Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের প্যানিক ডিজঅর্ডারঃ অভিভাবকের করণীয়
    মানসিক স্বাস্থ্য

    শিশুদের প্যানিক ডিজঅর্ডারঃ অভিভাবকের করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 25, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্যানিক অ্যাটাক বলতে আমরা হঠাত তীব্র ভয় এবং উদ্বেগের একটি অধ্যায়কে বুঝি। অপ্রত্যাশিত ভাবে বারবার প্যানিক অ্যাটাক হলে বা এক মাসের বেশি সময় ধরে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি হওয়া নিয়ে উদ্বিগ্ন হলে তা প্যানিক ডিজঅর্ডার হিসেবে বিবেচিত হবে। ১ থেকে ৩ শতাংশ শিশু কিশোরের প্যানিক ডিজঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে।

    প্যানিক অ্যাটাক অত্যন্ত ভয়ানক অভিজ্ঞতা, বিশেষ করে যদি ভুক্তভোগী শিশু বা কিশোর হয়। নিজের সন্তানকে প্যানিক অ্যাটাক নিয়ে সংগ্রাম করতে দেখা খুবই কষ্টকর। তবে এই বিষয়ে ধারণা থাকলে প্যানিক ডিজঅর্ডারে আক্রান্ত শিশুকে বাবা-মা’র পক্ষে সাহায্য করা সহজ হয়।

    প্যানিক অ্যাটাকের উপসর্গ

    প্যানিক অ্যাটাকের কারণে শিশু বিভিন্ন মনস্তাত্ত্বিক উপসর্গ অনুভব করতে পারে। যেমন শিশুটির মনে হতে পারে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বা সে আটকা পড়েছে, তার বের হওয়ার কোন রাস্তা নেই ইত্যাদি। এছাড়া কিছু শারীরিক উপসর্গ দেখা যায়। যেমনঃ

    • ঝিমুনি ভাব
    • দ্রুত হৃদস্পন্দন
    • বুকে ব্যাথা
    • শ্বাস কষ্ট
    • দুর্বলতা
    • অতিরিক্ত ঘাম হওয়া
    • পেটে ব্যাথা ইত্যাদি ।

    সাধারণত, প্যানিক অ্যাটাকের উপসর্গ কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং কিছুক্ষণ পর পর আবার শিশু শান্ত হয়ে যায়।

    শিশুর প্যানিক ডিজঅর্ডারের কারণ

    ১. বংশগত কারণঃ নিকট আত্মীয় (বাবা/মা/ভাইবোনের) প্যানিক ডিজঅর্ডার থাকলে, শিশুর এই অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    ২. ফোবিয়াঃ ভয় পায় এমন কোন বস্তুর সংস্পর্শে আসলে, শিশুর প্যানিক অ্যাটাক হতে পারে।

    ৩. অন্যান্য মানসিক রোগ যেমন বিষণ্ণতা, উদ্বেগজনিত ব্যাধি, শুচিবায়ু ইত্যাদি যদি শিশুর থাকে, তবে প্যানিক ডিজঅর্ডার হতে পারে।

    ৪. আত্মসম্মানবোধের অভাবে অনেক সময় প্যানিক অ্যাটাক হওয়ার সভাবনা বেশি থাকে।

    ৫. ক্যাফেইন জাতীয় পানীয় প্যানিক অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

    চিকিৎসা

    শিশুদের প্যানিক ডিজঅর্ডার চিকিৎসায় এস.এস.আর.আই জাতীয় ঔষধের পাশাপাশী সাইকোথেরাপী কার্যকরী ভূমিকা পালন করে।

    মূল চিকিৎসায় পাশাপাশী অভিভাবকের করণীয়

    ১. শিশুর প্যানিক অ্যাটাকের সময় শান্ত থাকুন এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। শিশুর সাথে শান্তভাবে মৃদু স্বরে কথা বলুন। তাকে আশ্বাস দিন তার অনুভূতিগুলো বোধগম্য এবং পরিচিত।

    ২. শিশুকে প্যানিক অ্যাটাক সম্পর্কে বুঝান। এর কারণ সম্পর্কে তাকে ধারণা দিন। এতে করে প্যানিক অ্যাটাক সম্পর্কে তার ভুল ধারণা বা দুশ্চিন্তা কমবে।

    ৩. শিশুকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সম্পর্কে ধারণা দিন এবং পরের বার যখন প্যানিক অ্যাটাক হবে তখন তাকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে উৎসাহ দিন।

    ৪. শিশুকে তার মনের ভয় মোকাবিলা করতে উৎসাহ দিন। তার প্রশংসা করুন। তাকে ভরসা দিন যে তাকে প্যানিক ডিজঅর্ডার নিয়ে একা সংগ্রাম করতে হবে না। আপনারা তার পাশে সব সময় আছেন।

    ৫. প্যানিক অ্যাটাকের সময় বাচ্চার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন। তার পছন্দের কোন জিনিস নিয়ে চিন্তা করতে তাকে উৎসাহিত করুন।

    ৬. প্যানিক অ্যাটাক ঘিরে শিশুর চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। এগুলো যে সত্য নয়, তা তাকে বুঝান।

    ৭. শিশুকে আশ্বাস দিন যে সে একা নয়। সব সময় আপনারা তার পাশে থাকবেন তার প্যানিক অ্যাটাকের সময় তাকে সাহায্য করার জন্য। তাই প্যানিক অ্যাটাক হলে সে যাতে বিচলিত না হয়।

    শিশুদের প্যানিক ডিজঅর্ডার একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ। আতঙ্কিত বা উদ্বিগ্ন না হয়ে পরিবারের সাহায্যে এ রোগ সারিয়ে উঠা সম্ভব।

    ডা. সোমাইয়া নাওশীন আহমেদ

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ

    ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ১০ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    কোভিড ১৯ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদক-জুয়ার ফাঁদে পড়ে মানসিক স্বাস্থ্যের অবনতি ক্রিকেটার টেলরের
    Next Article স্কুল-কলেজ পর্যায়ে শতকরা ৬ ভাগ ছাত্র মাদকাসক্ত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.