Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ
    জীবনাচরণ

    টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ

    Prince Mahamud AzimBy Prince Mahamud AzimAugust 13, 2023Updated:August 13, 2023No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ক্রিকেটারদের পেছনে ছুটোছুটি করা ব্যক্তিটি হলেন ফিল জন্সি। প্লেয়ার’রা অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন আর তাদের পেছনে খাতা-কলম নিয়ে দৌড়ঝাঁপ করছেন আরেকজন। যেন তাঁর ব্যস্ততার শেষ নেই। মাঠে কিংবা ড্রেসিং রুমে সাকিব আল হাসান’দের মানসিক সাহস বাড়ানোর জন্যই তাঁর প্রতি বিশ্বাস রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জাতীয় দলের সাথেও ফিল কাজ করেছিলেন। বড় টুর্নামেন্টের আগে ক্রীড়া মনোবিদ নিয়োগ বিশ্বে নতুন নয়। যে কোনও বড় ইভেন্টের আগে কী ভাবে মনের দুশ্চিন্তা বা ধোঁয়াশা দূর করে নিজের ভেতরে থাকা ক্ষমতাকে আরও ইতিবাচক করে তোলা যায়, তারই মাস্টারমশাই এই ফিল। বিসিবির ক্রিকেট অপারেশনস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জুনে মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে নিয়োগ করেছিলেন চন্দ্রিকা হাথুরুসিংহে। সে কাজ করেছিলেন মাত্র ২ সপ্তাহ। বাংলাদেশ ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা কেন খেলোয়াড়দের জন্য স্থায়ী কোনো মনোবিদ নিয়োগ করছেন না এই বিষয়েও রয়েছে নানা ধোঁয়াশা।

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক মেন্টাল স্কিল কনসালট্যান্ট অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব-এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-

    “এভাবে হঠাৎ করে দু-এক সপ্তাহের জন্য কেউ এসে খেলোয়াড়দের কতটুকু উপকার করতে পারবে কে জানে? উপকারের চেয়ে বরং কনফিউশন তৈরি করার আশঙ্কাই বেশী থাকে। কারণ এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রতিটি প্লেয়ারের চিন্তা-ভাবনা এবং তাদের অবস্থা বুঝতেই অনেক সময় চলে যাবার কথা। কে কীভাবে ভাবছেন সেটা বুঝতেই যেকোনো মানুষের কিছুটা সময় লাগে। এভাবে সাধারণ কিছু স্কিল হয়তোবা আয়ত্ত করা সম্ভব। কিন্তু মানসিক প্রয়োগের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবে সে জন্য খেলোয়াড়দের ভিতরে পরিবর্তন আনা বা পরিবর্তনের তাগিদ অনুভব করাটা জরুরি। খেলোয়াড় হিসেবে আমি কীভাবে, কখন কেমন সাপোর্ট নিবো সেটাও জানা দরকার। এটা অভ্যস্ততার বিষয়। তা করতে না পারলে প্রয়োজনের সময় সেই দক্ষতা ব্যবহার করা কঠিন। বাংলাদেশ টিম ভালো করুক আমরা চাই। সবার জন্য শুভকামনা।”

    ২০২৩ বিশ্বকাপে ভালো কিছু করার আশা বাংলাদেশ টিমের। এর জন্য দরকার ফেয়ারলেস ক্রিকেট। ড্রেসিং রুমে প্লেয়ারদের মানসিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন করাই হবে জন্সির মূল কাজ। অতীতে দুবার বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন জন্সি। যদিও জন্সি পেশাদার মনোবিদ নন বরং পারফরম্যান্স সাইকোলজিস্ট বলে পরিচিত তিনি। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের খুব বেশী প্রয়োজন তাঁকে। যেন যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে পারে টাইগাররা।

    টাইগার পারফরম্যান্স সাইকোলজিস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম বিসিবি মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleটেলি সাইকিয়াট্রি সেবা দিচ্ছে ‘মনের খবর ফর কেয়ার’
    Next Article মানসিক প্রতিবন্ধী ব্যক্তি : সমাজ তাদের কীভাবে দেখে ?
    Prince Mahamud Azim

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.