Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » এক যুগের সংসার ভাঙ্গার পেছনের কারণ!
    অন্যান্য

    এক যুগের সংসার ভাঙ্গার পেছনের কারণ!

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 29, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এক যুগের সুখের সংসার। স্বামী, সন্তান আর শশুরবাড়ির সবার সাথে ভালোই সময় কাটছিলো নাজনীন আক্তারের (ছদ্মনাম)। কিন্তু স্বামীর সাথে অদেখা এক দূরত্বের ছায়া। একদিন হুট করেই জানালেন, এই সংসার করবেন না তিনি। সবাই তো অবাক! স্বামীসহ কেউই সঠিক কারণ বলতে পারলেন না। নিজের সিদ্ধান্ত জানিয়ে নাজনীন চলে গেলেন বাপের বাড়িতে।

    হতচকিত হয়ে স্বামী প্রথমে দুই বাড়ির সবাইকে নিয়ে সমাধানের আশায় বসলেন। কিন্তু নাজনীন অপারগ সংসার করতে। তবে সিদ্ধান্তে আসে, মনোরোগ বিশেষজ্ঞের মুখোমুখি হবেন তারা। প্রথম সাক্ষাতে নাজনীন শারীরিক কিছু সমস্যা ছাড়া আর কিছুই বলেননি। নাজনীন জানালেন, তার শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যাথা করে, ঘুম আসে না, মেজাজ খারাপ থাকে, খাওয়া দাওয়া কমে গেছে। তবে ব্যক্তিজীবনে তিনি সবার সঙ্গে হাসিখুশি ভাবেই ছিলেন, যদিও স্বামীর সঙ্গে আগের মতো মিশতে পারেন না তিনি। মানসিক একটা দূরত্ব অনুভব করেন।

    চিকিৎসকের প্রশ্নোত্তর পর্বে স্বামী জানালেন চমকপ্রদ তথ্য। দুইজনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকলেও সেক্সুয়াল কোনো সম্পর্ক নেই দীর্ঘদিন ধরে। এমনকি স্ত্রী বর্তমানে সেক্স করতে ভয় পায়, এমন তথ্যও জানালেন স্বামী।

    এই বিষয় নিয়ে স্ত্রীকে চিকিৎসক প্রশ্ন করতেই, ক্ষোভে ফেটে পড়েন নাজনীন। তিনি বলতে শুরু করেন, তাদের সম্পর্কের মূল সমস্যার শুরু সেক্সুয়াল রিলেশন নিয়ে। নাজনীনের স্বামী তার ইচ্ছেমতো সেক্স করতে চাইতো। ইচ্ছে হলে সেক্স করতো, যতক্ষণ ইচ্ছে করতো, তার চাহিদা মিটলে সে চলে যেতো। কখনো আমার কথা ভাবতো না। সেক্সের বিষয়ে সে আমার কথা ভাবতোই না। এমনকি সেক্সের বিষয়ে আমি কী চাই, কীভাবে চাই এটা নিয়েও কোনো আলোচনা করতো না।

    আসলে সেক্স মানে তো কেবল পেনিট্রেশন নয়, সেক্স মানে যে দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতা, দুইজনের মধ্যে ভালো সময় কাটানো, আমার স্বামী তাই বুঝতে চাইতো না। এমনকি এমন সম্পর্ক কখনো তৈরিই করে নাই তিনি।

    এরফলে আমাদের সম্পর্কে দূরত্ব চলে আসে। আসলে তিনি তো আমার কথা ভাবেন না। তিনি শুধু তার ব্যবসা নিয়ে থাকেন। আর ইচ্ছে হলে ঘরে এসে শুধু আমাকে ব্যবহার করেন। আমি যে মানুষ, এই বিষয়টা উনি কখনো বুঝতেই চান না। আমার সাথে যে উনার কোনো সম্পর্ক হতে পারে, এরকম কোনো বিষয় যে ঘটতে পারে, এটা তো উনি জানেনই না।

    চিকিৎসক যখন জানতে চাইলো, কেন তিনি স্বামীকে বিষয়টি জানাননি, এমন প্রশ্নের উত্তরে স্ত্রী রাগ করে বলতে লাগলেন, কোনো মানুষের সাথে ১২ বছর একসাথে থাকার পরে যদি তাকে আলাদা করে নিজের জন্য বলা লাগে, তাহলে আমার এই ১২ বছরের সংসারের কী মূল্য! আমিই কেন বুঝতে হবে, বলতে হবে, আমি উনার স্ত্রী, উনার কী আমার জন্য কোনো চিন্তা থাকবে না? আর এজন্য স্বামী এখন চাইলেও আমি উনার সাথে সঙ্গমে রাজি হয় না। কারণ, আমি তো কখনোই সুখ পাই না।

    চিকিৎসকের মতামত: প্রথমে আমরা বলতে চাই, নাজনীনের সেক্সের প্রতি ভয়ের যে কথা বলা হচ্ছে বিষয়টা আসলে ভয় না। বরং সেক্সের প্রতি স্ত্রীর এক ধরনের বিরক্তি চলে আসছে। আর এই বিরক্তি আসলে মন-মানসিকতায় আঘাত হানে। যার ফলে তিনি সারাদিন অস্বস্তিতে ভোগা শুরু করেন। এর ফলে নাজনীনের খাওয়া, ঘুম, স্বাভাবিকত্ব সবকিছুতে বিরক্তি চলে আসছে। যদিও বিষয়টি সে সামনে আনতে রাজি না। তাই সবার সাথে ভালো আচরণ করছে।

    তবে আমাদের বোঝা উচিত, খাওয়াতে যেমন একটা তৃপ্তি থাকে, সেক্সেও থাকে। আর এটাই স্বামী কখনো বুঝতে চাইতো না। সেক্স যে সময় নিয়ে করা লাগে, সেক্স যে মন চাইলেই করে চলে যাওয়ার মতো জিনিস না এটাই স্বামী বুঝতে চাইতো না। সেক্সের আগে যে প্রস্তুতি আছে এটাই বোঝা উচিত।

    এই বিষয়টা কখনো দুইজনের মধ্যে আদান-প্রদান হয়নি। এমনকি স্বামী এটা কখনো বুঝতেই চায়নি। পুরুষতান্ত্রিক সমাজে স্বামী এটা মানতেও চায়নি। এমনকি স্ত্রীও রাগ করে আর কিছু বুঝায়নি।

    এই মুহূর্তে দুইজনের মধ্যে সেই রোমান্টিসিজম, সেক্স, কমুনিকেশন আবার ফিরিয়ে আনতে হবে। সেক্স যে আলাদা কোনো বিষয় না, বরং নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ গড়লে ভালোভাবে বাড়বে এটাই পৃথিবীর সবাই বোঝা উচিত। এই ফ্রেন্ডশিপ, এই ভালোবাসাই দুইজনের মধ্যে মিসিং ছিল।

    এই মুহূর্তে বিষয়টি যদি রিলেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এক রকমের চিকিৎসা, কিন্তু এখন তো স্ত্রীর মানসিক একটা ডিপ্রেশন কাজ করছে, তাই ডিপ্রেশনের জন্য আলাদা চিকিৎসা করতে হবে আবার সম্পর্ক বিল্ড আপের অন্য চিকিৎসা তো করতেই হবে। নিজেদের কমুনিকেশনের জায়গা তৈরি করতে হবে।

    কেস ষ্টাডির সূত্রঃ অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    নারী পরিবার মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য স্ট্রেস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যার কারণ বিষণ্ণতা!
    Next Article প্যানিক ডিজঅর্ডারঃ লক্ষণ ও প্রতিকার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.