Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
    কার্যক্রম

    “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 5, 2021Updated:June 5, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহারের প্রথম গ্রন্থ “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটি নিয়ে বিস্তারিত আলোচনা সভা হয়েছে। গতকাল রাতে জুম অ্যাপসের মাধ্যেমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

    বইটি এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটিতে সাইকোথেরাপি এর মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা নিয়ে সরল বর্ণনা করা হয়েছে।

    আলোচনা সভায় অংশ নিয়েছেন অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. মোহাম্মদ আহসান হাবীব ও অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ডা. মোঃ রাহেনুল ইসলাম।

    আলোচনা সভায় বইটি সম্পর্কে অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, প্রথম বইয়েই লেখক দেখিয়ে দিয়েছেন তার লেখনীর মুন্সিয়ানা। বইটির প্রচ্ছদ খুবই সুন্দর। প্রচ্ছদটিতে নান্দনিক আবহাওয়া আছে। বইটির সূচিপত্র দেখলে রীতিমত চমকাতে হবে। একেবারে নতুন ধরণের বিন্যাস। যেটা দেখলে পাঠকদের কৌতুহল আরো বাড়িয়ে দেয়।

    ডা. ওয়াজিউল আলম বলেন, পাঠকরা বইটি পড়লে নিজেই কবিতা লিখতে আগ্রহ প্রকাশ করবে। অর্থাৎ যারা মনরোগ বিষয়ক চিকিৎসা করে তারা বইটি পড়লে অনেক কিছু জানতে পারবে। বইটিতে চারটি অধ্যায়ে চল্লিশটি বিষয়ের অবতারণা রয়েছে।

    বইটি সম্পর্কে তিনি বলেন, সুদীর্ঘ কাল বইটি চিন্তার খোরাক যোগা‌বে । দৈনন্দিন জীবনের মানসিক সমস্যা থেকে শুরু করে তার আধুনিক চিকিৎসা, বিভিন্ন স্কিল ব্যবহার করে রোগ নির্ণয় করে এর চিকিৎসা প্রদান সম্পর্কে বইটিতে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    আলোচনা সভায় অধ্যাপক ডা. মোহাম্মদ আহসান হাবীব বলেন, সাইকিয়াট্রিস্ট বিষয়ে যারা বই লেখা শুরু করেন তারা অধিকাংশই টেক্সট বই ধরণের লেখা শুরু করেন। তাতে সমস্যা হলো সে বইটি পড়ে শুধু সাইকিয়াট্রিস্টরাই বুঝতে পারে। অন্যরা সহজে বুঝতে পারে না। সেই বেড়াজাল থেকে বইটি একেবারে বেড়িয়ে এসেছে।

    ডা. মোহাম্মদ আহসান হাবীব বলেন, পুরো বইটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা শুধু সাইকিয়াট্রিস্ট সম্পর্কে সত্যিকার্স্থে ধারণা দেয়। এই ধারণাটা যারা রোগী, রোগীর আত্মীয়স্বজন ও যারা কিছু সমস্যায় ভুগছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে খেরোখাতা। লেখক তার মনের আনন্দে নিজের অভিজ্ঞতার কথা আলোচনা করেছে। সব চেয়ে বড় কথা হলো অভিজ্ঞতার আলোটা তৈরি হয়েছে সাইকিয়াট্রি ও সাইকোলজি নিয়ে।

    আহসান হাবীব বলেন, বইটির মাধ্যমে লেখক জনগণের কাছে আসতে পেড়েছে। কারণ বইটি পড়ে মানুষ প্রতিটি বিষয় সম্পর্কে লেখক বা সাইকিয়াট্রিস্টদের জিজ্ঞেসা করবে এবং বইটি পড়তে অন্য মানুষদের সাজেশন করবে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে সাইকোথেরাপি বিভাগে প্রধান, অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহারের প্রথম গ্রন্থ “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে”।

    বইটি সম্পর্কে পাঠক-বোদ্ধারা পাঠ প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের চলতি গতানুগতিক ধারার কথিত সস্তা উপন্যাস, গল্প, ধর্মীয় কুসংস্কার, রান্নার বই এটি নয়। জীবন বোধ-এর বোধনের প্রকাশনা এটি।

    ভারতবর্ষের জরাসন্ধ নামক বাঙালি লেখক যেমন লিখেছিলেন ” লৌহকপাট ” কারান্তরালের কাহিনি।“সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” সেই মহান ধারার জীবন থেকে নেয়া অমূল্য সব জীবন-রসায়নের রসনা।

    বইটি সম্পর্কে অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার বলেন, অনেকের অনুরোধের কারণেই বইটি লেখা। বইটি লেখার আগে আমি চেয়েছি সরল বাংলায় যেন একটা বই প্রকাশ করতে পারি। যে বইটির দ্বারা সাধারণ মানুষসহ মানসিক রোগী, আমার ছাত্র, জুনিয়র সাইকিয়াট্রিস্টরাও যেন বইটি পড়ে উপকৃত হতে পারে। আমার সেই ভাবনা থেকেই বইটি লেখা।

    ডা. ঝুনু শামসুন নাহার বলেন, বইটির নাম “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” দেয়ার কারণ আমি এখানে কে সৃষ্টি সেটা লিখছি, তার মনস্তাত্তিক বিশ্লেষণ করছি, তাকে ঔষধ দিয়ে সেবা করার চেষ্টা করছি। আমি এখানে মনস্তাত্তিক চিকিৎসা সেবার কথা বলতে পারছি।

    বইটির লেখক আরো বলেন, আমি আমার স্কিলগুলো বলতে পারছি, আমি আমার অনুভূতির কথাও বলতে পারছি। এজন্যই আমি বইটির নাম সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে দিয়েছি। আমি একটা জিনিসের উপর সীমাদ্ধ করতে চাইনি। বইটির মধ্যে মানসিক রোগীদের কথার পাশাপাশি, চলচ্চিত্র, আবেগ-অনুভূতির আলোচনাও এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাসোমনিয়া: করোনায় বেড়ে যাওয়া ঘুমের সমস্যা
    Next Article কাজের বৈচিত্র্যের জন্যই লেখালেখি: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.