শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখতে সক্ষম হবেন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্মক্ষেত্রে মানসিক দৃঢ়তা অর্জনের সহায়ক কৌশল
    Next Article সন্তানের উগ্র আচরণ নিয়ে চিন্তিত?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.