Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিনোদন যখন শিক্ষার মাধ্যম
    মতামত

    বিনোদন যখন শিক্ষার মাধ্যম

    মারুফ খলিফাBy মারুফ খলিফাNovember 20, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুদের বেড়ে ওঠার সময়ে খেলাধুলা, বিনোদন ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের বিভিন্ন দেশেই শিশুর প্রারম্ভিক শিক্ষা শুরু হয় নানা ধরনের শিক্ষামূলক খেলা এবং বিনোদনের মাধ্যমে। বিনোদন শব্দের অর্থই হলো আনন্দ প্রদান। যে কাজে আনন্দ পাওয়া যায় সে কাজে শিশুর মনোযোগ থাকবে বেশি এটাই স্বাভাবিক। মনোযোগ থাকা মানে সেই বিষয়টা তার মনে থাকবে সহজেই। তাই বাচ্চাদের যেকোনো কিছু শেখানোর জন্য বিনোদনকে মাধ্যম হিসেবে ব্যবহার করলে তা অনেক বেশি ফলপ্রসূ হয়- এমনটাই জানা গেছে বিভিন্ন গবেষণায়।

    আমাদের খুব পরিচিত একটি উদাহরণ দিলেই এর কার্যকারিতা সহজে বোঝা যাবে। ভীষণ জনপ্রিয় কার্টুন মীনা। মীনাকে চেনে না এমন ছেলে- মেয়ে বোধ করি বাংলাদেশে খুব কম। আমাদের ছেলেবেলার সময় থেকে শুরু করে এখনকার প্রজন্মও মীনা দেখে শিখছে- মেয়েদের সমান অধিকার, মেয়েদের স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা, বাল্যবিবাহের কুফল, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ডায়রিয়া থেকে বাঁচার উপায়সহ আরো অনেক বিষয় যা শুধু মাত্র নীরস তত্ত্ব কথার বদলে বিনোদনের উৎস হিসেবে শিশুদের কাছে কত সহজে উপস্থাপিত হচ্ছে। কিন্তু যতটা সহজ ভাবা হয় এরকম শিক্ষামূলক কার্টুন বানানো অতটাও সহজ নয়, এর পেছনে রয়েছে বিভিন্ন পেশা এবং মেধার সমন্বয় যারা রীতিমতো গবেষণা করেন এই বিষয় নিয়ে।

    এরকমই একটি গবেষণার কথা এখানে উল্লেখ্য, যে গবেষণার প্রারম্ভে দেখা হয়েছে- যে বিষয়টা নিয়ে অ্যানিমেটেড কার্টুন বানানো হবে তা নিয়ে স্কুলে যাওয়া বাচ্চাদের মধ্যে কতটুকু জ্ঞান বা কী রকমের ধারণা, বিশ্বাস, অভ্যাস প্রচলিত। বিষয়টা ছিল ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কৃমি সংক্রমণ সংক্রান্ত। এই প্রারম্ভিক গবেষণা থেকে চিহ্নিত করা হয়েছে অ্যানিমেশন কার্টুনে স্বাস্থ্যবিষয়ক কোন মেসেজ বা সংবাদটা অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় ধাপ ছিল রকম একটা কার্টুন তৈরি করা এবং পাইলট টেস্টিং হিসেবে ৮টি নির্দিষ্ট স্কলের শিক্ষার্থীদের এটা দেখানো। এই কার্টুন তৈরির জন্য একটি দল গঠন করা হয় যেখানে ছিলেন এপিডেমিওলজিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার, সমাজবিজ্ঞানী, স্থানীয় স্কুলের শিক্ষক এবং ছিল শিক্ষার্থীবৃন্দ।

    বাচ্চাদের পূর্ব বিশ্বাস বা ধারণা ছিল বেশি বেশি মিষ্টি খাবার খেলে, হাত না ধুয়ে খাবার খেলে এবং নষ্ট-বাসী খাবার খেলে কৃমির সংক্রমণ হয়। এর ফলে তাদের হতে পারে পেট ব্যথা, ডায়রিয়া, ক্ষুধা-মন্দা, শারীরিক বৃদ্ধি ব্যাহত এবং অতিরিক্ত দূর্বলতা ইত্যাদি। এগুলো থেকে মুক্তির উপায় নিয়ে যে তথ্য সম্বলিত কার্টুনটি তাদের দেখানো হয় তা তারা অত্যন্ত পছন্দ করেছে এবং তাদের মধ্যে দৈনন্দিন অভ্যাস কীভাবে স্বাস্থ্যকর উপায়ে বদলে ফেলা যায় তা নিয়েও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। গবেষকেরা তাই সুপারিশ করেছেন এরকম কার্যকর বিনোদনের মাধ্যমকে স্কুলের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য তাহলে শিক্ষার কাজ যেমন সহজ হয় তেমনি দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হয়।

    প্রাসঙ্গিকভাবেই উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জনসচেতনতায় বারবার হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখার শিষ্টাচার, আক্রান্ত ব্যক্তিকে ঘরে থাকার থাকার পরামর্শ দেয়া হচ্ছে। ইউনিসেফ, বাংলাদেশ মীনা কার্টুনের মাধ্যমে বাচ্চাদের বোধগম্য উপায়ে এই বিষয়গুলো প্রচার এবং সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছে। এই প্রচেষ্টা শিশুদের মনোজগৎকে প্রভাবিত করতে ভূমিকা রেখেছে।

    ডা. সাদিয়া আফরিন
    রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

     

    আনন্দ এপিডেমিওলজিস্ট কার্টুন বিনোদন শিক্ষামূলক সমাজবিজ্ঞানী সিভিল ইঞ্জিনিয়ার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ সামলে চাই আত্মবিশ্বাসী নেতৃত্ব
    Next Article মানসিকভাবে ভালো থাকতে প্রয়োজন মাইন্ড ডায়েট
    মারুফ খলিফা

    Related Posts

    আমি অনেক হতাশায় থাকি

    January 19, 2025

    তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে, যেভাবে ত্যাগ করবেন

    May 31, 2024

    অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে

    December 4, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.