Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অপরাধী মানসিক রোগী হলে চিকিৎসকের ভূমিকা
    অপরাধ আচরণ

    অপরাধী মানসিক রোগী হলে চিকিৎসকের ভূমিকা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 28, 2023Updated:February 28, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. অভ্র দাশ ভৌমিক
    মানোরোগ বিশেষজ্ঞ

    ১৮৪৩ সালের জুন মাসের ২০ তারিখ। সকাল থেকেই লন্ডনের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশ উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছেন ড্যানিয়েল ম্যাকনটন নামে ৩০ বছর বয়সী এক যুবক। তার উদ্দেশ্য বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী স্যার রবার্ট পিলকে হত্যা করা। যুবকটির ধারণা উরী পার্টির তৎকালীন নেতা রোবট পিল তার পার্টি সদস্যদেরকে দিয়ে ম্যাকনটনকে সার্বক্ষণিক অনুসরণ করা এবং হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তো কিছুক্ষণের মধ্যেই একজন লোককে দেখা গেল হন্তদন্ত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে আসছেন। তাকে প্রধানমন্ত্রী ভেবে ম্যাকনটন সরাসরি গুলি করে বসেন এবং এতে লোকটি নিহত হয়। আসলে তিনি ছিলেন রবার্ট পিলের ব্যক্তিগত সহকারি এডওয়ার্ড ডমন্ড। ঘটনাস্থল থেকে পুলিশ ম্যাকনটনকে গ্রেফতার করে।

    এবার চলে আসি ২০২২ সালের অক্টোবর মাসের কোনো এক সকালের ঘটনায় নরসিংদীর ঘোড়াশালে গৃহবধূ সাবিনা (ছদ্মনাম) তার গর্ভাবস্থার শেষ মাস অতিক্রম করছেন। সারাক্ষণ কেমন যেন ভয়ে কুকড়ে থাকেন। কারো সঙ্গে কথা বলেন না, খাবার খেতে চান না। মাঝে মাঝে একা একা বিড়বিড় করে কী সব যেন বলেন।

    • তার বিশ্বাস তার পেটের ভেতরে সাপ রয়েছে এবং তিনি সেই সাপ প্রসব করবেন। তাকে নিয়ে যাওয়া হয়েছে আল্ট্রাসনোগ্রাম করবার জন্য। কিন্তু তিনি ক্রমাগত চিৎকার করছেন এবং আল্ট্র্রাসনোগ্রাম করতে বাধা দিচ্ছেন; কারণ তার ধারণা আল্ট্র্রাসনোগ্রাম করলে সবাই সেই সাপ দেখতে পাবে।

    তার তীব্র উত্তেজনার জন্য স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় তার সিজারিয়ান সেকশন অপারেশন করা হয় এবং পুত্র সন্তানের জন্ম হয়। তাতেও তার অবিশ্বাস দূর হয় না। ছেলেটিকে টিপে টিপে দেখেন, হাতে নিয়ে ঝাঁকান। কারণ তার বিশ্বাস এটা মানুষের সন্তান নয়; এটি সাপ।

    বাচ্চাটির যেদিন বিশ দিন বয়স সেদিন সাবিনা বাচ্চাটিকে পাশের ডোবায় ফেলে দিয়ে আসে এবং এসে বলে যে- সে সাপের বাচ্চাটিকে ফেলে দিয়ে এসেছে। এমনকি তার মা যখন বাচ্চাটিকে উদ্ধার করতে ডোবায় নামে তখনও সে তার মাকে ক্রমাগত বাধা দেয় কারণ তার ধারণা ডোবায় নামলে সাপ তাকে কামড় দিবে। সেদিন বিকেলেই স্বামীর করা মামলায় সাবিনা পুলিশের হাতে গ্রেফতার হয়।

