Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছে স্কুলগামী ৮ শতাংশ শিশু-কিশোর
    মানসিক স্বাস্থ্য

    শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছে স্কুলগামী ৮ শতাংশ শিশু-কিশোর

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 20, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শৈশবের প্রারম্ভেই মানুষের বিকাশ হয় সবচেয়ে দ্রুত। কৈশোরে আবারো নতুন পর্বের সূচনা। শৈশব-কৈশোরের এ সময়ের অতিসাধারণ শারীরিক ও মানসিক ব্যাধিগুলো যথাযথ পরিচর্যার অভাবে পরবর্তী সময়ে বড় আকার ধারণ করে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য বলছে, বাংলাদেশের ৫-১৭ বছর বয়সী স্কুলগামী শিশু-কিশোরদের মধ্যে ৮ শতাংশই কোনো না কোনো মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে।

    বাংলাদেশের ৫-১৭ বছরের শিশু-কিশোররা অন্তত ১৪ ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভুগছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে ৫-১৭ বছরের শিশু-কিশোরদের মধ্যে ৮ শতাংশ অন্তত একটি শারীরিক বা মানসিক জটিলতায় ভুগছে। এর মধ্যে শারীরিক অক্ষমতা যেমন চোখে কম দেখা, শ্রবণ সমস্যা, হাঁটার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা রয়েছে। একইভাবে মানসিক জটিলতার মধ্যে বিষণ্নতা, উদ্বেগ, যোগাযোগের অক্ষমতা, বন্ধু তৈরিতে সমস্যা, মনে রাখার সমস্যা ও আচরণ নিয়ন্ত্রণের অক্ষমতাসহ নানা জটিলতা রয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, এসব শারীরিক ও মানসিক জটিলতা (ফাংশনাল ডিফিকাল্টিস) মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে বেশি। প্রতিটি জটিলতার সঙ্গে আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পর্কযুক্ত। ভুক্তভোগীদের ১০ শতাংশ অতিদরিদ্র পরিবারের সন্তান আর অতিধনী পরিবারের সন্তান ৬ শতাংশ। বিভাগভিত্তিক অবস্থানে বরিশাল ও ময়মনসিংহের শিশু-কিশোররা শীর্ষ অবস্থানে রয়েছে। এসব শিশু-কিশোরের ২১ শতাংশ বরিশাল ও ১৮ শতাংশ ময়মনসিংহের বাসিন্দা। মূলত মানসিক স্বাস্থ্যের বিরূপ প্রভাব রয়েছে স্কুলগামী শিশু-কিশোরদের মধ্যে। বিষণ্নতায় ভুগছে ৪ শতাংশ ছেলেমেয়ে। তাদের মধ্যে উদ্বিগ্নতার হার ৩ শতাংশ। ছেলে ও মেয়েদের মধ্যে আচরণ নিয়ন্ত্রণের অক্ষমতা রয়েছে যথাক্রমে ৩ ও ২ শতাংশ। এছাড়া দৃষ্টি ও শ্রবণ সমস্যা, বন্ধু তৈরিতে অনীহা, যোগাযোগ রক্ষা করতে না পারা, মনোযোগ ভঙ্গ হওয়া, চলাফেরায় সমস্যা, নিজের প্রতি যত্ন নেয়ার অক্ষমতা, শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে অভ্যস্ত হতে না পারা, শিখন সমস্যা ও মনে রাখতে না পারার মতো শারীরিক ও মানসিক জটিলতা রয়েছে।

