Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বই জাগতিক অসুন্দর কাজ থেকে দূরে রাখে: দীপংকর দাশ
    জীবনাচরণ

    বই জাগতিক অসুন্দর কাজ থেকে দূরে রাখে: দীপংকর দাশ

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 13, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দীপংকর দাশ- বাতিঘরের সত্ত্বাধিকারী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শুরু করেছিলেন একশো বর্গফুটের একটা ঘর দিয়ে। এখন যেটি একটি শাখা ছাড়িয়ে তিনটি শাখায় গিয়ে পৌঁছেছে।তিনটি বিভাগীয় শহরে বিস্তৃত পরিসরের নান্দনিক বই বা পুস্তক বিপণনকেন্দ্র বাতিঘর।

    শুধু বই বা বিপণন কেন্দ্র নয়, বাতিঘর প্রকাশনীও বটে সব মিলিয়ে বৃহত্তর কলেবরের একটি প্রতিষ্ঠান। নগরের যান্ত্রিক জীবনের চাপে হাঁসফাঁস করা মানুষদের জন্য নিশ্বাস নেয়ার একটা স্থান। পাঠকের মনের খোরাকি যোগাতে যে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

    এই সব কিছু যাঁর পরিচর্যায় সম্ভব হয়েছে তিনি দীপংকর দাশ বাতিঘরের সত্ত্বাধিকারী। বই-মন-বাতিঘর নিয়ে তিনি কথা বলেছেন মনের খবরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাদিকা রুমন।

    মনের খবর: আপনার কাজটি গতানুগতিক নয়। এমন একটি ব্যতিক্রম পথে হাঁটতে মনস্থির করলেন কেন?

    দীপংকর দাশ: আমি বই পড়তে পছন্দ করি ছোটোবেলা থেকেই। পরবর্তীতে সংগঠনের সঙ্গে যুক্ত হই বিভিন্ন সাহিত্য সংগঠন, বিশ্ব সাহিত্য কেন্দ্র সেসবও বইয়ের সাথেই সম্পৃক্ত রাখে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি চাকরিও করলাম প্রথমে ঢাকায় ছিলাম পরে চট্টগ্রামে।

    চট্টগ্রামে যখন আমি গেলাম তখন দেখলাম যে, যেসব বই আমি পড়তে চাই বা আমার বন্ধুরা পড়তে চায় সেসব বই পাওয়া যায় না। প্রথমে স্থানীয় বুকশপগুলোকে উৎসাহিত করার চেষ্টা করলাম, বললাম এই বইগুলো আমরা চাই। ওরা জানাল, এসব বই বিক্রি হয় না।

    কিন্তু আমার মনে হলো উল্টো। মনে হলো, এই বইগুলোর পাঠক সংখ্যা কম না। তখন যেহেতু আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করি তাই বিভিন্ন প্রকাশক এবং পাঠকদের সাথে একটা যোগাযোগ ছিল। সবমিলিয়ে মনে হলো, কাজটা আমি করতে পারি কিনা। এভাবেই বইয়ের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া।

    মনের খবর: বই এবং মন কতটা পরস্পর সম্পৃক্ত?

    দীপংকর দাশ: এটা তো পুরোটাই আসলে মনের ব্যাপার। আমরা পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে চাই। আমরা যেমন জানতে চাই, ছোটোদেরও জানাতে চাই। মানুষের মনের ভাবনারই প্রতিফলন বই। আর এখন তো আমরা জানি যে, মানুষের মন শরীরকে প্রভাবিত করে। কাজেই বই মানুষের মনের খোরাক যোগান দেয় মানে তা শরীরকেও প্রভাবিত করে।

    মনের খবর: বই কি মনের বিকাশ প্রক্রিয়ায় প্রভাব রাখে?

    দীপংকর দাশ: সেটা তো অবশ্যই। আমি যখন একটা বই পড়ছি তখন আমি অন্য মানুষে পরিণত হচ্ছি। সব বইয়ের সঙ্গেই যে আমি একমত হই এমন না, অনেক বইয়ের চিন্তার সঙ্গে দ্বিমতও পোষণ করি। কখনো কখনো লেখকের সঙ্গে তর্ক করতে পারি। ফলে আমরা একটা বই পড়ার সময় জাগতিক অসুন্দর ব্যাপারগুলো থেকে দূরে থাকি, মানসিক বিপর্যয়গুলো থেকে দূরে থাকি।

    মনের খবর: লকডাউনের কারণে দীর্ঘ সময় সবাইকে ঘরবন্দি থাকতে হয়েছে। এ সময় বই মানুষকে কতটা সহযোগিতা করেছে?