    প্রায় দুই শতাব্দী ব্যবধানে দুটি ঘটনা ঘটলেও ঘটনা দুটির মধ্যে দারুন মিল রয়েছে। প্রথম ঘটনাটি ফরেনসিক সাইকিয়াট্রির ইতিহাসে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা। ড্যানিয়েল ম্যাকনটন আগে থেকেই সিজোফ্রেনিয়া নামক গুরুতর মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। মামলাটি যখন কোর্টের বিচারাধীন তখন লন্ডনের অনেক প্রখ্যাত সাইকিয়ট্রিস্ট এই মামলায় বিশেষজ্ঞ মতামত দেন। পরিপ্রেক্ষিতে ম্যাকনটনকে সাজা দেওয়ার পরিবর্তে খালাস দিয়ে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই মামলার রায় এবং পরবর্তী ব্যাখ্যা সমূহ M’Naghten rule (pronounced, and sometimes spelled, McNaughton) নামে পরিচিত যা বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে ফৌজদারি বিচার ব্যবস্থায় গুরুতর মানসিক রোগীদের রক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    সাবিনার ক্ষেত্রেও আদালত তাকে মানসিক রোগের চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

    আসলে মানসিক রোগ এবং অপরাধ প্রবণতার মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। নরহত্যা, অগ্নি সংযোগ, সম্পত্তি বিনষ্টকরণ, নির্যাতন এমনকি ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের পেছনে অনেক সময় মানসিক রোগের প্রভাব লক্ষ করা যায়। গুরুতরও কিছু মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার, তীব্র বিষণœতা, বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের সমস্যা (বিশেষত Antisocial personality disorder), মাদকাসক্তি, শিশু-কিশোরদের বুদ্ধি প্রতিবন্ধিতা ও আচরণগত সমস্যা ইত্যাদি রোগে আক্রান্তদের মধ্যে অপরাধ সংগঠনের হার সাধারণ মানুষের চাইতে বেশি থাকে।

    দীর্ঘমেয়াদি ও গুরুতর মানসিক রোগের ক্ষেত্রে তাদের দ্বারা সংঘটিত কোনো ঘটনার স্বাভাবিক বিচার-বিশ্লেষণ ও পরিণতি সম্পর্কে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয়। ফলশ্রুতিতে সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যেতে পারে। অপরাধ সংঘটনের পর থেকে সাজা হওয়া এমনকি সাজা কার্যকর করা পর্যন্ত প্রতিটি ধাপে একজন মানসিক রোগ চিকিৎসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    মাননীয় আদালতের নির্দেশে ফৌজদারী বিচার কার্যক্রমে সাধারণত চারটি ক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসকের ভূমিকা রয়েছে। যেমন-১) অভিযুক্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন। ২) মানসিক রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার বন্দোবস্ত করা। ৩) বিভিন্ন প্রতিবেদন দাখিল করা। যেমন, অভিযুক্ত ব্যক্তির বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সক্ষমতা (Fitness to plead) প্রতিবেদন, অপরাধ সংগঠনের পেছনে মানসিক রোগের সম্ভাব্য প্রভাবজনিত (Insanity defence) প্রতিবেদন, এমনকি সাজাপ্রাপ্ত হলে সাজা ভোগ করবার সক্ষমতাজনিত (Fitness to be executed) প্রতিবেদন। ৪) মামলার বিভিন্ন পর্যায়ে স্বশরীরে আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য প্রদান।

    প্রতিটি পর্যায়ে একজন মনোচিকিৎসকের খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ভূমিকা পালন করতে হয়। যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা গেলে একদিকে যেমন গুরুতর মানসিক রোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব তেমনি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করাও সহজতর হয়।

    সূত্র : ডিসেম্বর ২০২২ সংখ্যা। 

    লেখক :
    সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।

    • আপনার কপি সংগ্রহের জন্য কল করুন : 01797296216, নিয়মিত পেতে গ্রাহক হতে চাইলে কল করুন : 01865466594 এই নাম্বারে।

    /এসএস/মনেরখর/

    অপরাধ অপরাধ ও মানসিক রোগ মানসিক রোগ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপে নিজেকে কন্ট্রোল করতে পারছি না
    Next Article বিএসএমএমইউ সাইকিয়াট্রি : মার্চের বৈকালিক আউটডোর সূচি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.