    ইউনিসেফের তথ্য মতে, ৫-৯ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে এসব সমস্যা সবচেয়ে বেশি। তাদের মধ্যে ১০ শতাংশই এসব সমস্যার কোনো না কোনোটিতে ভুগছে। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে এ হার ৯ শতাংশ। শহরাঞ্চলের চেয়ে এটি ২ শতাংশ বেশি। শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হারে প্রভাব ফেলছে এসব সমস্যা। স্বাভাবিকভাবেই ভুক্তভোগীদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিতি কম দেখা গেছে। ফলে স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে একই শ্রেণীতে অধ্যয়নের পুনরাবৃত্তি ঘটছে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক ভাগে ভাগ করে সংস্থাটি বলছে, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক ১০ শতাংশ শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ছে। অন্যদিকে এ দুই পর্যায়ে যথাক্রমে ১১ ও ৬ শতাংশ শিক্ষার্থী একই শ্রেণীতে অধ্যয়নের পুনরাবৃত্তি ঘটিয়েছে।

    শিশু-কিশোরদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করা জাতিসংঘের এ সংস্থাটি বলছে, জীবনের শুরুর দিকে উৎসাহ জোগানো ও শিক্ষাই তার পরিপূর্ণ বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কথা বলা, পড়া, গান গাওয়া, ধাঁধার সমাধান ও অন্যদের সঙ্গে খেলাধুলা শিশুর ওপর সুস্পষ্ট প্রভাব ফেলে। দুই বছর বয়স পর্যন্ত শিশু মনোযোগ দিয়ে শোনে, কথায় সাড়া দেয়, শব্দের অনুকরণ করে, প্রথম অর্থবোধক শব্দ বলে, বড়দের কাজ-কর্ম অনুকরণ করে, বন্ধুত্ব গড়ে তোলে, সমস্যার সমাধান করে ও খেলাধুলা শুরু করে। তিন থেকে পাঁচ বছরে শিশুরা নতুন নতুন বিষয় শেখা উপভোগ করে, দ্রুত ভাষা রপ্ত করতে থাকে, কোনো বিষয়ে বেশি সময় মনোযোগ ধরে রাখার সক্ষমতা অর্জন করে ও নিজের মতো করে কিছু করতে চায়।

    ইউনিসেফ জানিয়েছে, এর আগে বিভিন্ন পরিসরে শিশু ও কিশোরদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টি নিয়ে গবেষণা করা হতো। কয়েক বছর ধরে শিশু ও কিশোরদের শিক্ষার যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে আনতে চেষ্টা করা হচ্ছে। এখন সব সীমবদ্ধতা তুলে আনা হয়। যেসব শিশু ও কিশোর শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সমস্যার কারণে শিক্ষার বাইরে থাকত তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আনাই লক্ষ্য ছিল।

    গবেষণার তথ্য বলছে, বয়ঃসন্ধিকালের ১০-১৯ বছর পর্যন্ত সময়কে শৈশব-পরবর্তী ক্রান্তিকাল হিসেবে ধরা হয়। এ সময়ে শারীরিক, মানসিক ও সামাজিক পরিবর্তন, অপব্যবহার বা সহিংসতা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশ্বব্যাপী রোগের ১৬ শতাংশই মানসিক ব্যাধির কারণে হয়ে থাকে বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশু-কিশোরদের মধ্যে সাধারণ মানসিক ব্যাধি (সিএমডি) বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য বিষয়টি অবহেলিত থেকে যাচ্ছে। বাংলাদেশে জনসংখ্যার ১০ শতাংশের বেশি শিশু ও কিশোর। যাদের মধ্যে আত্মঘাতী ধারণা, পরিকল্পনার সঙ্গে আত্মঘাতী ধারণা, আত্মহত্যার চেষ্টা, উদ্বেগ, একাকিত্ব, ঘনিষ্ঠ বন্ধুত্বের অভাব ও তামাক, সিগারেট, অ্যালকোহল এবং গাঁজা গ্রহণের প্রবণতা দেখা যায়। লিঙ্গ, বয়স, নিম্ন অর্থনৈতিক অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামোগত ফলাফল (একাডেমিক গ্রেড), অভিভাবকের শিক্ষা, পরিবারের সঙ্গে বসবাস ও অ্যালকোহল গ্রহণ কিশোরদের মানসিক ব্যাধির অন্যতম কারণ।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/yTsoIJSddFA

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে ফেসবুক
    Next Article যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতিচঞ্চলতার প্রভাব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.