Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানকে শেখাতে আগে নিজের রাগের প্রতিকার করুন
    মানসিক স্বাস্থ্য

    সন্তানকে শেখাতে আগে নিজের রাগের প্রতিকার করুন

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 1, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তানকে শেখাতে আগে নিজের রাগের প্রতিকার করুন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সন্তানের সুস্থ মন মানসিকতার বিকাশের জন্য রাগ নিয়ন্ত্রণ করতে শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই লক্ষ্যে আগে সন্তানের পিতামাতাকে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে সন্তানের সম্মুখে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

    প্রতিটি সন্তানের পিতা মাতাই চান তাদের সন্তান যেন উত্তম মন মানসিকতা এবং চরিত্রের অধিকারী হয়। এই লক্ষ্যে তারা সকল সম্ভব প্রয়াসই করে থাকেন। ইতিবাচক মানসিকতা এবং উত্তম চরিত্র গঠনের একটি অন্যতম প্রধান অংশ হল রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারা।

    সব পিতামাতাই চান তাদের সন্তান যেন তাদের রাগের বিষয়ে সচেতন হয় এবং সেটি নিয়ন্ত্রণের অভ্যাসও গড়ে তুলতে পারে। শিশুদের রাগ নিয়ন্ত্রণে মনস্তত্ত্ববিদগণ বলেন, এই সম্পূর্ণ প্রক্রিয়ায় যেমন শিশুদের প্রচেষ্টা এবং ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ, তেমনি একই ভাবে পিতামাতার আচার-আচরণও সমান ভাবে গুরুত্বপূর্ণ।

    কারণ মানসিকতার বিকাশে শিশুদের শিক্ষার একটি বড় অংশ জুড়ে থাকে অনুকরণ। আর পরিবারের সদস্য বিশেষ করে পিতামাতাকে দেখেই সন্তানরা অধিকাংশ বিষয় শেখে। তাই শিশুকে যে কোন কিছু শেখানোর জন্য সবার আগে পিতামাতাকে নিজেদের প্রস্তুত করতে হবে।

    আপনি যদি চান যে আপনার সন্তান রাগ নিয়ন্ত্রণে সফল হোক, তাহলে আগে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের সামনে একটি উৎকৃষ্ট ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করুন।

    আমাদের সবারই রেগে যাওয়ার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। ব্যক্তি বিশেষে এই কারণগুলো ভিন্ন ভিন্ন হলেও নিয়ন্ত্রণে কিছু মৌলিক প্রক্রিয়া রয়েছে। মনস্তত্ত্ববিদগণ বলেন, যদি কেউ রাগ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলতে চায় তাহলে প্রথমত সেই ব্যক্তিকে আগে স্বীকার করে নিতে হবে যে, তার মধ্যে অযাচিত বা অনিয়ন্ত্রিত রাগ করার স্বভাব রয়েছে।

    এই আত্ম স্বীকারোক্তিকে এড়িয়ে কখনোই রাগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব নয়। এরপর থেকে রাগ নিয়ন্ত্রণের অন্যান্য কৌশলগুলো অবলম্বন করলে আশা করা যায় যে ব্যক্তি তার এই প্রচেষ্টায় অবশ্যই সফল হবে।

    নিচে কিছু কৌশল তুলে ধরা হলো, যেগুলো অনুসরণ করে অভিভাবকগণ শিশুর ইতিবাচক অভ্যাস গঠনের লক্ষ্যে রাগ নিয়ন্ত্রণে নিজেদেরকে আগে প্রস্তুত করে তুলতে পারবে।

    রাগ নিয়ন্ত্রণে রাগের কারণগুলো আগে জানা প্রয়োজন। কি কি কারণে বা কি কি পরিস্থিতিতে আপনি রেগে যাচ্ছেন বা রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। সেগুলোকে চিহ্নিত করুন। কারণগুলো চিহ্নিত হলে সেগুলো নিয়ন্ত্রণের উপায়ও খুঁজে পাওয়া সম্ভব হবে।

    রাগ হলে বা মানসিকভাবে উত্তেজিত হলে ধৈর্য ধারণ করে সে বিষয় গুলোর সমাধান করতে চেষ্টা করুন। তাছাড়া সন্তানের সামনে সব সময় নিজের ইতিবাচক দিক গুলোই তুলে ধরুন এবং ধৈর্য ধারণ করে রাগ নিয়ন্ত্রণ করুন।

    সন্তানকে সঠিক শিক্ষা প্রদানে অন্যান্য পরিস্থিতির সাথে সাথে তাদের উপর রাগ করার মত বিষয় গুলোও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময়ই সন্তানের অনেক কাজে আপনি ধৈর্য হারা হয়ে রেগে যান। আর এটি অনেক সময় স্বাভাবিকও।

    কিন্তু যদি আপনি সন্তানের উপর রেগে যান তাহলে আপনার সন্তানও এটাই অনুকরণ করবে। তাই তাদের শেখানোর জন্য রেগে যাওয়ার বদলে তাদের বুঝিয়ে বলতে হবে। বিকল্প উপায়ে তাদের বিভিন্ন অসংগতি এবং অবাধ্যতা দূর করার প্রয়াস করতে হবে।

    এতে আপনার উদ্যেশ্য সাধন যেমন সফল হবে তেমনি সন্তানও ধীরে ধীরে আপনার আচরণ অনুকরণ করে নিজেদের মধ্যে পরিবর্তন আনার প্রয়াস করবে।

    রাগ আমাদের সবার জীবনের একটি স্বাভাবিক অংশ। তবে অতিরিক্ত রাগ বা অনিয়ন্ত্রিত রাগ শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়। যেহেতু প্রতিটি পিতা-মাতাই চায় তার সন্তান ভালো থাকুক, সু সন্তান হিসেবে বেড়ে উঠুক।

    তাই তাদের প্রয়াস থাকে সন্তানের ছোট বেলার না বুঝে রাগ করার প্রবণতা যেন বড় হওয়ার পরেও তাদের মধ্যে স্বভাবজাত হয়ে থেকে না যায়। আর এই প্রয়াস সফল করতেই অভিভাবককে আগে নিজেদের রাগকে নিয়ন্ত্রণে এনে তারপর সন্তানের মধ্যে পরিবর্তন নিয়ে আসার প্রচেষ্টা করতে হবে। আর এটিই সফল হওয়ার সর্বোত্তম উপায়।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/inside-out-outside-in/202107/anger-knowing-what-sets-you-and-ways-manage-it

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    নারী পরিবার পুরুষ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু সন্তান সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবন্ধুত্বপূর্ণ যুগলবন্দী বৈবাহিক সম্পর্ককে সুন্দর ও দৃঢ় করে
    Next Article পুরুষের যে কারণে নারীর বন্ধ্যত্ব
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.