Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যানিক ডিজঅর্ডার শারীরিক নয়, মানসিক কেন?
    ফিচার

    প্যানিক ডিজঅর্ডার শারীরিক নয়, মানসিক কেন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 3, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্যানিক ডিজঅর্ডার একটি মানসিক রোগ। সঠিকভাবে এর বাংলা অর্থ করা একটু মুশকিল। তবে বলা যায়, এটি একটি আতঙ্কজনিত বা উদ্বেগজনিত মানসিক রোগ। আমরা প্রতিনিয়তই এ ধরনের রোগী দেখে থাকি। তবে বেশিরভাগ রোগী অসুখের একেবারে শুরুতে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন না। এর অবশ্য বিশেষ কারণ রয়েছে আর তা হলো, প্যানিক ডিজঅর্ডারের লক্ষণগুলো মানসিকের চেয়ে বেশি শারীরিক হয়ে থাকে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে এ রোগের লক্ষণগুলো এমন যেন মনে হয় রোগী কোনো হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। রোগের লক্ষণগুলো যদি এক নজরে আমরা একটু দেখে নিই তাহলে বুঝবো কেন রোগীরা নিজেদেরকে হৃদরোগে আক্রান্ত মনে করেন।

    লক্ষণগুলো হলো-হঠাৎ মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়া, বুক ধড়ফড় করা, শরীর কাপতে থাকা, হঠাৎ হাত পা অবশ হয়ে আসা, হঠাৎ করে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া, শরীর নিস্তেজ হয়ে পড়া, হঠাৎ করে অনেক ঠান্ডা বা গরম অনুভূত হওয়া ইত্যাদি।

    এই লক্ষণগুলোর কারণে অনেক সময় রোগীরা মনে করেন যে, তার বুঝি হার্ট অ্যাটাক বা গুরুতর কোনো হৃদরোগ হয়েছে। অনেকেই বলে থাকেন ‘আমার হার্ট দুর্বল’। ফলে তারা বারবার বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাকেন। এর মাঝে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় (যদিও সেগুলো যৌক্তিক) কিন্তু সকল পরীক্ষার রিপোর্ট নরমাল পাওয়া যায়। ফলে রোগীরা আরো বেশি উদ্বিগ্নতায় পড়ে যান কেননা তিনি অসুখে কষ্ট পাচ্ছেন। অথচ পরীক্ষা-নিরীক্ষায় তার কোন রোগ ধরা পড়ছে না। বিষয়টি অবশ্যই একট চিন্তার বৈকি। মজার বিষয় হলো, যখন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট স্বাভাবিক পাওয়া যায় তখন হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞরা বুঝে যান যে রোগী সম্ভবত প্যানিক ডিজঅর্ডার বা এই ধরনের অন্য কোনো মানসিক সমস্যায় ভুগছেন। তারা হয়ত রোগীকে পরামর্শ দিয়ে থাকেন কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে কিন্তু রোগীরা বিষয়টিকে সহজভাবে নেন না। এর কারণ হলো মানসিক রোগ নিয়ে আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা কাজ করে। আমরা মনে করি মানসিক রোগ মানেই বুঝি বদ্ধ উন্মাদ বা খুব খারাপ কিছু যদিও বিষয়টি মোটেও সে রকম নয়। আর এই ভুল ধারণা থেকেই আমরা সঠিক চিকিৎসা থেকে অনেকদিন দূরে থাকি আর কষ্ট পেতে থাকি।

    অনেকেই প্রশ্ন করে থাকেন যে, প্যানিক ডিজঅর্ডার কেন হয়? আসলে নির্দিষ্ট করে এর কোনো কারণ বলা খুব কঠিন। অনেকগুলো বিষয় এর সাথে জড়িত থাকতে পারে। প্রথম বিষয়টি হলো জেনেটিক বা বংশগত। দ্বিতীয় যে বিষয়টি আসে সেটি হচ্ছে বড়ো রকমের কোনো উদ্বেগজনক ঘটনা, হতে পারে সেটি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করা, ব্যবসায় লোকসান, কোনো প্রিয়জনের মৃত্যু, শারীরিক বা যৌন নির্যাতন, বিচ্ছেদ কিংবা জীবনের কোনো বড় ধরনের নেতিবাচক পরিবর্তন। এছাড়া অনেক সময় অতিরিক্ত ধূমপান, চা-কফি বা ক্যাফেইন সেবন প্যানিক ডিজঅর্ডারের কারণ হতে পারে।

    প্যানিক ডিজঅর্ডার কোনো নিরাময়যোগ্য অসুখ কিনা সে বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। তবে একটি কথা পরিষ্কার যে, সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসা পদ্ধতি বলতে গেলে ঔষধ এবং সাইকোথেরাপি-এই দুইয়ের সমন্বয়ে প্যানিক ডিজঅর্ডারের চিকিৎসা করতে হয়। শুধু ঔষধ কিংবা শুধু সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে এই রোগের চিকিৎসা যথেষ্ট নাও হতে পারে। কুসংস্কার এবং ভুল ধারণা থেকে দুরে থেকে সঠিক চিকিৎসা নিয়ে প্যানিক ডিজঅর্ডার নিয়ন্ত্রণ করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

     

    ডা. শাহরিয়ার ফারুক অনিক

    এমবিবিএস, এমসিপিএস, এমডি

    রেজিস্ট্রার, মনোরোগ বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ১০ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅধিক কেনাকাটায় মানসিক রোগ
    Next Article সংসারে অশান্তি লেগে থাকছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.