Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কাজ হোক আনন্দময়
    ফিচার

    কাজ হোক আনন্দময়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 1, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কাজ হোক আনন্দময়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শ্রম-শ্রমিক-কর্মকর্তা ও কারখানা সব একই সূত্রে গাঁথা। যেন সবাই একই নৌকার যাত্রী। কারখানা বাঁচলে শ্রমিক বাঁচে, শ্রমিক ভালো থাকলে কারখানায় উৎপাদন বাড়ে। গবেষণা বলছে শ্রমিক বা কর্মীর কাজ যদি আনন্দঘন হয় তবে ১২% উৎপাদন বাড়ে, বিক্রয়কর্মী আনন্দে থাকলে ৩৭% বিক্রি বাড়ে, কর্মস্থল আনন্দের হলে শ্রমিকরা কম ছুটি নেন ও কর্মত্যাগের প্রবণতাও কমে যায়। তাই উৎপাদনের স্বার্থে, দেশের প্রবৃিদ্ধর স্বার্থে শ্রমিকের কাজ ও কর্মস্থল হতে হবে আনন্দের।

    শ্রমিকের কাজ আনন্দঘন করার জন্য মালিক, কর্মকর্তা ও শ্রমিক সবাইকে একসাথে কাজ করতে হবে। চলুন দেখি কাজ ও কর্মস্থলকে আনন্দঘন করার জন্য আমরা কী কী করতে পারি।

    সুন্দর ও স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ
    কর্মক্ষেত্র সুন্দর হলে কাজের মধ্যে সন্তুষ্টি বাড়ে। শরীর ও মন সুস্থ থাকে। তাই শ্রমিকের কর্মক্ষেত্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন, গোছালো ও প্রয়োজনীয় আলো-বাতাসপূর্ণ হতে হবে। আর এর জন্য মালিক, কর্মকর্তা ও শ্রমিক সবাইকেই যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

    বিজ্ঞানসম্মত বিরতি
    কাজ ও বিশ্রাম একই মুদ্রার এ-পিঠ ও-পিঠ। কাজের ধরন অনুযায়ী কাজের ফাঁকে সুনির্ধারিত বিরতির ব্যবস্থা করলে কাজ ভালো হবে। আবার এই বিরতিতে বিশ্রামের জন্য বা অন্য কোনো প্রয়োজনে কাউকে যাতে দূরে সরে যেতে না হয় সেদিকেও লক্ষ রাখতে হবে। এ সময়ে নিজেদের মধ্যে যোগাযোগ ও আনন্দ বিনোদনের ব্যবস্থা করা যেতে পারে।

    সংগীত
    পৃথিবীর সব মানুষ সংগীত পছন্দ করে। নিউরো-কগনিটিভ মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন সংগীত মানুষের মস্তিষ্কের বিশেষ কতগুলো জায়গাকে উদ্দীপিত করে। ফলে মানুষ আনন্দিত হয়। শ্রমিকের কাজের সময়ে সংগীত চালু থাকলে কাজের গতি ও মনোযোগ বাড়ে। এছাড়া শ্রমিকের ক্লান্তিবোধ আসে দেরিতে।

    যন্ত্রপাতিগুলো মানব প্রকৌশলসম্মত হতে হবে
    কাজের সময়ে সবাইকেই কোনো না কোনো যন্ত্র ব্যবহার করতে হয়। সেই যন্ত্রটা যদি ব্যবহার-বান্ধব হয় তাহলে কাজের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধি পায়। পৃথিবীর সব উন্নত দেশে তাদের নাগরিকদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী যন্ত্রগুলোর ডিজাইন করা হয়ে থাকে। এতে শ্রমিকের যেমন কাজ করতে ভালো লাগে তেমনি গুণগতমান এবং উৎপাদন হার বৃদ্ধি পায়।

