Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনায় অবসাদঃ সুস্থতায় করণীয়
    করোনায় মনের সুরক্ষা

    করোনায় অবসাদঃ সুস্থতায় করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 23, 2021Updated:January 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনায় অবসাদঃ সুস্থতায় করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা মহামারী মোকাবেলায় লকডাউনে পড়তে হয়েছে সমগ্র বিশ্বের অগণিত মানুষকে। আর দীর্ঘস্থায়ী লকডাউনে মানুষ হয়েছে মানসিক অবসাদের শিকার। কিভাবে মহামারীকালীন এই অবসাদকে দূরে ঠেলে মানসিকভাবে সুস্থ থাকা যায় সেটি আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন।

    মহামারীকালীন অবসাদের সাথে এখন আমরা সবাইই কম বেশী পরিচিত। গত প্রায় একটা বছর জুড়েই আমাদের বারে বারে লকডাউন, আইসলেশন, সামাজিক দূরত্ব ইত্যাদি বাঁধার সম্মুখীন হতে হয়েছে।  এক দিকে করোনা সংক্রমণের ভয় এবং অপর দিকে এসব প্রতিবন্ধকতা সব দিক থেকে সাধারণ মানুষকে  চরম দিশেহারা অবস্থায় পর্যবসিত করেছে। এভাবেই করোনার বেশ কয়েকটি ঢেউ আমরা পার করেছি এবং অনেকেই এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করার প্রচেষ্টা করলেও এখনো অধিকাংশ মানুষের মাঝেই অবসাদ সহ অন্যান্য মানসিক সমস্যা ব্যাপক মাত্রায় লক্ষণীয়। আর সুস্থ থাকতে এই মানসিক সমস্যা গুলোর নিবারণ করা করোনা মোকাবেলার মতোই সমান গুরুত্বপূর্ণ।

    করোনায় আমাদের স্বাভাবিক জীবন ব্যাপকভাবে বাঁধাগ্রস্ত হওয়ায় অধিকাংশ মানুষই বাইরে যেতে না পেরে এবং স্বাভাবিক জীবনে যা যা করতেন সেগুলো করতে না পেরে চরম মানসিক চাপের মাঝে রয়েছে। সারাক্ষণ ঘরে থেকে জীবন যেন থমকে গেছে এবং সবাই যেন এই স্থবির জীবনে দীর্ঘ সময় কিছু না করতে পেরে হাঁপিয়ে উঠেছে।  মস্তিষ্ক আমাদের করোনা থেকে সুরক্ষিত থাকতে ঘরে থাকতে বললেও মন হয়তো মানতে চাইছেনা। মনের উপর এক প্রকার জোর জবরদস্তি করেই যেন নিজেদের ঘরে আটকে রেখেছি আমরা। অবসাদে শৃঙ্খলিত মনে ধীরে ধীরে বাসা বাধছে নানা রোগ যা আমাদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মাঝে ফেলছে। তাহলে কিভাবে আমরা ঘরে থেকেও নিজেদের মনের উপরে সৃষ্টি হওয়া এই অতিরিক্ত চাপ এবং অবসাদ থেকে মুক্তি পেতে পারি? আসুন জানা যাক।

    মানসিক অবসাদ দূর করতে হলে প্রথমে আমাদের অবসাদের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেই কারণ গুলো দূর করার প্রচেষ্টা চালাতে হবে। করোনা মহামারীর এই দুঃসময়ে মানসিক অবসাদের একটি অন্যতম কারণ হল এই অস্বাভাবিক অবস্থার প্রতি আমাদের অস্বস্তি। এই অস্বস্তির সাথে যে দুটি অনুভব সব থেকে বেশী জড়িত সেটি হল মানসিক অস্থিরতা এবং আশঙ্কা। একজন ব্যক্তির মানসিক অবসাদ সত্যিকার অর্থে দূর করা কঠিন যখন আপনার মন যেটি চাইছে সেটি করতে আপনি অসমর্থ এবং একইসাথে উদ্বিগ্ন। তাই সব থেকে বেশী জরুরী নিজের মনের প্রশান্তি এবং স্বস্তি। আর এই প্রশান্তি আমরা তখনই পাবো যখন ঘরে থাকার এই সময়টা হবে উপভোগ্য। যখন আমাদের মনে হবেনা যে আমরা প্রতিবন্ধকতায় জর্জরিত এবং স্বাভাবিক কাজে অপারগ তখনই আমাদের মানসিক চাঞ্চল্য এবং অস্থিরতা কমতে পারে। তাছাড়া পরিবর্তিত এই পরিবেশে আমাদের অস্বস্তিও আমাদের মানসিক চাঞ্চল্য এবং অবসাদকে বাড়িয়ে দিচ্ছে কারণ সারাক্ষণ আমাদের মনে নেতিবাচক চিন্তা ভাবনা কাজ করছে। তাই এই পরিবর্তিত অবস্থার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার প্রয়াস করতে হবে যেন এর মধ্য দিয়েই আমরা পরিবর্তিত অবস্থার সাথে নিজেদের খাপ খাওয়াতে পারি।

    আমাদেরকে টিকে থাকতে হলে অবশ্যই এবং অবশ্যই এই পরিবর্তিত অবস্থার সাথে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে। মানিয়ে নিলে এবং মেনে নিলেই এই অবস্থায় ঘরে থেকে আমরা আমাদের পরিবর্তিত জীবনকে উপভোগ করতে পারবো। যে কোন কাজ যদি আমাদের হৃদয়গ্রাহী না হয় তাহলে অবসাদগ্রস্ত হওয়াই অবশ্যম্ভাবী। তাই মানিয়ে নিতে হবে, উপভোগ করতে হবে। তাহলেই মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো এবং অবসাদমুক্ত থাকতে পারবো।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য সমস্যায় চাই দ্রুততর পদক্ষেপ
    Next Article সব সময় হার্ট অ্যাটাকের ভয়ে থাকি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.