Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনার কারণে সৃষ্ট আলসেমি এবং মানসিক চাপ
    করোনায় মনের সুরক্ষা

    করোনার কারণে সৃষ্ট আলসেমি এবং মানসিক চাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 5, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনায় বদলে গেছে মানুষের জীবন আচরণ। করোনা থেকে বাঁচতে মানুষ নিজেকে সাবধানে রাখতে চান। আর সেজন্য অনেকে ঘর থেকেই কাজ করতে চান, বাইরে বেরুতে চান না মোটেই। সারাদিনই হয়তো পার করেন ঘরে।

    এমনকি বিনোদনের ধরণও বদলে গেছে মানুষের। এখন আর বাইরে বেরিয়ে সঙ্গীদের সঙ্গে হাঁটাহাঁটি, কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে রাজি হোন না অনেকে। আর এই পরিবর্তন মানুষের জীবনাচরণে বাজে প্রভাব ফেলছে, যার প্রভাব পড়ছে শরীরে, মানসিক স্বাস্থ্যেও।

    মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগ সম্প্রতি একটি গবেষণা চালিয়েছেন। যেখানে দেখা যায়, করোনার ফলে মানুষের ঘরে থাকতে চাওয়া বা কাজের ধরণ তাদের মনের উপর বিরাট প্রভাব ফেলেছে।

    করোনার শুরু থেকেই আইওয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগ এই সমীক্ষা শুরু করেছিল। তখন থেকেই করোনার কারণে মানুষের ঘরে বেশি সময় কাটানো শুরু হয়। অনেক অফিস, কর্মক্ষেত্রই অনলাইন নির্ভর হয়ে পড়ে। তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও পড়াশোনার পুরোটাই নিয়ে আসে অনলাইনে। ফলে বহু মানুষের বাড়ি থেকে বেরোনোর সময় কমে যায়। বাড়তে থাকে বসে বসে সময় কাটানো। আর গবেষণায় দেখা যায়, এর ফলে মানুষের মন খারাপের মাত্রাও বাড়তে থাকে।

    গবেষক দলের প্রধান জেকব মেয়ার বলেন, ‘সাধারণত বসে থাকার বিষয়টা নিয়ে আমরা অধিকাংশ সময়েই মাথা ঘামাই না। বসে আছি তো আছি। ভাবি, তাতে কীইবা আর আসে যায়। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হয়, এটা তো কোনো নেশা নয় যে, আমরা এটা নিয়ে সচেতন হবো। এভাবে বসে থাকাটা স্বাভাবিকই মনে হয়। কিন্তু এটাই মারাত্মক ক্ষতিকর।’

    তাদের গবেষণায় দেখে গেছে, যাদেরই বসে থাকার সময় বেড়ে গেছে, তাদের প্রত্যেকের মধ্যে অবসাদের প্রবণতা বেড়েছে। শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই উদ্বেগ বা অ্যাংজাইটির সমস্যাতেও ভুগছেন।

    আইওয়া বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যার বিভাগ সমীক্ষাটি চালানোর জন্য শুধু আমেরিকার ৩ হাজার মানুষকে বেছে নেওয়া হয়েছিল। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশ কয়েকজন মানুষের ওপরেও সমীক্ষা চালানো হয়।

    গবেষণাপত্রে বলা হয়েছে, বাড়ি থেকে কাজের ফলে অনেকেরই অফিসে যাতায়াতের সময় বেঁচে যাচ্ছে। আগে এই সময়টা হাঁটাহাঁটি করে। রাস্তায় বেরিয়ে কেটে যেতে। এখন এই সময়টাই তারা কাটাচ্ছেন বসে। এর ফলে মানসিক স্বাস্থ্যের তীব্র অবনতি হচ্ছে।

    ব্যায়াম বা যোগাসন মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যারা সেগুলো করেন না, তাদের সবার যে মানসিক স্বাস্থ্যের হাল খারাপ হয়, তাও নয়। কিন্তু শুধু বসে থাকার ফলেই যে মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে, তা প্রমাণিত নতুন গবেষণায়।

    কেবল সমস্যা খোঁজা নয়, এর সমাধানও দিয়েছেন গবেষকরা। দলের প্রধান জেকব মেয়ার সমাধানের পন্থা বাতলে দিয়ে বলেন, ‘বসে থাকায় যেহেতু মন খারাপের উদ্ভুত ঘটে। তাই অবশ্যই আমাদের বসে থাকা এড়িয়ে চলতে হবে। আমাদের দিনের নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হাঁটাহাঁটি, অন্যদের সঙ্গে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে। শুধু তাই নয়, ব্যায়াম করতে হবে এবং নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে।’

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    করোনা ভাইরাস কোভিড ১৯ নারী পুরুষ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঋতু পরিবর্তনে মনের প্রভাব
    Next Article ইসি’র সার্চ কমিটিতে সাইকিয়াট্রিস্ট আনোয়ারা সৈয়দ হক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.