Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট প্যানিক ডিজঅর্ডার
    ফিচার

    ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট প্যানিক ডিজঅর্ডার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 4, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্যানিক ডিজঅর্ডার চিকিৎসায় ভালো না হওয়ার কারণ ও প্রতিকার

    প্যানিক ডিজঅর্ডার বা তীব্র মাত্রার উদ্বিগ্নতা একটি অ্যাংজাইটি ডিজঅর্ডার যা নাকি মাঝে মাঝে হয় এবং আক্রান্ত ব্যক্তি তটস্থ থাকেন এই ভয়ে যে আবার হয়ত এরকম অ্যাটাক বা প্যানিক অ্যাটাক হবে। প্যানিক অ্যাটাকের কিছু লক্ষণ হলো বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, কাপঁুনি, শ্বাসকষ্ট, বুক ব্যথা বা অস্বস্তি, মাথা ঝিমঝিম করা, গরম বা ঠান্ডা অনুভূতি, হাত-পা অবশ লাগা এবং এখনি মরে যাব এমন অনুভূতি।

    এগুলোর সবগুলোই একজনের মাঝে থাকবে এমন নয়, কমপক্ষে চারটি বা তার বেশি যদি থাকে তাহলে আমরা তাকে প্যানিক অ্যাটাক বলতে পারি। এই প্যানিক অ্যাটাক যদি মাসে একাধিক বার হয় এবং সবসময় তটস্থ থাকে এনিয়ে যা কিনা যা তার আচার আচরণে লক্ষণীয় পরিবর্তন আনে তখন তাকে প্যানিক ডিজঅর্ডার বলা হয়। ধারণা করা হয়, সাধারণ মানুষের মধ্যে প্রায় ৩.৫% থেকে ৫% লোক এই সমস্যায় আক্রান্ত এবং নারীরা পুরুষের তুলনায় দ্বিগুণ হারে এই সমস্যায় ভুগে থাকেন।

    কেন এই সমস্যা হয় তার ব্যাখ্যায় বলা হয়ে থাকে যে, আমাদের মস্তিষ্কের যে অংশ ভীতি বা দুশ্চিন্তার জন্য দায়ী সেখানে কিছু জৈব রাসায়নিক পদার্থের তারতম্যের কারণে প্যানিক অ্যাটাক হতে পারে এবং এই সার্কিটের কারণে এভয়েডেন্স বা এড়িয়ে চলার ব্যবহার বৃদ্ধি পায় যেখানে বা যে কারণে এরকম অ্যাটাক হতে পারে সেসব বিষয়। এক তৃতীয়াংশ রোগী শারীরিক বা যৌন হয়রানির অভিযোগ করে। প্যানিক ডিজঅর্ডারের সাথে অন্যান্য মানসিক রোগও থাকতে পারে যেমন বিষণ্ণতা, অন্য উদ্বিগ্নতাজনিত রোগ এবং মাদকাসক্তি।

    প্যানিক ডিজঅর্ডারের চিকিৎসা ঔষধ এবং সাইকোথেরাপি। ঔষধ শুরু করার সাথে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন যেমন-যথাযথভাবে রোগী কে রোগ সম্পর্কে ধারণা দেয়া, দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তা, পরিবারের সদস্যদের রোগ সম্বন্ধে ধারণা দেয়া এবং তাদের করণীয়। চিকিৎসা চলাকালীন সময়ে রোগের পরিবর্তনগুলো লিপিবদ্ধ করা উচিত, রোগের তীব্রতা অনুযায়ী রোগীর জীবনযাত্রার মান কেমন তা নিয়েও প্রশ্ন করা উচিৎ। এক্ষেত্রে কিছু এসেসমেন্ট টুল ব্যবহার করা যায়। সাধারণত চার ধরনের ঔষধ ব্যবহার করা হয়- Selective serotonin reputake (SSRI), Selective norepinephrine serotonoin reuptake inhibitors (SNRI), Tricyclic Antidepressants (TCA) and Benzodiazepines (BDZ)। পূর্ব চিকিৎসার ইতিহাস, ঔষধের মল্য, সমসাময়িক মেডিক্যাল বা সাইকিয়াট্রিক অন্য কোনো সমস্যা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় লক্ষ রেখে ঔষধ নির্বাচন করতে হবে। সাইকোথেরাপি হিসেবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেয়া হয় কমপক্ষে ১২টি সেশনের কথা বলা হয়েছে কার্যকর চিকিৎসার জন্য।

    পর্যাপ্ত সময় এবং পরিমিত ঔষধের পরেও কিছু কিছু রোগীর প্যানিক ডিজঅর্ডারের তেমন লক্ষণীয়ভাবে পরিবর্তন বা উন্নতি হয় না তাদেরকে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স প্যানিক ডিজঅর্ডার বলে। সাধারণত ৬ সপ্তাহ একটা ঔষধ চালানোর পর রেসপন্স না পেলে অন্য আরেক গ্রুপের ঔষধ শুরু করতে বলা হয়। এ সংক্রান্ত গবেষণায় কিছুটা অভাব থাকায় একদম হলফ করে বলা যাচ্ছে না ঠিক কোন ঔষধটাই এক্ষেত্রে কার্যকর হবে। তবে ছোট খাটো কিছু গবেষণার প্রেক্ষিতে বলা যায়, Mirtazapine,

    Reboxetine, Duloxetine এসব ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া যেতে পারে। এছাড়াও আরো কিছু এন্টিকনভালসেন্ট ড্রাগসের কথাও বলা হয়েছে। কিন্তু সবার প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হলো-রোগ নির্ণয়ের সঠিকতা, অন্য কোনো রোগের উপস্থিতি, মাদকাসক্তি, ব্যক্তিত্বের সমস্যা ইত্যাদি।

    চিকিৎসার কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করে রোগ সম্পর্কে সম্যক ধারণা রোগীর এবং তার পরিবারের, সঠিক ফলোআপে থাকা মানসিক রোগ বিশেষজ্ঞের যত্নসহকারে টাইট্রেশন বা ঔষধ কমানো, অন্যান্য রোগ থাকলে তার চিকিৎসা করা। তাহলে বেশিরভাগ রোগীই প্রচলিত চিকিৎসার সুফল ভোগ করতে সক্ষম হবেন।

    Reference

    Management of Treatment-Resistant Panic Disorder

    Richard L. Holt, MD and R. Bruce Lydiard, PhD, MD

    Published online 2007 oct.

    PMCID: PMC2860526

    PMID: 20428311

    সাদিয়া আফরিন

    রেসিডেন্ট এমডি (চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি)

    বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ১০ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তার কর্মক্ষেত্র
    Next Article সারাদিন একা একা থাকে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.