    বিনামূল্যে খাবার
    গবেষণায় দেখা যায়, যেসব প্রতিষ্ঠানে কর্মকালীন সময়ে বিনামূল্যে খাবার প্রদান করা হয় তাদের শ্রমিকেরা বেশি সন্তুষ্ট থাকে। এক্ষেত্রে শ্রমিকের শরীর ও মন ভালো থাকার সম্ভবনা বাড়ে। সময় নষ্ট হয় না এবং শেষ পর্যন্ত তা কাজের পরিমাণও বাড়িয়ে দেয়। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা শ্রমিকেরা শ্রম দেয় পারিশ্রমিকের জন্য। তাদের জন্য উপযুক্ত পারিশ্রমিক মাসের একটি নির্দিষ্ট দিনে প্রদান করতে হবে। এতে মালিকের প্রতি শ্রমিকের আস্থা ও বিশ্বাস বাড়ে। পাশাপাশি যাতায়াত, চিকিৎসা, সন্তানদের লেখাপড়াসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে।

    প্রশিক্ষণের ব্যবস্থা করা
    প্রশিক্ষণ কাজের দক্ষতা বৃদ্ধি করে। আর দক্ষ শ্রমিক কম কষ্টে ও কম সময়ে বেশি কাজ করতে পারে। দক্ষতা বৃদ্ধি পেলে মানুষ কাজে আনন্দ পায়। যে কাজটা করতে আগে চাপ লাগত দক্ষতা বৃদ্ধি পেলে সেই কাজই মানুষ আনন্দের সাথে করতে পারে। দক্ষতা অনুযায়ী কাজের জায়গা বা ধরন পরিবর্তন অনেক সময়ে একঘেয়েমি কাটাতে সাহায্য করে।

    দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ
    আবার দক্ষতার উন্নয়ন ঘটালেই শুধু হবে না, দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করে দিতে হবে। দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ পেলে মানুষের কর্মসন্তুষ্টি বাড়ে, সাথে উৎপাদনও বাড়ে।

    কাজের স্বীকৃিত, পুরস্কার ও পদোন্নতি
    প্রতিটা মানুষ তার কাজের স্বীকৃতি চায়। কাজের স্বীকৃতি দিলে মানুষের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং কাজটি আনন্দের সাথে করতে পারে। মাঝে মাঝে আর্থিক বা অনার্থিক পুরস্কারের ব্যবস্থা করলে সবার মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়ে। মানুষ তার দক্ষতা বৃদ্ধি করে আরো ওপরের লেভেলে কাজ করতে চায়। তার এই চাওয়াটা পূর্ণ হওয়ার সুযোগ কর্মস্থলে থাকতে হবে। তাহলে সে কাজকে চাপ মনে না করে চ্যালেঞ্জ মনে করবে।

     ‍সুষ্ঠ নিয়ম-শৃঙ্খলা
    কর্মস্থলে নিয়ম-শৃঙ্খলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে সে শৃঙ্খলা হতে হবে সবার জন্য সমান। ধর্ম, বর্ণ, বাসস্থান, নিজ জেলা বা রাজনৈতিক দলের ভিত্তিতে পার্থক্য থাকলে শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি কাজ করে। একই সাথে কর্ম ফাঁকি দেয়ার একটি প্রবণতা তৈরি হয়। তাই সবার জন্য একই নিয়ম-শৃঙ্খলার ব্যবস্থা করতে হবে।

    শ্রমিকরা মহৎ কাজের অংশ
    কর্মী বা শ্রমিক কীভাবে একটি বড় ও মহৎ কাজের সাথে যুক্ত আছে তা তাকে বুঝতে সাহায্য করতে হবে। কাজটির গুরুত্ব সঠিকভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। তাদের কাজ কীভাবে দেশ ও জাতির জন্য গুরুত্বপর্ণূ তা বুঝিয়ে দিতে হবে। তাহলে শ্রমিক কাজটি করতে যেমন আনন্দ ও গর্ব অনুভব করবে তেমনি কাজের মানও ভালো হবে।