    দীপংকর দাশ: আমার মনে হয়, এই সময়টাতে সারা পৃথিবীতেই বই পড়া বেড়ে গিয়েছিল। আমি নিজেকে দিয়েই দেখলাম, বেশ কিছু বই যেগুলো পড়া হয়নি, পরে পড়ব বলে ভেবেছিলাম সেগুলো শেষ করেছি। আমার মতো অন্য অনেকেই হয়ত এরকম আছেন।

    আমরা একটা সময় বন্ধ করে দিয়েছিলাম বাতিঘর। পনের বা বিশ দিন পরই আমরা আবার সীমিত আকারে খুলে দিই ঘণ্টা দুয়েকের জন্য। পাঠকের দিক থেকে আমাদের ওপর একটা চাপ ছিল যে তারা পড়তে চান। তখন আমরা কিছুটা ঝুঁকি নিয়ে দুই ঘণ্টার জন্য খুলে বই কুরিয়ার করতাম।

    যখন একটা কুরিয়ার চালু হয় আরকি। তার আগে তো উপায় ছিল না। সেখান থেকেই আমরা বুঝতে পারতাম যে, অনেকে পড়তে চাচ্ছেন। সেসময় আসলে বই পড়া বেড়েছিল। বিক্রি বেড়েছিল এরকমটা বলতে পারছি না। কারণ আমাদের ডিস্টট্রিবিউশন ব্যবস্থা অপ্রতুল। বাইরে যেমন নানারকম ব্যবস্থা আছে আমাদের এখানে সেটা দুর্বল। বিপণন ব্যবস্থায় বেশকিছু ঘাটতি রয়েছে। নইলে আমাদের এখানেও হয়ত ভালো ব্যবস্থাপনা থাকলে বইয়ের বিক্রি ঐ সময়টাতে বেড়ে যেত।

    মনের খবর: বই কারো জীবন বদলের কারণ হয়ে উঠেছে, এরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছে?

    দীপংকর দাশ: সুনির্দিষ্ট ঘটনা এখন মনে আসছে না। তবে এরকম প্রতিনিয়তই হয়। হয়ত মানসিক বিপর্যয়ের সময় কেউ বই পড়তে শুরু করলে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে।

    মনের খবর: বাতিঘর আপনাকে কী দিয়েছে?

    দীপংকর দাশ: প্রথমত আমি যা করতে চেয়েছিলাম তা-ই করতে পেরেছি। বইয়ের সঙ্গে, বইয়ের মানুষদের সঙ্গে থাকতে চেয়েছিলাম আমি। যারা বই পড়েন, লেখেন তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমাকে অন্যকিছু আর করতে হয়নি এটাই প্রাপ্তি, আমার ভালো লাগার জায়গা।

    মনের খবর: একটা লাইব্রেরি বা বইকেন্দ্রিক কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা বিপণন কেন্দ্র কি সমাজকে প্রভাবিত করতে সক্ষম? মন এবং মননকে পরিবর্তন করতে সক্ষম?

    দীপংকর দাশ: আমাদের চট্টগ্রাম বাতিঘরের পাশে স্কুল আছে একটা। একবার একজন অভিভাবক এসে বললেন, তার বাচ্চা প্রথমবার সেখানে চান্স পায়নি দ্বিতীয় বারে ভর্তি হয়েছে। তার কারণ হলো পাশে বাতিঘর আছে সে প্রতিদিন এখানে আসতে পারবে। এটা খুব আনন্দের ব্যাপার ছিল আমার জন্য।

    বাচ্চাটি হয়ত আরো ছোটোবেলা থেকে বাতিঘরের পাশের স্কুলে পড়ার স্বপ্ন দেখেছে। এভাবে ভাবতে গেলে বইকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান সম্ভবত পারে সমাজের ভেতর একটা পরিবর্তনের ধারা তৈরি করতে।

    মনের খবর: বাতিঘর কি পাঠকমন তৈরি করেছে?

    দীপংকর দাশ: আসলে মানুষ বা মানুষের মন তৈরিতে তো অনেকগুলো প্রভাবক কাজ করে তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অবস্থা ইত্যাদি। পাশাপাশি বইয়ের যোগানের ব্যবস্থা। আমরা যেটা চেয়েছিলাম সেটা হলো বইকে সহজলভ্য করা। অনেক সময় দেখা যায় আমরা টাকা খরচ করেও বই পাচ্ছি না।

    আমার লক্ষ্য ছিল প্রথমত, বইয়ের একটা ভালো স্টক রাখা। তারপর হচ্ছে যে, যদি বই না-ও থাকে দ্রুত সেটা যাতে আমরা এনে দিতে পারি। নিজের অভিজ্ঞতা থেকে মনে হয়, যখন আমরা একটা বই পড়ি তখন আরো দশটা বইয়ের রেফারেন্স পাই। যখন আমি সেই বইগুলো পড়তে পারলাম না তখন আমি বঞ্চিত বোধ করি। আমার মনে হয় অনেক সময় এতে পাঠকের মৃত্যু ঘটতে পারে। এই শূন্যতার জায়গাটি আমরা পূরণ করার চেষ্টা করছি কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, তার ভেতরে পাঠের যে তৃষ্ণা সেটাকে কীভাবে আরো বাড়ানো যায়।

    মনের খবরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    দীপংকর দাশ: আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ মনের খবরকে।

    ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা মোকাবেলায় আতঙ্ক নয় বরং সতর্কতাই মূল কথা
    Next Article রাজশাহীতে করোনায় আক্রান্ত মনোরোগ বিশেষজ্ঞগণ
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.