Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘চাই মানসিক স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার’
    কার্যক্রম

    ‘চাই মানসিক স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার’

    Purno joyBy Purno joySeptember 20, 2023No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গতকাল মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানসিক স্বাস্থ্য বিষয়ক ২য় জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘মনের যত্নে, সবাই একসাথে’ স্লোগানকে কেন্দ্র করে গোল টেবিল বৈঠক, ওয়ার্কশপ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বৈঠকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, অভিনেতা, সাংবাদিক, সংগীত শিল্পী, লেখক ,কবি ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া। আরও উপস্থিত ছিলেন নিউরো ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী, সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের সভাপতি ও ইন্ডিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. গৌতম সাহা, ওয়ার্ল্ড সাইকিয়াট্রি এসোসিয়েশনের ট্রেজারার ও বিএপির সাবেক সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও কথা সাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল, বিএসএমএমইউ এর মনোরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্ উদ্দিন কাউসার বিপ্লব প্রমুখ। সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জিল্লুর রহমান রতন।

    শরীর ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত। দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ বিভিন্ন ধরণের শারীরিক রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আবার শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও বিষণ্নতা, উদ্বেগজনিত মানসিক রোগসহ বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রকোপ দেখা যায়। সে জন্য মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগ যেমন মেডিসিন, গাইনি, নিউরোলজী, হৃদরোগ, হরমোন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তাঁরা মনের যত্ন নেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে বলেন।

    বৈঠকে বক্তা হিসেবে অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন জানান, একসময় তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। স্বামী ঔপন্যাসিক, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তাঁর জন্মদিন মনে রাখেননি। তাই তিনি অভিমান করে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ঘুমের ওষুধ খান। এ বিষয়ে শাওন বলেন, ‘ওই সময়ে আমার মধ্যে হিতাহিত বোধ ছিল না। জেদের বসে আত্মহত্যার চেষ্টা করি। এটা ছিল আমার মানসিক সমস্যা। পরবর্তীতে চিকিৎসা নিয়ে আমি সুস্থ হওয়ার পর আমার ভুল বুঝতে পারি।’  অভিনেতা মুকিত জাকারিয়া মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি মন্ত্রণালয় করার প্রস্তাব দেন। মন্ত্রাণালয় করা হলে মানসিক স্বাস্থ্য নিয়ে টেকসই সমাধান করা যাবে বলে প্রত্যাশা করেন তিনি। 

    বৈঠক ও ওয়ার্কশপ শেষে র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নারী পুরুষ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযে কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেহের আফরোজ
    Next Article অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি মায়েদের সচেতনতা
    Purno joy

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.