Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতিচঞ্চলতা (ADHD) রোগের আধুনিক চিকিৎসা
    ফিচার

    অতিচঞ্চলতা (ADHD) রোগের আধুনিক চিকিৎসা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 14, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চঞ্চলতা প্রতিটি শিশুর একটি অনন্য বৈশিষ্ট্য। কিন্তু এই চঞ্চলতা যখন স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটিকে বলে ADHD বা অতিচঞ্চলতা রোগ। এটি মস্তিষ্কের একটি বিকাশজনিত সমস্যা, ইংরেজীতে যাকে বলে Neurodevelopmental Disorder।

    আজ থেকে বছর দশেক আগেও এই রোগ সম্পর্কে মানুষের খুব বেশি ধারনা ছিলনা। কিন্তু সময় যত এগোচ্ছে, ADHD সম্পর্কে মানুষের জানার আগ্রহও তত বাড়ছে। বিশেষত বর্তমানে এই রোগের চিকিৎসা নিয়ে অভিভাবকদের মনে নানা প্রশ্ন থাকে- চিকিৎসায় কি ADHD সম্পূর্ন ভাল হবে? আমার শিশু কি আর দশটা স্বাভাবিক শিশুর মত জীবনযাপন করতে পারবে?

    উত্তর হচ্ছে- পারবে। দ্রুততম সময়ে ADHD নির্নয় করে যদি চিকিৎসার আওতায় আনা যায় তাহলে এই রোগে আক্রান্ত শিশুরাও আর দশটি স্বাভাবিক শিশুর মত ভবিষ্যতে সফল জীবনযাপন করতে পারবে।

    চিকিৎসার উদ্দেশ্যঃ ADHD আক্রান্ত শিশুদের যদি সঠিক চিকিৎসা দেয়া না যায় তাহলে পরবর্তীতে এইসকল শিশু পড়াশুনায় পিছিয়ে পড়া, আচরনগত সমস্যা, অতিচঞ্চলতার কারনে বিভিন্ন দূর্ঘটনার শিকার হওয়াসহ পরিনত বয়সে নানা সামাজিক ও পারিবারিক কলহ, ঘনঘন চাকরি হারানো, বিষন্নতা, দুশ্চিন্তা ইত্যাদি মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া এবং মাদকাসক্তিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে। তাই অতিচঞ্চলতা রোগের চিকিৎসার মূল উদ্দেশ্য হল রোগীকে ভবিষ্যত সম্ভাব্য সকল জটিলতা থেকে বাচিয়ে একটি সুস্থ, স্বাভাবিক ও নিয়ন্ত্রিত জীবনযাপনে সাহায্য করা।

    চিকিৎসার প্রকারভেদঃ অন্যান্য মানসিক রোগের মত ADHD রোগের চিকিৎসায়ও ওষুধ এবং সাইকোসোশ্যাল ইন্টারভেনশন এই দুটোরই ভূমিকা রয়েছে। সেই সাথে বাড়তি সংযোগ হিসেবে আছে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন।

    ওষুধের ভূমিকাঃ ADHD রোগের ওষুধের মধ্যে প্রথম সারির ওষুধের মধ্যে আছে স্টিমুলেন্ট গ্রুপের ওষুধসমূহ যেমন- মিথাইলফেনিডেট, এম্ফিটামিন ইত্যাদি। এর মধ্যে উন্নত বিশ্বে মিথাইলফেনিডেটের ব্যবহার ব্যাপক। কিছুদিন আগ পর্যন্তও এই মিথাইলফেনিডেট আমাদের দেশে পাওয়া যেত না, অন্যদিকে উচ্চমূল্যের কারনে বিদেশী কোম্পানির তৈরীকৃত এই ওষুধ আমাদের দেশের অনেক রোগীর পক্ষেই কেনা সম্ভব হত না। তবে আশার কথা হচ্ছে, খুব সম্প্রতি আমাদের দেশেই মিথাইলফেনিডেট ওষুধটি তৈরী হচ্ছে যার ফলে ADHD রোগের চিকিৎসা এখন আগের চেয়ে অনেক সহজ। পাশাপাশি দ্বিতীয় সারির ওষুধ হিসেবে বিভিন্ন নন-স্টিমুলেন্ট যেমন এটোমক্সেটিন, গুয়ানফেসিন ইত্যাদি ওষুধ ব্যবহার করা যায়।

    বয়সের দিক বিবেচনায় পাঁচ বছর এবং তার অধিক বয়েসী শিশু-কিশোরদের ক্ষেত্রে তীব্র মাত্রার অসুখে প্রথমেই ওষুধ ব্যবহারের কথা বলা হয়েছে। অন্যদিকে মৃদু ও মধ্যম মাত্রার অসুখে সাইকোথেরাপির কথা প্রথমে বলা হলেও এতে যদি কোন উন্নতি না পাওয়া যায় সেক্ষেত্রে সাইকোথেরাপির সাথে ওষুধের ব্যবহার করলে ভাল উন্নতি পাওয়া যায়।

    সাইকোসোশ্যাল ইন্টারভেনশনঃ পাঁচ বছরের নিচের শিশু এবং যেকোন বয়েসী মৃদু মাত্রার ADHD রোগীদের ক্ষেত্রে প্রথমেই সাইকোসোশ্যাল ইন্টারভেনশনের কথা বলা আছে। এর মধ্যে সর্বপ্রথম বিষয়টি হচ্ছে রোগীর পরিবারকে এই রোগ সম্পর্কে একটি সহজ ও সঠিক ধারনা (সাইকোএডুকেশন) দেয়া। এরপর ধাপে ধাপে রোগীর পরিবার ও রোগীকে বিভিন্ন সাইকোথেরাপীর আওতায় আনা যেমন- প্যারেন্ট ট্রেনিং প্রোগ্রাম, বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সোশ্যাল স্কিল ট্রেনিং ইত্যাদি।

