Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ; অনিয়ন্ত্রিত রাগ
    মানসিক স্বাস্থ্য

    বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ; অনিয়ন্ত্রিত রাগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 10, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রাগলে পরে কি আপনার কিছু খেয়াল থাকে না? বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান? তাহলে, আপনি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যায় ভুগছেন।

    এটি একটি মানসিক রোগ। এই রোগে শুধু অপর্যাপ্ত রাগই নয়, সেইসঙ্গে দেখা দেয় অন্য অনেক সমস্যাও। একজন মনোবিদের কাছে বর্ডার লাইন পার্সোনালিটির রোগীরা রীতমতো চ্যালেঞ্জের বিষয়। কারণ, খুব সহজে এই ধরনের রোগীদের সমস্যার সমাধান করা যায় না।

    এই বর্ডার লাইনের রোগীরা ভীষণ নীতিবাগীশ হন। যেমন ধরুন, টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে সবাই টিকিট কাটছেন। হয়তো দেখা গেল একজন পরে এসে আগে লাইনে দাঁড়িয়ে গেল। অন্যরা এক্ষেত্রে মৃদু প্রতিবাদ করবেন। কিন্তু একজন বর্ডার লাইনের রোগী বলতে গেলে চড়াও হবেন সেই লোকটির ওপর। হ্যাঁ, এতটাই নীতিবাগীশ হন এই ধরনের রোগীরা।

    এদের বন্ধুভাগ্য ভারী অদ্ভুত হয়। কিছুদিন অন্তর অন্তর বন্ধুরা পাল্টায়। এরা খুব চরমপন্থী হন। তাই যখন যাকে ভাল লাগে তার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকেন। আবার কিছুদিন পরই হয়তো দেখা যায়, সেই মানুষটাই খারাপ হয়ে গেল তাঁর কাছে। একেবারে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। রাস্তাঘাটে বা পুলিশের সঙ্গে নানা সময়ে  ঝগড়ায় জড়িয়ে পড়েন এঁরা। এঁদের কোথাও যেন গভীর বিষাদ থাকে। কোনও অনৈতিক কাজ  এঁরা করতে চান না। যদি সেই কাজকে অনৈতিক বলে মনে করেন। আর হ্যাঁ, এরা কখনও কোনও প্রত্যাখ্যান নিতে পারেন না, অপমান সহ্য করতে পারেন না এতটুকু। সামান্য অপমানিত হলেও তার রেশ থেকে যেতে পারে কয়েকঘণ্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত!

    দেখা গিয়েছে, যাঁদের বাইপোলার ডিপ্রেশন রয়েছে, তাঁদের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারও রয়েছে। আবারও বলি, এঁদের রাগ সাংঘাতিক হয়। একটা সামান্য ঘটনায় অপরিমিত রাগ হয় এদের। তবে তার মানে এই নয় যে, আপনি একটু বেশি রাগ করলেই ধরে নিতে হবে আপনার এই সমস্যা রয়েছে। যদিও দেখা গিয়েছে, যাঁদের শরীরে চণ্ডালের রাগ, তাঁরা কিন্তু অনেকেই বর্ডার লাইন পার্সোনালিটির রোগী হন।

    বলাই বাহুল্য, অপর্যাপ্ত রাগ আপনার পারিবারিক জীবনকে তো বটেই, সামাজিক জীবনকেও বিপর্যস্ত করে দিতে পারে। হতে পারে, কিছুদিন ধরে আপনি অ্যাংজাইটিতে ভুগছেন। হতে পারে, ভেতরে ভেতরে আপনার মনের কোণে ডিপ্রেশন দেখা দিয়েছে। সেই কারণেও আপনি রেগে যাচ্ছেন এভাবে। তবে রাগ যে কারণেই হোক না কেন, একে কোনওভাবে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, মনোবিদরা রাগকে বলেন নেতিবাচক আবেগ বা নেগেটিভ ইমোশন।

    আপনার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দিয়েছে নাকি অন্য কোনও সমস্যা থেকে আপনি এত রেগে যাচ্ছেন, তা বড় কথা নয়। রাগকে পোষ মানানোর চেষ্টা করুন।

    রাগের বশে এমন কোনও কথা বলে বসবেন না, যা পরে গিলে ফেলতে হয়। এমন কিছু করে বসবেন না, যার জন্য সারাজীবন মাশুল গুনতে হয়। মনে রাখবেন, এই রাগ কিন্তু একটা সুন্দর জীবনকে ছারখার করে দিতে পারে। তাই নিজে থেকে নিয়ন্ত্রণ করতে না-পারলে অবশ্যই মনোবিদের সঙ্গে দেখা করুন।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্বব্যাপী প্রতি বছর আত্মহত্যার কারণে মৃতের সংখ্যার ২.০৬% হলো বাংলাদেশী
    Next Article গাছপালা ঘেরা পরিবেশে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.