Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্মার্ট ফোন হচ্ছে ডিজিটাল মাদক
    মাদকাসক্তি

    স্মার্ট ফোন হচ্ছে ডিজিটাল মাদক

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 19, 2021Updated:September 19, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    স্মার্ট ফোন হচ্ছে ডিজিটাল মাদক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যার কারণ হয়ে ওঠার অন্যতম সাধন। তাই ফোনের প্রতি আসক্তি কমানোর প্রয়াস করা অত্যন্ত প্রয়োজন।

    ঘণ্টার পর ঘণ্টা স্মার্ট ফোন ব্যবহার আজ প্রায় সব বয়সী মানুষ, বিশেষ করে শিশু কিশোর ও যুবাদের একটি সাধারণ কাজ বা অভ্যাসে পরিণত হয়েছে। দিনে প্রায় সব সময়ই দেখা যায় এসব ব্যক্তিরা অবচেতনভাবেই স্মার্ট ফোন স্ক্রলিং করেই চলেছে। এ যেন ঠিক এক প্রকার নেশার ঘোর।

    বর্তমানে শিশু কিশোর বা যুবকরা কারো সাথে কথা বলতে চায় না, কারো সাথে মিশতে চায় না কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেও চায় না। তারা শুধুমাত্র স্মার্ট ফোন স্ক্রল করেই প্রায় সারাদিন কাটিয়ে দেয়।

    সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যারা এমন স্মার্ট ফোন আসক্তিকে ভোগে তাদের সারাদিন অত্যধিক মাত্রায় ডোপামিন নিঃসরণ হয়। আর এর ফলে তাদের চরমভাবে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং তারা বিষণ্ণতা সহ নানা ধরণের মানসিক ও অনিদ্রা, ক্ষুধা মন্দা সহ নানান শারীরিক জটিলতায় ভোগে।

    তাই স্মার্ট ফোনকে ডিজিটাল মাদক হিসেবে চিহ্নিত করলেও ভুল হবে না। যা আমাদের সমাজের একটি বড় অংশকে মানসিক ও শারীরিক ভাবে পঙ্গু করে তুলছে।

    নিজেদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ রাখতে স্মার্ট ফোনের প্রতি আসক্তি কমাবার কোন বিকল্প নেই। কোন ধরণের আসক্তি কখনোই চোখের পলকে দূর হয়ে যায় না। এর জন্য প্রয়াস করতে হয়।

    মানসিক ভাবে আগে নিজেকে প্রস্তুত করতে হয় যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে বদ্ধ পরিকর। বিভিন্নভাবে এই প্রয়াস করা যেতে পারে। নিচে কিছু কৌশল নিয়ে আলোচনা করা হল।

    ১. ফোনের ব্যবহার বা স্ক্রিন টাইম কমাতে হলে প্রথমে দৈনন্দিন জীবনে আপনি কি পরিমাণ সময় এর পেছনে ব্যায় করছেন সেটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আনুন। ঠিক কি কি কারণে আপনি এত বেশী পরিমাণে ফোন ব্যবহার করছেন সেই কারণগুলো চিহ্নিত করুন। দরকার হলে একটি কাগজে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখুন।

    ২. ধরুন, আপনি দিনের ১৫ থেকে ১৬ ঘণ্টা ফোন ব্যবহার করেন। তাহলে চেষ্টা করুন প্রতি অন্তত আধ থেকে এক ঘণ্টা কম ব্যবহার করার। ধীরে ধীরে সময় কমিয়ে এনে এটিকে একটি স্বাস্থ্যসম্মত রূপ প্রদান করুন।

    ৩. নিজেকে ফোন থেকে দূরে রাখতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অধিক সময় অতিবাহিত করার প্রয়াস করুন। তাদের সাথে গল্প আড্ডায় সময় পার করুন। এতে আপনার মনোযোগ ফোন থেকে অন্যত্র সরে যাবে।

    ৪. ঘরে একটি পোষ্য রাখা অনেক বদ অভ্যাস থেকে দূরে থাকার একটি কার্যকরী উপায়। এতে মন ভালো থাকে এবং একটি ইতিবাচক উপায়ে সময়টাও কেটে যায়।

    ৫. নিয়মতি শরীর চর্চাসহ অন্যান্য স্বাস্থ্যসম্মত জীবনাচরণ অনুশীলনের প্রয়াস করা। এতে আপনার মন স্থির হবে এবং আপনি এই চ্যালেঞ্জ মোকাবেলার পর্যাপ্ত মনোবল পাবেন।

    এছাড়াও স্মার্ট ফোনের ব্যবহার কমাতে ফোনের নোটিফিকেশন অপশনটি অফ রাখতে পারেন। এতে অন্য কোন কাজ করার সময় বার বার আপনার ফোন আপনাকে জ্বালাতন করবেনা। ফোনটিকে কিছুক্ষণের জন্য লক আপ করেও রাখতে পারেন, যেন ইচ্ছা হলেও হাতের কাছে না থাকায় আপনি সেটি ব্যবহার করতে না পারেন।

    এভাবে একাগ্র চিত্তে এবং ইতিবাচক মানসিকতার সাথে যদি প্রয়াস করা যায়, তাহলে অবশ্যই যে কেউ ফোনের প্রতি তার আসক্তি কমাতে সফল হবে।
    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/play-your-way-sane/202109/the-digital-detox-challenge

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    আসক্তি গবেষণা নারী পুরুষ মনোরোগবিদ্যা মস্তিষ্ক মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ বৃদ্ধির কারণ, ফলাফল এবং প্রতিকার
    Next Article চিন্তা কৌশলের খেলা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.