    পরিবারের ভূমিকাঃ ADHDর সাইকোসোশ্যাল ইন্টারভেনশনের দিকে তাকালেই দেখা যায় এই রোগ নিয়ন্ত্রনে পরিবারের ভূমিকা কতখানি। এছাড়াও নিয়মিত ঔষধ সেবন, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে খেয়াল রাখা, সর্বোপরি রোগীকে নিয়মিত চিকিৎসকের ফলোআপে রাখার ক্ষেত্রে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি।

    খাদ্যাভ্যাসের পরিবর্তনঃ কিছু গবেষনায় পাওয়া গেছে যে কৃত্রিম রঙ সংবলিত ও প্যাকেটজাত খাবার, দুধ ও দুগ্ধজাতীয় খাবার ইত্যাদি বাচ্চাদের হাইপারএক্টিভিটির সহায়ক যেজন্য অনেক চিকিৎসক বাচ্চাদের এই খাবারগুলো দিতে নিষেধ করেন। কিন্তু সম্প্রতি নতুন কিছু গবেষনায় উঠে এসেছে যে এধরনের খাবারের সাথে সরাসরি বাচ্চাদের হাইপারএক্টিভিটির বিষয়টা বিতর্কিত। যদি ব্যক্তিবিশেষে কোনো শিশুর ক্ষেত্রে কোন নির্দিষ্ট খাবারের সাথে তার অতিচঞ্চলতার সংযোগ পাওয়া যায় শুধুমাত্র তবেই সেটি বাদ দিতে হবে অন্যথায় একটি পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারিরীক ব্যায়ামই অতিচঞ্চল শিশুদের জন্য যথেষ্ট।

    আধুনিক চিকিৎসাঃ ADHDর আধুনিক চিকিৎসায় সর্বশেষ সংযোজন eTNS (External Trigeminal Nerve Stimulation) যার অর্থ দেহের বাইরে একটি ছোট্ট ডিভাইসের সহায়তায় মস্তিষ্কের ট্রাইজেমিনাল নার্ভকে উদ্দীপনা দেয়া। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের FDA এই ডিভাইসটির অনুমোদন দেয় যা বর্তমানে আমেরিকার প্রায় ৬ মিলিয়ন ADHD আক্রান্ত শিশুর চিকিৎসায় এক নবদিগন্তের সূচনা করেছে। অদূর ভবিষ্যতে হয়ত আমরাও এই eTNS er মাধ্যমে আমাদের দেশের অতিচঞ্চল শিশুদের চিকিৎসা দিতে পারব।

    কখন ওষুধ বন্ধ করা যাবে? অতিচঞ্চল বাচ্চার অভিভাবকদের মনে সবসময়ই একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তা হল – আমার বাচ্চাকে কি আজীবনই ওষুধ খেতে হবে? এর উত্তর হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘসময় ধরে এমনকি পরিনত বয়সে এসেও ওষুধ চালিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে তবে কিছু বিশেষ ক্ষেত্র বিবেচনায় ওষুধ বন্ধও করা যেতে পারে। যেমন-

    • যদি ওষুধ চলাকালীন বিগত এক বছর ধরে আপনার শিশুর মধ্যে ADHD রোগের কোনো লক্ষনই আর না থাকে।
    • ওষুধের ডোজ না বাড়ানো স্বত্ত্বেও অর্থাৎ একই ডোজে আপনার শিশুর অবস্থার দিনকে দিন উন্নতি হতে থাকে।
    • ভুলক্রমে কোনো ডোজ বাদ পড়লেও আপনার শিশুর মধ্যে পুনরায় কোন লক্ষন দেখা না যায় এবং,
    • আপনি বুঝতে পারেন যে আপনার সন্তানের মধ্যে যেকোন কাজে মনোনিবেশ করার একটি নতুন ক্ষমতা তৈরি হয়েছে।

    তবে সন্তানের এই বিষয়গুলোতে শতভাগ নিশ্চিত হওয়ার পরও কখনো নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না। আপনার পর্যবেক্ষন যাই হোক না কেন, চিকিৎসকের কাছে গিয়ে আপনার কথাগুলি বলবেন এবং পরবর্তীতে তার পরামর্শেই ওষুধ বন্ধ করবেন।

    মনে রাখবেন, আপনার শিশুর অতিচঞ্চলতা কোনো দুষ্টুমি না, আচরনগত সমস্যা বা অবাধ্যতা না, এটি তার ইচ্ছাকৃতও নয়। এটি একটি মানসিক সমস্যা, মস্তিষ্কের রাসায়নিকের কিছু তারতম্য যা অন্যান্য সকল অসুখের মত সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ন নিয়ন্ত্রনে আনা সম্ভব।

    ডা. মাহাবুবা রহমান
    রেসিডেন্ট, চাইল্ড এন্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনোবিদ্যায় ভালবাসা নিয়ে কিছু কথা
    Next Article কপালের নিচে ও নাকের গোড়ায় ভারী বা অস্বস্তি অনুভব করছি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.