Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিকটজনের মধ্যে আত্মহত্যার প্রবণতায় করণীয় এবং সতর্কতা
    মানসিক স্বাস্থ্য

    নিকটজনের মধ্যে আত্মহত্যার প্রবণতায় করণীয় এবং সতর্কতা

    ডা. সৃজনী আহমেদBy ডা. সৃজনী আহমেদApril 8, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নিকটজনের মধ্যে আত্মহত্যার প্রবণতায় করণীয় এবং সতর্কতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মইনুল (ছদ্মনাম), বয়স ২২। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে।  মইনুল প্রায়ই চুপচাপ গুটিয়ে রাখে নিজেকে, ক্লাসেও যায় না, কেমন গম্ভীর সবসময়, বাবা-মা কিছু বললে রেগে যায়, নিজের ঘরে গিয়ে চুপ করে থাকে, অথচ আগে সে খব হাসিখুশি ছিল।

    হঠাৎ এক ভোরে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। পরিবারের সবাই ভেঙে পড়ে প্রচন্ডভাবে, বিশেষ করে বড় ভাই। কারণ সে প্রায় পাঁচ মাস যাবত মইনুলকে কান্নাকাটি করতে দেখেছিল, লেখাপড়া করতে পারছে না এটাও জানতে পেরেছিল। চেহারা বিষণ্ণ দেখে জানতে চেয়েছিল কোনো সম্পর্ক আছে কিনা-অল্প বয়সের ছেলের আর কোনো সমস্যা মাথায় আসেনি তার।

    তবে মইনুল প্রায়ই বলত, ‘আমি তো সবার ছোট, আমি না থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না।’ মইনুলের বন্ধুদের মধ্যে দুইজন তাকে জানিয়েছিল যে তারা চিন্তিত মইনুলকে নিয়ে, ক্লাসে অমনোযোগী, ফলাফল খারাপ হচ্ছে, তাকে যেন ডাক্তার দেখানো হয়। বড় ভাই ভেবেছিল এসব গুরুত্ব দেয়ার মতো কিছ না।

    ওপরের ঘটনার অবতারণা এ কারণে যে অনেক সময়ই নিকটজনের (পরিবারের সদস্য, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব) মধ্যে আত্মহত্যার ঝুঁকি বুঝতে এবং সেই অনুযায়ী সতর্ক হতে আমরা ভুল করে ফেলি। কিন্তু ঝুঁকির লক্ষণগুলো সম্পর্কে এবং সেইসঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যক্তির পরিজনদের করণীয় সম্পর্কে জানলে অনেকাংশে আত্মহত্যা এড়ানো সম্ভব।

    নিকটজনের মধ্যে আত্মহত্যার প্রবণতা বা এমন আশঙ্কা মনে আসাটাই একটা চাপ হিসেবে কাজ করে। এই বিষয়ে কথা বলা নিয়েই অস্বস্তিতে ভোগেন অনেকে। একটা প্রচলিত ধারণা আছে যে, আত্মহত্যার কথা জিজ্ঞেস করাটা ব্যক্তিকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। এই ধারণা থেকে আর জিজ্ঞেস করা হয় না, অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায় না। বরং আত্মহত্যার বিষয়ে জিজ্ঞেস করাটাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করতে পারে। তাই নিকটজনের মধ্যে কারো কোনো আচরণে এই সংশয় দেখা দিলে তার সঙ্গে সময় নিয়ে খোলাখুলিভাবে কথা বলতে হবে। যেমন : ওপরের ঘটনায় পরিবারের কেউই কিছু জিজ্ঞেস করেনি, ভাই নিজের মতো ব্যাখা দাঁড় করিয়েছে এরকমটাই বিপজ্জনক।

