Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপে নিজেকে কন্ট্রোল করতে পারছি না
    প্রশ্ন-উত্তর

    মানসিক চাপে নিজেকে কন্ট্রোল করতে পারছি না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 27, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দৃষ্টি আকর্ষণ : মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন অথবা monerkhabor@gmail.com ঠিকানাও পাঠাতে পারেন অথবা মনের খবরের ফেসবুক পেজে মেসেজ করুন। আজকের প্রশ্ন পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কিশোর শিক্ষার্থী।

    এই বিভাগের অন্যান্য খবর পড়তে ভিজিট করুন প্রশ্নোত্তর মনের খবর

    সমস্যা : আসসালামু আলাইকুম। আমি ২০২২ সালের এইচএসসি ক্যান্ডিডেট। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একজন সাইক্রিয়াট্রিস্টসের আন্ডারে ছিলাম। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিই। ওই সময়ে এবং এরপরের কয়েকমাস বেশ ভালোই ছিলাম। কিন্তু জুলাই মাস থেকে ব্যক্তিগত জীবনে এতো বেশি স্ট্রাগল করতে হয় যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ওইসময়ে পরিস্থিতি মোকাবেলা করার মানসিক শক্তি আমার যথেষ্ঠ ছিল বলেই আমি টিকে থাকতে পেরেছি। কিন্তু সব সমস্যা শেষ হওয়ার পর যত মানসিক প্যারায় ভুগছি। সেসব সময়ের কথা বারবার মনে পড়ে। অনেক সময় রাতে আজেবাজে স্বপ্ন দেখি। আবার কখনো কখনো রাত শেষ হয়ে সকাল হয় কিন্তু সেসব ব্যাপার মনে পড়ে আর ঘুম আসে না। (কোনোরকম ডিভাইস হাতের কাছে না রাখলেও) আমি এইসব ভুলে থাকার জন্য সবসময়, সারা দিনরাত নিজেকে বিভিন্নভাবে ব্যস্ত রাখি। নিজের পছন্দের কাজ আর নয়তো পড়াশোনা দিয়ে। তবুও আমি এই ট্রমা থেকে বের হতে পারছি না। যতক্ষণ ব্যস্ত থাকবো ততক্ষণ ঠিক আর বাকি সময়ে ওভারথিংকিং-এ কেটে যায়। ওভারথিংকিং এর এই ব্যাপারটা এখন এতো বেশি হয়ে গেছে যে, আমার মনে হয় এটা সর্বোচ্চ পর্যায়ে। অনেক সময় আমার সেন্সই থাকে না আমি কী করছি অথবা কী ভাবছি। কিন্তু হঠাৎ সেন্স আসলে আমি বুঝতে পারি, আমি হয়ত নিজে নিজে কথা বলছি, নয়ত এমন কিছু অকারণেই করছি, যেটা আমি ভাবছিলাম (একা থাকলে)। অনেক চেষ্টা করেও, নিজেকে নিজে মোটিভেট করেও এটা বন্ধ করতে পারছি না। অনেকসময় কিছুই ভাবতে না চাইলে আমার ঘুম হয় না, মাথা ধরে যায়। বাসায় কেউ এসব ব্যাপার বুঝবে না। কারণ তারা চায় না আমি আর সাইক্রিয়াট্রিস্টস দেখাই। কারণ আতœীয় বা সমাজের মানুষ নানাধরণের কথা শোনায় এটা নিয়ে। অন্যদিকে আমি নিজেও ইনকাম করি না, যেটার মাধ্যমে অনলাইনে আমি ট্রিটমেন্ট নিতে পারি। আমি চাচ্ছি অন্তত আগামী দুইমাসের জন্য হলেও এই ট্রমা থেকে বের হয়ে আসতে। নিজে চেষ্টা করলে কী সম্ভব হবে? যদি সম্ভব হয় তবে কী করা উচিত? আমি এই মুহুর্তে কোনোরকম মেডিসিন নিতে চাচ্ছি না। কারণ এতে অতিরিক্ত ঘুম হয়। যেটা আমার পড়াশোনার ক্ষতি করবে।

    পরামর্শ : ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তোমার বিবৃতি অনুযায়ী তুমি একজন এইচ.এস.সি ক্যান্ডিডেট। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তুমি একজন সাইকিয়াট্রিস্টের চিকিৎসাধীনে থাকা অবস্থায় ভালো ছিলে। কিন্তু এরপর চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছো। গত জুলাই মাস থেকে ব্যক্তিগত জীবনে অনেক স্ট্রাগল করেছ, যার সঠিক বর্ণনা দাওনি। তৎপরবর্তীতে তুমি বিভিন্ন রকম মানসিক অস্থিরতা, ঘুমের স্বল্পতা, আজেবাজে স্বপ্ন দেখার কথা উল্লেখ করেছ। তোমার মনে অতীতের স্ট্রাগলের বিষয়গুলো বারবার তোমাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। তোমার চিন্তাগুলো প্রয়োজনীয় কিনা তা পরিষ্কারভাবে উল্লেখ করোনি, কিন্তু তোমার বর্ণনা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে, তোমার চিন্তাগুলো অপ্রয়োজনীয়, যা তুমি দূর করার জন্য বারবার চেষ্টা করেও চিন্তার গণ্ডি থেকে বের হয়ে আসতে পারছো না, যার জন্য তোমার মানসিক অস্থিরতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমার মতে তুমি obsessional thought নামক মানসিক অসুস্থতায় ভুগছো।

    এই ধরনের রোগে বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘদিন যাবত রোগীরা ভুগতে থাকে। এই রোগের প্রতিকারের জন্য নিম্নলিখিত পরামর্শ গুলো অনুসরণ করা প্রয়োজন :
    – চিন্তাগুলোকে গুরুত্ব দিবে না
    -যখনই চিন্তাগুলো বারবার তোমার মনে আসতে থাকবে, তখনই অন্য কোন কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করবে যেমন :-

    • ১। কারো সাথে গল্প করবে
    • ২। টেলিভিশন দেখবে
    • ৩। পারিবারিক কাজে নিজেকে ব্যস্ত রাখবে।
    • ৪। ধর্মীয় কাজে কিছু সময় কাটাবে।

    পরিশেষে একজন মানসিক বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী কিছু প্রয়োজনীয় ওষুধ সেবন ও সাইকোথেরাপি গ্রহণ ও নিয়মিত ফলোআপে থাকা জরুরী। আমি তোমার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।

    • পরামর্শ দিয়েছেন,

    অধ্যাপক ডা. সালেমির হোসাইন চৌধুরী
    মনোরোগ বিশেষজ্ঞ
    সিনিয়র অধ্যাপক (এমডি, সাইকিয়াট্রি)

    সূত্র : ‘মনের খবর’প্রিন্ট বিভাগ

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। বার্ষিক গ্রাহক হতে চাইলে কল করুন 01865466594 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    /এসএস/মনেরখবর/

    মানসিক চাপ মানসিক স্বাস্থ্য শিক্ষার্থী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘ডিপ্রেশনের সাথে অনিদ্রায় ভুগছি, ওষুধেও কাজ হয় না’
    Next Article অপরাধী মানসিক রোগী হলে চিকিৎসকের ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.