Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বজনদের মানসিকভাবে সুস্থ রাখতে সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
    কার্যক্রম

    স্বজনদের মানসিকভাবে সুস্থ রাখতে সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনDecember 28, 2022Updated:December 28, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ করে পরিবারের সদস্যদের মানসিকভাবে সুস্থ রাখতে প্রয়োজনীয় সচেতনতার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে মানসিক স্বাস্থ্যখাতে বরাদ্ধ বাড়ানার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    বুধবার বেলা ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

    ওয়ার্ল্ড মেন্টাল হেলথ রিপোর্ট-২০১৯ এবং ন্যাশনাল মেন্টাল হেলথ স্ট্রাটেজিক প্লান ২০২০-৩০ এর অগ্রগতি অবহিতকরণ উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য সেবাবিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসাইন হাওলাদার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মেন্টাল হেলথ কনসালটেন্ট ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

    প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক এমপি আরো বলেন, মানসিকভাবে যদি কাউকে সুস্থ রাখতে না পারি তাহলে সে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে এবং মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে আমাদের পরিবার ও সমাজে। এজন্য মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।

    পুতুলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে অটিজম সম্পর্কেও এক সময় কেউ জানতো না৷ মাননীয় প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সেবা অনেকদূর এগিয়েছে। আন্তর্জাতিকভাবে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে নানা স্বীকৃতি পেয়েছেন। তার এ অবদানের জন্য আমরা তাকে বিশেষ ধন্যবাদ জানাই।

    আমরা বলবো না খুব বেশি ব্যবস্থা নিতে পেরেছি কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পেরেছি মানসিক অসুস্থতা সুস্থ থাকার অন্তরায়। আমরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি এবং কার্যকর উদ্যোগ শুরু করতে পেরেছি।

    সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল

    মন্ত্রী বলেন, দারিদ্রতা, জটিল কোনো শারীরিক রোগ, বিবাহ বিচ্ছেদ, বিভিন্ন দুর্ঘটনাসহ নানা কারণে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়। অনেকে ডিপ্রেশনে ভোগে কিন্তু সে নিজেই সেটা জানে না। পরিবারের অন্যান্য স্বজনরাও জানে না।

    এই অসচেতনতা ছাড়াও প্রচলিত নানান কুসংস্কার মানিসকরোগ চিকিৎসা গ্রহণে ব্যাপক গ্যাপ তৈরি করেছে। এরজন্য আমাদের সবাইকেই সচেতন করতে হবে।

    সেমিনারে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, ব্রি.জে. (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, ডা. তারিকুল আলম, ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (এনসিডিসি) পরিচালক ডা. মো. রোবেদ আমিন প্রমুখ।

    /এসএস/মনেরখবর/

    এনসিডিসি ন্যাশনাল মেন্টাল হেলথ স্ট্রাটেজিক প্লান মেন্টাল হেলথ পলিসি স্বাস্থ্য মন্ত্রণালয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleওসিডি ও বিষণ্নতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি
    Next Article বিএসএমএমইউ সাইকিয়াট্রি বিভাগ : জানুয়ারির বৈকালিক আউটডোর সূচি
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.