    করণীয় কী

    • সরাসরি কথা বলুন। মৃত্যুর কথা বললেও সেটা নিয়ে আলাপ চালিয়ে যান
    • সময় দিয়ে তার সমস্যার কথা শুনুন
    • এটা আশ্বস্ত করুন যে আপনি তার পাশে আছেন
    • সহমর্মিতা দেখান। নিরপেক্ষভাবে শুনুন
    • আপনার সাথে কষ্টে থাকা ব্যক্তির সম্পর্ক যেটা সেই সম্পর্কে থাকন। বাবা-মা হলে বাবা-মা, সঙ্গী হলে সঙ্গী, বন্ধু হলে বন্ধু; এই ভূমিকাতেই তাকে সময় দিন। এর বাইরে গিয়ে বিচারক বা চিকিৎসকের ভূমিকা গ্রহণের প্রয়োজন নেই।
    • তার সমস্যার বাস্তব সমাধানে তাকে নিজের অবস্থান থেকে চেষ্টা করতে সাহায্য করুন। যেমন : সন্তান হয়তো পড়ালেখায় অনেক পিছিয়ে গিয়েছে, তাকে ধীরে ধীরে রুটিনে নিয়ে আসতে উৎসাহ দিন।
    • নিঃশর্তভাবে সেই ব্যক্তিকে দেখুন। সাফল্য ব্যর্থতা মিলিয়েই সবাই মানুষ-এটা মাথায় রাখুন।
    •  দৈনন্দিন জীবনে কিছ ইতিবাচক অভ্যাস আনতে উৎসাহ দিন, নিয়মিত  ‍ঘুম, ব্য়ায়াম, সামাজিকতা ইত্যাদি বিষয়ে উৎসাহ দিন।
    • বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের জন্য যেতে বলুন।  ‍বুঝিয়ে বলুন যে, মনের কষ্টের জন্য চিকিৎসা নেয়াটা অনেক সময় প্রয়োজন। অধিকাংশ ক্ষেত্রে আত্মহত্যার কারণ থাকে কোনো চিকিৎসাযোগ্য মানসিক রোগ, যেমন গুরুতর বিষণ্ণতাজনিত রোগ। এসব ক্ষেত্রে রোগের যথাযথ চিকিৎসায় আত্মহত্যা প্রতিরোধ সম্ভব।
    • কোনো বিপজ্জনক বস্তু (ঔষধ, ধারালো জিনিস) সরিয়ে রাখবেন।

    যা করবেন না

    • বকা বা ধমক দেয়া
    • অন্য কত মানষ কত কষ্টে আছে, তোমার এত আরামে থেকেও এই চিন্তা’ এইরকম বলা
    • ছোট করা, ‘কাপুরুষ’ ‘জীবনকে মোকাবেলা করার সাহস নাই’, ‘ভীতু’ এসব বলা
    • সমস্যাকে ছোট করে দেখা-মাত্র একটা পরীক্ষায় ফেল করলি, তাতেই মইরা যাবি’, ‘ স্বামী তোরে পিটাইছে তো কী হইছে, এইটা কারে না করে!’
    • সম্পর্কের ভূমিকার বাইরে গিয়ে বিচারক, চিকিৎসক, মনোবিজ্ঞানী হয়ে যাওয়া। বন্ধুর ঔষধ নিজে বন্ধ করে দিলেন, এদিকে বন্ধু সিজোফ্রেনিয়ার রোগী এবং হ্যালুসিনেশনের আদেশে আত্মহত্যার চেষ্টা করল-তখন অনুতাপ করা আর হা-হুতাশ করা ছাড়া আর উপায় থাকবে না।
    • বিদ্রুপ করা, খোঁচা দেয়া
    • ‘আমি সব ঠিক করে দেব’ এই রকম গ্যারান্টি দেয়া
    • গোপন রাখা, গোপন রাখার আশ্বাস দেয়া। সবার সামনে ঢাকঢোল বাজিয়ে বলার যেমন দরকার নেই
      তেমন আবার চেপে যাওয়াও বোকামি। অনেক ক্ষেত্রেই যে ব্যক্তির আত্মহত্যার ঝুঁকি থাকে তাকে আরো দূরে রাখা হয় সামাজিকভাবে হয়রানির ভয়ে। এতে সেই ব্যক্তি আরো হীনমন্য হয়ে যেতে পারে, সাহায্য চাওয়ার স্থানও সংকুচিত হয়ে যায় তার।
    • নির্ভরযোগ্য আত্মীয়-বন্ধু, চিকিৎসক, মনোবিজ্ঞানীকে জানানোর বিষয়টি এড়িয়ে যাবেন না। আত্মহত্যার
      সিদ্ধান্ত নেয়া মানে ভীরুতা নয়, বরং সমস্যা থেকে বের হতে চাওয়ার তীব্র আকুতি। ‘অন্যকে আর সমস্যায় ফেলতে চাই ন ‘-এরকম চিন্তা মাথায় কাজ করে অনেকের আত্মহত্যার সিদ্ধান্তের পেছনে। সমস্যা সমাধানের অন্য উপায় মাথায় থাকে না। নিকটজনের আত্মহত্যা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়, তাই এড়িয়ে না গিয়ে এই বিষয়ে করণীয় যা আছে সেগুলো চেষ্টা করুন।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleলক্ষ্য যখন সন্তানের মানসিক সুস্বাস্থ্য
    Next Article ডিপ্রেশন: কে ভাই তুমি!!
    ডা. সৃজনী আহমেদ

    মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা কমিউনিটি হাসপাতাল, মগবাজার

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.