Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যাকে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখতে হবে
    কার্যক্রম

    আত্মহত্যাকে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখতে হবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 30, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেশে চলছে আত্মহত্যার নীরব মহামারি। তবে বিষয়টি নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নেই কোনো উদ্বেগ। এখনো আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টাকে অপরাধ হিসেবেই দেখা হয়। অথচ একে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখতে হবে এবং সেই অনুযায়ী আত্মহত্যা প্রতিরোধে কাজ করতে হবে।

    গত শনিবার (২৯ জানুয়ারি) সকালে ‘বিশ্ববিদ্যালয়ে বেড়েছে আত্মহত্যা:হতাশায় নিমজ্জিত শিক্ষার্থীরা’ বিষয়ক ভাচু‌র্য়ালি সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এসব কথা বলেন। শিক্ষার্থী, সামাজিক ও মানসিক স্বাস্হ্যবিষয়ক সামাজিক সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গত এক বছরে তরুণ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। সমীক্ষায় দেখা গেছে, দেশের বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

    আত্মহত্যাকারীদের ৬০ শতাংশই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর আত্মহত্যার প্রবণতা নারী শিক্ষার্থীদের চেয়ে পুরুষদের মধ্যে অনেক বেশি। দেশের প্রায় ৫০টি জাতীয় ও স্হানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে সংখ্যাটি তুলে ধরেছে আঁচল ফাউন্ডেশন। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘দেশে আত্মহত্যার এক নীরব মহামারি চলছে। আঁচল ফাউন্ডেশনের আগের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত দেড় বছরে প্রায় ১৪ হাজার মানুষ আত্মহত্যা করেছে। আমাদের সব প্রচেষ্টা করোনা মহামারিকে নিয়ে। কিন্তু আত্মহত্যার মতো এমন একটি মহামারি সামলাতে সুচিন্তিত, পরিকল্পিত কোনো প্রচেষ্টা নেই।’

    জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমদ বলেন, দেশের আইনে আত্মহত্যাকে এখনো একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। অথচ প্রতিবেশীসহ অনেক দেশে এটিকে একটি মানসিক স্বাস্হ্য সমস্যা হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টাকে অপরাধ হিসেবে দেখার প্রবণতা বন্ধ করতে হবে। বেসরকারি সংগঠন ইনোভেশন ফর ওয়েলবিইংয়ের প্রতিষ্ঠাতা মনিরা রহমান বলেন, আত্মহত্যার চিন্তা করা, আত্মহত্য্যার চেষ্টা করা এবং আত্মহত্যা সম্পাদনকারীদের অনেক লক্ষ্মণ চিহ্নিত করা যায়। পরিবারের মধ্যে বিষণ্ণতায় ভোগা সদস্যরা বেশি ঝুঁকিতে থাকে। তাদের এ সব লক্ষণ অন্য সদস্যদের বুঝতে হবে। এসব ক্ষেত্রে সহমর্মিতা দিয়ে কাছে নিতে হবে। তাদের সমস্যার কথা শুনতে হবে।

    আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, ‘পত্রিকা বিশ্লেষণ করে আমরা আত্মহত্যার কারণগুলো দেখে বুঝতে পেরেছি, বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে, সমস্যা তার চেয়েও গভীর। নতুন পরিস্হিতির সঙ্গে খাপ খাওয়ানোর শিক্ষা এই শিক্ষার্থীরা পায় না, বিধায় তাদের জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলে তারা সেটা সামলাতে পারে না। আমরা যদি তাদের শিখাতে পারি যে ভালোমন্দ যা-ই ঘটুক না কেন, তা জীবনেরই অংশ এবং একটা সময় পর ঠিক হয়ে যাবে। তাহলে এই শিক্ষার্থীরা নিজেদের খারাপ সময়টাও কাটিয়ে উঠতে পারবে।’

    সম্মেলনে আরো উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, আঁচল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামিরা আক্তার সিয়াম প্রমুখ। সঞ্চালনা করেন বুশরা পাটোয়ারী। মূল বক্তব্য উপস্হাপন করেন ফারজানা আকতার।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘মানসিক স্বাস্থ্য নিয়ে বিনিয়োগ নিজেকে দেওয়া সেরা উপহার’
    Next Article নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন সিদ্দিকুর রহমান
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.