    ব্যক্তিগত ও দলগত সমস্যার সমাধান করতে হবে
    কর্মস্থল ও কর্মস্থলের বাইরে শ্রমিকের বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যা হতে পারে। সে সমস্যাগুলোর কারণে তাদের মনোযোগে বিঘ্ন ঘটতে পারে। ফলে কাজের গতি কমে যেতে পারে, কর্মস্থলে অনুপস্থিতি বাড়তে পারে ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই তাদের ব্যক্তিগত ও দলগত সমস্যাগুলো সমাধানে পরামর্শ ও কাউন্সেলিং-সেবা চালু রাখা যেতে পারে।

    শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা
    আনন্দে থাকার জন্য আমাদের শরীর ও মন ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক বা মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা হলে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিলে শ্রমিক ভালো থাকবে এবং প্রতিষ্ঠানও নানাভাবে উপকতৃ হবে। শ্রমিক যত সুস্থ ও দুশ্চিন্তামুক্ত থাকবে দুর্ঘটনার হারও তত কমবে।

    পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া
    পারিবারিকভাবে শ্রমিক অশান্তিতে থাকলে কর্মস্থলেও তার একটা প্রভাব পড়ে। তাই শ্রমিকদের পারিবারিক সম্পর্ক ভালো রাখার জন্য উৎসাহ দিতে হবে। সম্ভব হলে আন্তঃপারিবারিক যোগযোগ বৃদ্ধির জন্য নানা ধরনের পরিকল্পনা করা যেতে পারে। যেমন : পিকনিক, খেলাধুলা, সচেতনতা ও মানসিকস্বাস্থ্য বিষয়ের ওপর শিক্ষামলূক অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিক সম্পর্ক ভালো রাখার ব্যবস্থা করা যেতে পারে।

    বিশ্বাসের সম্পর্ক তৈরি
    মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ সময় কর্মস্থলে কাটায়। এই সময়টিতে একটি বিশ্বাসের সম্পর্ক না থাকলে সারাক্ষণ এটি অস্বস্তি বা অস্থিরতা কাজ করতে পারে। মালিক-শ্রমিক, কর্মকর্তা-শ্রমিক এবং শ্রমিক-শ্রমিকের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারলে কর্মপরিবেশ ভালো থাকে। ফলে সবার মধ্যে একটি মানসিক শান্তি কাজ করে। এজন্য একটি প্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তা-শ্রমিক সবার মধ্যে সম্পর্ক ও বিশ্বাস উন্নয়নের জন্য ব্যবস্থা নিতে হবে। যেমন : বিভিন্ন তথ্য পরিষ্কারভাবে শ্রমিকেরা যাতে জানতে পারে তার ব্যবস্থা করতে হবে, কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে, প্রতিশ্রুতি সময়মতো পূরণ করতে হবে ইত্যাদি।

    জব সিকিউরিটি
    বাংলাদেশের মানুষ বেতন কিছু কম হলেও একটি নিশ্চিন্ত চাকরি চায়। এর মানে হলো যখন তখন চাকরি চলে যাবে এই ভয় থেকে মুক্ত থাকতে চায়। শ্রমিকের মধ্যে যদি এইরকম ভয় থাকে তাহলে শ্রমিক প্রতিষ্ঠানের সাথে একাত্মতা অনুভব করতে পারে না। শৃঙ্খলার জন্য বিভিন্ন ধরনের আর্থিক ও অনার্থিক শাস্তি হতে পারে। তবে যখন তখন চাকরি চলে যাওয়ার ভয়টা শ্রমিকের মধ্যে না থাকাই ভালো।

    লেখক: তানজির আহমেদ তুষার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    কাজ শ্রম শ্রমিক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারী এড়াতে তোরজোড়, কিন্তু এই দুঃসময়ে মানসিক চাপ এড়াতে কিছু ভেবেছেন কি?
    Next Article ৮ ঘন্টা কাজ কেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.