Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতিরিক্ত কাজ মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়
    জীবনাচরণ

    অতিরিক্ত কাজ মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 5, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এই দেশে কর্মজীবিদের স্বল্প খরচে অধিক কাজ করানো সম্ভব হয়। সেই কারণে অনেক সময় কর্মচারীদের দিয়ে অধিক কাজ করানো হয়ে থাকে। যদিও দিনে ৮ ঘণ্টা কাজ করা আদর্শ সময়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জায়গায় এই সময়ের চেয়েও বেশি খাটানো হয়ে থাকে। যা কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার এক জরিপে বলা হয়েছে সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৯৪ টি দেশ থেকে সংগ্রহ করা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে জরিপটি চালানো হয়েছে। অতিরিক্ত কাজের ফলে মানসিক চাপে বেশি ভোগেন কর্মচারীরা। এর পাশাপাশি স্ট্রোক, হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়।

    ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত অধিক সময় ধরে কাজ করার কারণে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৪২ শতাংশ আর স্ট্রোকে মৃত্যু বেড়েছে ১৯ শতাংশ। এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ-জনিত রোগের ঝুঁকি বাড়ে ৩৫ শতাংশ। এক সমীক্ষায় দেখা গেছে ৪ লাখ মানুষ স্ট্রোকেই মারা গেছেন। এমনকি হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে তিন লাখের মতো।

    স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের নিটোরের সাবেক পরিচালক অধ্যাপক মুহম্মদ সিরাজ-উল-ইসলাম জানান, বেশিরভাগ সময়ে বসে কাজ করা হয় বলে লম্বা সময় নড়াচড়া করা হয়না আমাদের। ফলে ডিপ ভেইন থ্রম্বোসিস নামের একটি সমস্যা হয়। যার কারণে শিরায় রক্ত জমাট বাঁধার মতো বিষয় ঘটে। এই শিরাগুলো রক্ত চলাচল মস্তিষ্ক ও হৃদযন্ত্রের সুস্থতার সাথে সরাসরি সম্পর্কিত।

    অধ্যাপক মুহম্মদ সিরাজ-উল-ইসলাম বলেন, ‘বসে থাকার কারণে পায়ে ব্যথা হওয়ার সমস্যাই বেশি হয়। তবে ছোট ক্লট (জমাট বাঁধা রক্ত) মস্তিষ্কে পৌঁছে গেলে এবং ধমনীতে আটকে গেলে পক্ষাঘাত বা স্ট্রোকও হতে পারে। আবার ক্লট যদি হৃদযন্ত্রের কোন অংশে আটকে যায় তখন হৃদযন্ত্রে পর্যাপ্ত রক্ত পৌছায় না। তখন মৃত্যুর মতো ঘটনাও ঘটে।’

    এছাড়াও কম্পিউটারের সামনে বসে কাজ করলে চোখের যেমন ক্ষতি হয় একইভাবে ডায়াবেটিসের সম্ভাবনাও বাড়ে। তবে এসবের চেয়েও মানসিক চাপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান সময়। এই বিষয়ে ডা. ইশরাত শারমিন বলেন, ‘বেশি সময় একই কাজ করলে ঐ কাজের উপর একটা বিরক্তি ভাব চলে আসে। এতে কাজে অনুপস্থিতি বেড়ে যায়। যথেষ্ট বিশ্রাম না হওয়ার কারণে ক্লান্তি বোধ তৈরি হয়, কাজে ভুল বেড়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। এছাড়াও ধীরে ধীরে একজন কর্মীকে অবসাদগ্রস্ত করে তোলে।’ কাজের চাপে অনেকে অ্যালকোহল বা মাদকেও আসক্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন এই সাইকোলোজিস্ট।

    এর সমাধান হিসেবে ডা. ইশরাত শারমিন কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘কাজের ফাকে ছোট বিরতি নিতে হবে। সহকর্মীদের সাথে গল্প করা, পছন্দের কারো সাথে ফোনে কথা বলা, পছন্দের কোন গান শোনা এসবও করতে পারেন। প্রয়োজনে অফিস থেকে ছুটি নিতে পারেন।’

    এই চিকিৎসক আরও যোগ করেন, ‘অফিসে না বলা শিখতে হবে। বাড়িতে কাজ নিয়ে যাওয়া যাবে না। চাপ তৈরি হচ্ছে মনে হলে সেটা সরাসরি জানিয়ে দিতে হবে। এসব করতে পারলে মানসিক চাপ কমিয়ে নিজের কাজ উপভোগ করা সম্ভব হবে।’

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    অতিরিক্ত কাজ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইসি’র সার্চ কমিটিতে সাইকিয়াট্রিস্ট আনোয়ারা সৈয়দ হক
    Next Article বিবাহ বিচ্ছেদ পরবর্তী মানসিক পীড়া লাঘবে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.